লেখকঃ মোহাম্মদ ইব্রাহিম
চাকরি প্রত্যাশীদের কাছে সবচেয়ে আলোচিত প্রশ্ন হলো “আগামীতে কোন সেক্টরে চাকরির সুযোগ বেশি থাকবে।” আধুনিক বিশ্বে চাকরির বাজার দ্রুত বদলে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও অর্থনৈতিক অগ্রগতির কারণে বাংলাদেশের কিছু সেক্টরে চাকরির চাহিদা বাড়ছে, আবার অনেক সেক্টরের চাকরি হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
আজকের লেখায় আলোচনা করবো ২০২৫ সালে বাংলেদের জব মার্কেটে কোন সেক্টরে চাকরির চাহিদা বেশি থাকবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
১. তথ্য প্রযুক্তি (IT সেক্টর)
বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে , বাংলাদেশও এক্ষেত্রে পিছিয়ে নেই। দেশের আইটি সেক্টর সবচেয়ে দ্রুত বর্ধনশীল সেক্টর যা ইতিমধ্যে ১.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে ২০২৫ সাল নাগাদ আইটি সেক্টর ৫ বিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাবে। এই সেক্টরের অর্থনীতি বড় হওয়ার সাথে সাথে চাকরির সংখ্যাও বাড়ছে।
সর্বোচ্চ চাহিদাসম্পন্ন আইটি জব:
- AI ও মেশিন লার্নিং স্পেশালিস্ট
- সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার
- ক্লাউড আর্কিটেক্ট
- ডেটা সায়েন্টিস্ট
- DevOps ইঞ্জিনিয়ার
- ফুল-স্ট্যাক ডেভেলপার, ইত্যাদি।
২. তৈরি পোশাক (RMG) শিল্প (ঐতিহ্যবাহী শক্তিশালী সেক্টর)
বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড বলা হয় পোশাক শিল্পকে যা দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছে। ২০২৫ সালে এই সেক্টরে অটোমেশন এবং নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ায়, প্রথাগত দক্ষতার পাশাপাশি টেকনিক্যাল জ্ঞানসম্পন্ন কর্মীদের চাহিদা বাড়বে। ইতিমধ্যে, এই সেক্টরে বিভিন্ন ক্যাটাগরির ৫০০+ পদে নিয়োগ দেওয়া হচ্ছে।
প্রধান চাকরির ক্ষেত্রসমূহ:
- মার্চেন্ডাইজার
- কোয়ালিটি কন্ট্রোলার
- উৎপাদন ব্যবস্থাপক
- ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার
- টেক্সটাইল ইঞ্জিনিয়ার, ইত্যাদি।
৩. ই-কমার্স ও ডিজিটাল মার্কেটিং
প্রযুক্তিনির্ভর ব্যস্ত জীবনে মানুষ এখন অনলাইন কেনাকাটাকেই বেশি পছন্দ করছে। ফলে বাড়ছে ইকমার্স ও ডিজিটাল মাইকেটিং সেক্টর, তৈরি হচ্ছে নিত্য নতুন চাকরির ক্ষেত্র,প্রয়োজন হচ্ছে আরো বেশি লোকবল। বিশেষজ্ঞদের মতে , বাংলাদেশের ই-কমার্স বাজার ২০২৫ সালে ৯ বিলিয়ন ডলার থেকে ২০২৭ সালে ১৩ বিলিয়ন ডলারে উন্নীত হবে।
চাহিদাসম্পন্ন চাকরিসমূহ:
- ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট
- SEO & SEM স্পেশালিস্ট
- সোশ্যাল মিডিয়া ম্যানেজার
- কনটেন্ট মার্কেটার
- গ্রাফিক ডিজাইনার
- সাপ্লাই চেইন ম্যানেজার, ইত্যাদি।
৪. স্বাস্থ্যসেবা ও ফার্মাসিউটিক্যালস
২০২২ সালের জনশুমারী অনুযায়ী দেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি। বিশাল এই জনসংখ্যার স্বাস্থ্য সুরক্ষার জন্য দেশের স্বাস্থ্যসেবা ও ফার্মাসিউটিক্যালস সেক্টর প্রসারিত হচ্ছে। বিশেষ করে টেলিমেডিসিন ও ডিজিটাল হেলথ প্ল্যাটফর্মের কারণে এই খাতে নতুন নতুন চাকরির সুযোগ তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে , দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর প্রসার এবং নতুন বিনিয়োগও এই খাতে চাকরির সুযোগ বাড়াবে।
প্রধান চাকরির ক্ষেত্রসমূহ:
- মেডিকেল ইনফরমেশন অফিসার
- ফার্মাসিস্ট
- মেডিকেল টেকনিশিয়ান
- নার্সিং স্টাফ
- পাবলিক হেলথ রিসার্চার, ইত্যাদি।
৫. কন্সট্রাকশন ও রিয়েল এস্টেট
২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা রয়েছে। এই লক্ষ বাস্তবায়নের জন্য সরাকর বিভিন্ন মেগা প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে চলমান রয়েছে এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল (Special Economic Zone) প্রতিষ্ঠার কাজ। অপরদিকে জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণের ফলে সাশ্রয়ী মূল্যের আবাসনের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। সামগ্রিকভাবে ২০২৫ সালে এই খাতে দক্ষতাভিত্তিক চাকরির চাহিদা বেশি থাকবে।
চাহিদাসম্পন্ন চাকরিসমূহ:
- সিভিল ইঞ্জিনিয়ার
- আর্কিটেক্ট
- প্রজেক্ট ম্যানেজার
- সাইট সুপারভাইজার
- সেলস ও মার্কেটিং এক্সিকিউটিভ
- কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার, ইত্যাদি।
৬. শিক্ষা খাত
দেশের শিক্ষা খাত ক্রমাগত সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে , ২০২৫ সালও এর ব্যতিক্রম নয়। দক্ষ জন শক্তি তৈরি করার জন্য সরকার এ খাতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করছে যার ফলে তৈরি হচ্ছে নতুন নতুন চাকরির ক্ষেত্র।
চাহিদাসম্পন্ন চাকরিসমূহ:
- প্রভাষক ও শিক্ষক
- ই-লার্নিং কনটেন্ট ডেভেলপার
- স্কিল ট্রেইনার
- অ্যাকাডেমিক কনসালটেন্ট
- কোচিং ও ক্যারিয়ার গাইড, ইত্যাদি।
বর্তমান চাকরির সুযোগগুলো দেখতে পারেন এই লিংকে: ( https://jobs.bdjobs.com/jobsearch.asp?fcatId=4&icatId )
৭. কৃষি ও কৃষি প্রযুক্তি
কৃষি সেক্টর বাংলাদেশের মোট শ্রমশক্তির ৩৬.৯ শতাংশ নিয়োগ দেয় এবং এটি দেশের বৃহত্তম কর্মসংস্থান খাত। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়ায় এই সেক্টরে সবসময় চাকরির চাহিদা থাকে।
চাহিদাসম্পন্ন চাকরিসমূহ:
- কৃষি প্রযুক্তিবিদ
- খামার ব্যবস্থাপক
- খাদ্য প্রক্রিয়াকরণ বিশেষজ্ঞ, ইত্যাদি।
৮. ব্যাংকিং ও আর্থিক সেবা
বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং ও ফিনটেক সেক্টরে উল্লেখযোগ্য পরিমাণে উন্নতি হচ্ছে, পাশাপাশি বাড়ছে চাকরির ক্ষেত্রও । ইতিমধ্যে, bKash বাংলাদেশের প্রথম ইউনিকর্ন স্টার্টআপ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
চাহিদাসম্পন্ন চাকরিসমূহ:
- ডিজিটাল ব্যাংকিং অফিসার
- ঋণ বিশেষজ্ঞ
- আর্থিক বিশ্লেষক, ইত্যাদি।
২০২৫ সালের জব মার্কেটে সফল হতে চাইলে শুধু সার্টিফিকেট নয়, প্রয়োজন বাস্তব স্কিল ও ডিজিটাল দক্ষতা। তাই বিশেষজ্ঞরা চাকরিপ্রার্থীদেরকে বাজারের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষ করে তোলার পরামর্শ দিচ্ছেন। প্রথাগত ডিগ্রির পাশাপাশি নতুন প্রযুক্তি এবং সফট স্কিলস (যেমন: communication , problem , এবং critical thinking ) অর্জন করা ২০২৫ সালের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে আপনাকে অন্য প্রতিযোগীদের থেকে কয়েক গুন এগিয়ে রাখবে।





