spot_imgspot_imgspot_imgspot_img

টেকনোলজির ছোঁয়ায় বদলে যাচ্ছে কৃষি: জানুন IoT-এর খুঁটিনাটি

লিখেছেনঃ নিশি আক্তার 

এক সময় কৃষি মানেই ছিল কৃষকের অভিজ্ঞতার উপর নির্ভর করা কখন বীজ বোনা হবে, কখন পানি দিতে হবে, কীটনাশক কখন প্রয়োজনে দিতে হবে। সবই হতো নিজস্ব আন্দাজ আর পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে। আবহাওয়া খারাপ হলে ফসল নষ্ট, পানি বেশি হলে ক্ষতি, আর সঠিক সময়ে সারের অভাবে কম উৎপাদন এই চিত্র আমাদের চেনা, কিন্তু সময় বদলেছে!


আজকের প্রযুক্তিনির্ভর যুগে কৃষিও আগের মতো নেই। যেমন আমাদের ঘরে এসেছে স্মার্ট ফোন, স্মার্ট টিভি, তেমনি কৃষিক্ষেত্রেও এসেছে স্মার্ট ফার্মিং যেখানে প্রযুক্তি আর ডেটার সমন্বয়ে চলে ফসল উৎপাদন, জমির যত্ন আর সম্পদের সঠিক ব্যবহার। আর এই স্মার্ট কৃষির কেন্দ্রবিন্দুতে রয়েছে IoT বা  Internet of Thingsযা এখন “স্মার্ট জমি, স্মার্ট ফসল” গড়ার নতুন সম্ভাবনা তৈরি করছে। 

IoT মানে কি? 

সংক্ষেপে বললে, IoT মানে হলো, বিভিন্ন যন্ত্র বা ডিভাইস ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে কাজ করে। কৃষির ক্ষেত্রে, এই ডিভাইসগুলো মাঠের অবস্থা বুঝে অটোমেটিকভাবে তথ্য পাঠায় এবং কাজ করে।

উদাহরন
জমিতে মাটির নিচে সেন্সর বসানো হয়েছে তা জানিয়ে দেয় কখন পানি দরকার, কখন নয়। আবার ড্রোন দিয়ে ফসলের অবস্থা দেখা হচ্ছে উপর থেকে। সব কিছুই চলে রিয়েল টাইম ডেটা দিয়ে।

কেন IoT কৃষিতে জরুরি?  

  • পানি সাশ্রয় হয়
  • সঠিক সময়ে সঠিক পরিমাণ পানি দিতে পারলে পানি নষ্ট হয় না।

রোগ-পোকা আগে থেকে ধরতে সাহায্য করে

সেন্সর বা ড্রোন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে রোগ ছড়ানোর আগেই প্রতিরোধ নেয়া যায়।

ফলনের পরিমাণ বাড়ে

ফার্মিং যখন বিজ্ঞানভিত্তিক হয়, তখন উৎপাদনও বৃদ্ধি পায়।

খরচ কমে

অটোমেশন ব্যবহারে কম শ্রম লাগে, কম সময় লাগে, কম খরচে কাজ হয়। 

কী কী IoT টেকনোলজি ব্যবহার হয়? 

   

                  কাজ                        প্রযুক্তি
Soil Moisture Sensorমাটির আর্দ্রতা মাপে
Weather Monitoring Systemবৃষ্টি, তাপমাত্রা, বাতাসের তথ্য দেয়
Dronesজমি ও ফসল পর্যবেক্ষণ করে ছবি তোলে
Smart Irrigationস্বয়ং
Livestock Trackingগরু-ছাগলের অবস্থান ও স্বাস্থ্য মনিটর করে

বাংলাদেশের কৃষিতে IoTএর ব্যবহার 

বাংলাদেশেও ধীরে ধীরে কৃষিক্ষেত্রে IoT প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এখন আর কৃষি শুধুই হালচাষের বিষয় নয়, বরং এটিও একধরনের ‘স্মার্ট ইন্ডাস্ট্রি’তে পরিণত হচ্ছে। বিশেষ করে দেশের বড় কৃষিভিত্তিক কোম্পানি যেমন PAgro, ACo Agribusiness,এবং iFarmer এর মতো উদীয়মান অ্যাগ্রিটেক স্টার্টআপগুলো ইতিমধ্যেই আধুনিক প্রযুক্তির দিকে ঝুঁকছে।

 মাটির আর্দ্রতা মাপার সেন্সর

এগুলো জমিতে বসিয়ে মাটির নিচের আর্দ্রতা বা পানির পরিমাণ রিয়েল টাইমে মাপা হয়। এতে কৃষক বুঝতে পারেন কখন সেচ দেওয়া দরকার, আর কখন নয়।

 ড্রোন ব্যবহারে কৃষি পর্যবেক্ষণ

ড্রোন দিয়ে উপর থেকে পুরো জমির ছবি বা ভিডিও নেওয়া হয়, যার মাধ্যমে ফসলের স্বাস্থ্য, পোকামাকড়ের আক্রমণ বা পানি জমে থাকা এলাকা চিহ্নিত করা যায়।

 অটোমেটেড সেচ প্রযুক্তি

সেন্সর থেকে পাওয়া ডেটা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে পানি ছাড়ে বা বন্ধ করে এমন সেচ ব্যবস্থা চালু হচ্ছে কিছু কিছু খামারে।
এসব উদ্যোগ শুধু ফসলের উৎপাদন বাড়ায় না, বরং সময়, খরচ ও পানির অপচয় অনেক কমিয়ে দেয়। এতে কৃষকের লাভ বাড়ে এবং দেশের কৃষি আরও টেকসই হয়।

উদাহরন

Rajshahi ও Jessore-এর কিছু পাইলট প্রকল্পে ড্রিপ ইরিগেশন ও সেন্সর ব্যবহার করে চাষাবাদ হচ্ছে।
কিছু জায়গায় মাটির pH ও নাইট্রোজেন লেভেল বোঝার সেন্সর ব্যবহার হচ্ছে, যাতে chemical fertilizer অপচয় না হয়।

ভবিষ্যৎ  সম্ভাবনা 

বিশ্বব্যাপী কৃষি খাতে IoT এর বাজার ২০২৪ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস রয়েছে ।
বাংলাদেশেও যেহেতু কৃষি আমাদের অর্থনীতির প্রধান স্তম্ভ, তাই প্রযুক্তির ছোঁয়া এখানে বিশাল পরিবর্তন আনতে পারে।

চ্যালেঞ্জগুলো  কী? 

প্রযুক্তির দাম: আধুনিক সেন্সর, ড্রোন বা অটোমেটেড সেচ যন্ত্রপাতির মূল্য অনেক সময় ছোট খামারীদের জন্য বহনযোগ্য নয়।

ইন্টারনেট সংযোগের সমস্যা: গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় এখনও দ্রুত ও স্থিতিশীল ইন্টারনেট পৌঁছায় না, যা ডেটা আদান-প্রদানে বাধা সৃষ্টি করে।

প্রশিক্ষণের অভাব: অনেক কৃষক এই প্রযুক্তি সম্পর্কে যথেষ্ট জানেন না, তাই সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণে সমস্যা হয়।

বিদ্যুৎ সমস্যাঃ অনেক এলাকায় অবিরত বিদ্যুৎ সরবরাহ নেই, যার কারণে যন্ত্রপাতি চালানো কঠিন হয়ে পড়ে।

ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকা: প্রযুক্তি সরবরাহকারী ও কৃষকদের মধ্যে পর্যাপ্ত যোগাযোগ ও সাপোর্ট সিস্টেম না থাকায় প্রযুক্তি গ্রহণ ধীরগতি হয়।

পর্যাপ্ত সরকারি সহায়তা ও নীতি না থাকা: উন্নত প্রযুক্তি সহজে গ্রামে পৌঁছাতে হলে সরকারি উদ্যোগ ও নীতিমালা প্রয়োজন, যা এখনও অনেক ক্ষেত্রে কম পর্যায়ে রয়েছে।

সমাধান কি হতে পারে? 

  • সরকারি-বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা
  • কম খরচে সেন্সর ও ডিভাইস তৈরি ও বিতরণ
  • সাবসিডি ভিত্তিক IoT প্যাকেজ দেওয়া স্থানীয় কৃষকদের

উপসংহার 

কৃষি আর আগের মতো নেই। এখন এটি প্রযুক্তিনির্ভর, তথ্যভিত্তিক। আর IoT হচ্ছে সেই প্রযুক্তি, যেটা আমাদের চাষাবাদকে বানিয়ে তুলছে “স্মার্ট”।
যদি আমরা সময়মতো এই প্রযুক্তি গ্রহণ করতে পারি, তাহলে বাংলাদেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়—রপ্তানিতেও এগিয়ে যাবে।
সময় এসেছে, স্মার্ট ফোনের পাশাপাশি স্মার্ট জমিও আমাদের ভাবনায় আনা উচিত। 

সাধারণ প্রশ্ন ও উওর

 ১. IoT প্রযুক্তি ব্যবহার করলে কৃষকের কী লাভ হয়?

উত্তর: IoT প্রযুক্তির মাধ্যমে কৃষকরা তাদের জমির সঠিক তথ্য realtime পেয়ে সহজে সেচ, সার প্রয়োগ ও কীটনাশক ব্যবহার করতে পারেন। এতে খরচ কমে, উৎপাদন বাড়ে এবং সময়ও বাঁচে।


২.  বাংলাদেশে ছোট খামারির জন্য IoT প্রযুক্তি কি কার্যকর?

 উত্তর : ধীরে ধীরে কার্যকর হয়ে উঠছে। যদিও প্রযুক্তির দাম ও প্রশিক্ষণ নিয়ে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, তবুও বড় বড় প্রতিষ্ঠান ও স্টার্টআপগুলো ছোট খামারিদের জন্য সাশ্রয়ী প্রযুক্তি আনার চেষ্টা করছে।


৩. IoT কৃষিতে ব্যবহারের জন্য বিশেষ কোনো ইন্টারনেট প্রয়োজন?

উত্তর: হ্যাঁ, স্থিতিশীল ইন্টারনেট সংযোগ থাকাটা গুরুত্বপূর্ণ, কারণ সেন্সর ও ড্রোন থেকে তথ্য realtime পাঠাতে হয়। তবে কিছু জায়গায় অফলাইন মোডেও ডিভাইসগুলো কাজ করতে পারে।


৪. IoT ছাড়া স্মার্ট কৃষি সম্ভব?

উত্তর IoT ছাড়া আধুনিক স্মার্ট কৃষি অনেকটা অসম্পূর্ণ।
কারণ IoT ডিভাইসগুলো থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে কৃষি ব্যবস্থাপনা হয় বেশি কার্যকর।


 ৫. IoT প্রযুক্তি বাংলাদেশে কত দ্রুত ছড়িয়ে পড়বে?
উত্তর বর্তমানে ধাপে ধাপে ছড়িয়ে পড়ছে এবং আগামী ৫-১০ বছরের মধ্যে বেশি জনপ্রিয় হবে বলে ধারণা করা হচ্ছে, বিশেষ করে সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে।


তথ্যসূত্রঃ 

1. Food and Agriculture Organization (FAO) – https://www.fao.org
      → Precision agriculture & IoT in sustainable farming.
2. International Journal of Engineering Research & Technology (IJERT) –
      → “Application of IoT in Agriculture,” Volume 9, Issue 6.
3. Statista – Smart Farming Worldwide (2024 Report) –https://www.statista.com/statistics/

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article

উদ্যোক্তা হওয়ার আগে যেসব বিষয় জানা জরুরি

লেখক: আরেফিন রানা পিয়াস বর্তমান সময়ে উদ্যোক্তা হওয়া শুধু একটি পেশা নয়, বরং এটি নিজের স্বপ্ন পূরণ, নতুন কিছু সৃষ্টি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার...

বাংলাদেশের ফ্রিল্যান্সিং মার্কেটের সম্ভাবনা

লেখকঃ মালিহা মেহেজাবিন ফ্রিল্যান্সিং কী? ফ্রিল্যান্সিং হলো এমন একটি কাজের পদ্ধতি যেখানে একজন ব্যক্তি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে স্থায়ী চাকরি না করে স্বাধীনভাবে বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ...

ব্যবসায় ঝুঁকি কমানোর কার্যকর কৌশল, সফল উদ্যোক্তারা যেভাবে ঝুঁকি মোকাবিলা করেন

লিখেছেনঃ মীম আক্তার বর্তমান ব্যবসায়িক বিশ্বে ঝুঁকি ছাড়া সফলতা কল্পনা করা কঠিন। প্রচলিত একটি প্রবাদ রয়েছে— “No Risk, No Gain”। অর্থাৎ, ঝুঁকি না নিলে বড়...

স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ব্যবসার সাতটি কার্যকরী কৌশল 

লিখেছেনঃ আনজুম নাহার নিসা  দেশের ব্যবসায়িক অঙ্গনে প্রতিবছর অসংখ্য স্টার্টআপ দেখতে পাওয়া যায়। তবে তার একটি বড় অংশ খুব কম সময়ের মধ্যেই ধসে যায়। এর...