spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

জাবেদ আলীর বিডিক্রিকটাইম পেল তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন

দেশের ক্রিকেটভিত্তিক ডিজিটাল সাংবাদিকতার ইতিহাসে নতুন এক মাইলফলক যুক্ত হলো। দেশের প্রথম ক্রিকেট বিষয়ক অনলাইন গণমাধ্যম হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে দর্শক–পাঠকনন্দিত ক্রিকেট জার্নাল বিডিক্রিকটাইম।

গত ৯ ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিডিক্রিকটাইমের নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করা হয়। শুধু ক্রিকেট নিয়ে কাজ করা গণমাধ্যমগুলোর মধ্যে বিডিক্রিকটাইমই প্রথম এই সরকারি স্বীকৃতি অর্জন করলো—যা দেশের অনলাইন স্পোর্টস মিডিয়ার জন্য একটি ঐতিহাসিক অর্জন।

মো. জাবেদ আলী প্রতিষ্ঠিত বিডিক্রিকটাইমের পথচলা শুরু হয় এক যুগেরও বেশি সময় আগে। যাত্রার শুরু থেকেই এটি একটি অনলাইনভিত্তিক ক্রিকেট পোর্টাল হিসেবে আত্মপ্রকাশ করে। সময়ের সঙ্গে সঙ্গে দেশের আপামর ক্রিকেটপ্রেমী মানুষের কাছে বিডিক্রিকটাইম হয়ে উঠেছে আস্থার এক নাম।

দেশীয় ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর, বিশ্লেষণ, ব্রেকিং নিউজ ও বিশেষ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে নিজস্ব একটি শক্ত অবস্থান তৈরি করেছে বিডিক্রিকটাইম।

শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়, সময়ের সঙ্গে সঙ্গে বিডিক্রিকটাইম পরিণত হয়েছে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট পোর্টালে। যেখানে রয়েছে লাইভ স্কোর, ম্যাচের সময়সূচি, খেলোয়াড়দের বিস্তারিত প্রোফাইল, পরিসংখ্যান ও বিশ্লেষণ এবং ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট কাভারেজের সমাহার। এই ধারাবাহিক ও মানসম্মত কাজের ফলেই সরকারি স্বীকৃতির এই সাফল্য এসেছে বলে মনে করছেন এর প্রতিষ্ঠাতা ও এডিটর ইন চিফ মো: জাবেদ আলী।

তিনি বলেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধন পাওয়া বিডিক্রিকটাইমের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এক যুগেরও বেশি সময় ধরে আমরা যে দায়বদ্ধতা ও পেশাদারিত্বের সঙ্গে ক্রিকেট সাংবাদিকতা করে আসছি, এই স্বীকৃতি তারই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। আমাদের পাঠক-দর্শক, শুভানুধ্যায়ী ও পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা। সামনে আরও দায়িত্বশীল, তথ্যভিত্তিক ও ইতিবাচক ক্রিকেট সাংবাদিকতার মাধ্যমে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করে যেতে চাই।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিডিক্রিকটাইমের অসংখ্য পাঠক ও দর্শক। অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে বিভিন্ন প্ল্যাটফর্ম, যা প্রমাণ করে—বিডিক্রিকটাইম কেবল একটি গণমাধ্যম নয়, বরং ক্রিকেটপ্রেমীদের আবেগের একটি ঠিকানা।

বিডিক্রিকটাইমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর সভাপতি ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন—“অনেক অভিনন্দন বিডিক্রিকটাইমকে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত হওয়ার জন্য। আমরা আশা করব, অনলাইন মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত সবাই নিবন্ধনের আওতায় আসবেন। বিডিক্রিকটাইম যেভাবে ধারাবাহিকভাবে দেশ ও দেশের বাইরে ক্রিকেটের জন্য কাজ করে চলেছে, তা আমাদের গর্বিত করে। ইতিবাচকভাবে ক্রিকেটকে এগিয়ে নিতে আপনারা যে ভূমিকা রাখছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। এই কাজটা দেশের জন্য, ক্রিকেটের জন্য চালিয়ে যাবেন—এই প্রত্যাশা রইল। অনেক শুভকামনা।”

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনের মাধ্যমে বিডিক্রিকটাইমের জন্য শুরু হলো এক নতুন অধ্যায়। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল, পেশাদার ও বিশ্বাসযোগ্য ক্রিকেট সাংবাদিকতা উপহার দেওয়ার পথকে আরও সুদৃঢ় করবে—এমনটাই প্রত্যাশা পাঠক–দর্শক ও ক্রিকেটাঙ্গনের সংশ্লিষ্টদের।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article

এবারের জুনিয়র বৃত্তিতে সুযোগ ৪৬ হাজার শিক্ষার্থীর, ফল ঘোষণা হতে পারে এই সপ্তাহেই

চলতি সপ্তাহেই জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। এই বছর মোট ৪৬,২০০ জন শিক্ষার্থী বৃত্তি পাবেন, যার মধ্যে ১৪,৭০০ জন মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) এবং...

তৃতীয় টার্মিনাল বিরোধে সিএএবিকে ১,৬৫০ কোটি টাকা পরিশোধের নির্দেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজ নিয়ে সৃষ্ট বিরোধে Civil Aviation Authority of Bangladesh (সিএএবি)–কে প্রায় ১,৬৫০ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে একটি...

ডেটা সেন্টার মহাকাশে? ‘এখনই সম্ভব নয়’— ইলন মাস্ককে পরোক্ষ খোঁচা অল্টম্যানের

Sam Altman, OpenAI–এর প্রধান নির্বাহী কর্মকর্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির শক্তি ও পানি ব্যবহারের সমালোচনার জবাব দিয়েছেন। তিনি বলেন, এআইকে এককভাবে দোষারোপ করা ঠিক...

রমজানের বাজারে স্বস্তি আনতে দিনরাত খোলা চট্টগ্রাম বন্দর, সরবরাহে দেরি হলেই কঠোর ব্যবস্থা

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নির্বিঘ্ন রাখতে পূর্ণমাত্রায় ২৪ ঘণ্টা কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছে Chittagong Port Authority (সিপিএ)। একই সঙ্গে সরবরাহ শৃঙ্খলে কোনো ধরনের...