spot_imgspot_imgspot_imgspot_img

অনলাইন প্রোডাক্ট রিভিউ — মোবাইল দিয়ে ইউটিউব ও অ্যাফিলিয়েট ইনকামের পথ

লেখকঃ নিশি আক্তার 

বর্তমান ডিজিটাল যুগে মানুষ নতুন কোনো পণ্য কেনার আগে গুগল, ইউটিউব বা ফেসবুকে গিয়ে সেই পণ্যের রিভিউ খোঁজে।একজন ব্যবহারকারী কীভাবে সেই পণ্যটি ব্যবহার করেছেন, সেটির ভালো-মন্দ দিক কী, প্রোডাক্টটি আসলেই কাজে দেয় কি না এসব জানার পরেই সিদ্ধান্ত নেয় কিনবেন কি না। এই অভ্যাসের ফলে প্রোডাক্ট রিভিউ এখন শুধু মতামত নয়, বরং এক ধরনের ইনকামের উৎসে পরিণত হয়েছে।

কী ধরনের প্রোডাক্ট রিভিউ করে আয় করা যায়?

অনলাইন রিভিউয়ের জন্য কিছু নির্দিষ্ট প্রোডাক্ট ক্যাটাগরি খুব জনপ্রিয়:

  • হোম অ্যাপ্লায়েন্স: ব্লেন্ডার, কুকার, রাইস কুকার বই, সফটওয়্যার বা অ্যাপস 
  • হেলথ সাপ্লিমেন্টস ও আয়ুর্বেদিক পণ্য
  •  ইলেকট্রনিক পণ্য: মোবাইল, ল্যাপটপ, হেডফোন
  •  বিউটি ও স্কিনকেয়ার: ফেসওয়াশ, সিরাম, সানস্ক্রিন
  •  শিশুদের পণ্য: ডায়াপার, দুধ, খেলনা

          

প্রোডাক্ট রিভিউ দিয়ে আয় করার ৪টি জনপ্রিয় উপায়:

১. অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing):

তুমি কোনো প্রোডাক্টের রিভিউ করে সেই প্রোডাক্টের “affiliate link” দাও। কেউ যদি সেই লিংক দিয়ে কিনে, তাহলে তুমি কমিশন পাবে।

যেসব প্ল্যাটফর্মে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে:

  • Amazon Associates
  • Daraz Affiliate
  • ClickBank
  • Involve Asia
  • AliExpress

২. YouTube ভিডিও রিভিউ

নিজের ইউটিউব চ্যানেল খুলে ভিডিও বানাও। ভিডিওতে honest review দাও। তারপর:

  • Google AdSense থেকে ইনকাম
  • Sponsored video (প্রোডাক্ট কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে রিভিউ করা)
  • Affiliate link দিয়ে বর্ণনায় আয়

৩. ব্লগ বা ওয়েবসাইটে লিখিত রিভিউ

যারা লিখতে ভালোবাসো, তারা একটি ফ্রি ব্লগ (Blogspot, WordPress) খুলে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বিস্তারিত লিখে রিভিউ দিতে পারো।

  • SEO করা টাইটেল
  • Honest opinion
  • ছবি/লিঙ্ক যোগ করা
  • গুগলে র‍্যাংক করলে ভিজিট বাড়বে 
  • অ্যাডস ও অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে আয় করা যায়

৪. Facebook/Instagram-এ Micro Influencer হওয়া

  • ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম আইডিতে ছোট ছোট honest ভিডিও দাও
  • প্রোডাক্ট খোলার ভিডিও (Unboxing), প্রথম ব্যবহার, before-after এসব শেয়ার করো
  • Followers বাড়লে ব্র্যান্ড নিজের থেকেই প্রোমোশনের জন্য অফার দেবে
  • কিছু ক্ষেত্রে ফ্রি প্রোডাক্টও দিবে

অনলাইন প্রোডাক্ট রিভিউ থেকে আয় করার ধাপ ও প্ল্যাটফর্ম

                      বিষয়                    বিস্তারিত 
রিভিউয়ের মাধ্যমইউটিউব ভিডিও, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম রিল, ব্লগ বা ওয়েবসাইটে লেখা
জনপ্রিয় প্রোডাক্ট ক্যাটাগরিমোবাইল, ল্যাপটপ, হেডফোন, স্কিনকেয়ার, শিশু পণ্য, হোম অ্যাপ্লায়েন্স, বই, অ্যাপ
আয় করার উপায়অ্যাফিলিয়েট মার্কেটিং, YouTube AdSense, Sponsored Video, ফেসবুক/ইনস্টাগ্রাম প্রোমোশন
অ্যাফিলিয়েট প্ল্যাটফর্মAmazon Associates, Daraz Affiliate, ClickBank, Involve Asia, AliExpress
শুরু করার ধাপনিস বেছে নেওয়া, মোবাইল দিয়ে রিভিউ শুরু, Honest মতামত দেওয়া, YouTube/Facebook পেজ তৈরি
সফল হওয়ার টিপসSEO শেখা, নিয়মিত কনটেন্ট দেওয়া, আকর্ষণীয় টাইটেল ও থাম্বনেইল, নিজের ব্যবহার করা পণ্য দিয়ে শুরু
জনপ্রিয় ইউটিউবার (BD)Ridoy Arefin, Salma’s Beauty Tips, ReviewBD, BD Price

কিভাবে শুরু করবে?

১. একটি নিস/থিম ঠিক করো:

যেমন শুধু skincare products বা শুধু মোবাইল গ্যাজেটস।

২. মোবাইল দিয়েই শুরু করো:

ভালো আলোতে ছবি তোলো, ভিডিও করো, কথা বলো।

৩. Honest review দাও:

সত্য ও নিরপেক্ষ মতামত দাও। এতে মানুষ বিশ্বাস করে।

৪. Affiliate প্ল্যাটফর্মে একাউন্ট খুলো:

Daraz, Amazon, Involve Asia ইত্যাদি।

৫. নিজের YouTube চ্যানেল / Facebook Page তৈরি করো।

কিছু জনপ্রিয় প্রোডাক্ট রিভিউ ইউটিউবার (বাংলাদেশি):

  • Ridoy Arefin (Tech Review)
  • Salma’s Beauty Tips (Skincare)
  • Reviewed
  • BD Price

আরো পড়ুনঃ অনলাইন প্রোডাক্ট রিভিউ দিয়ে কীভাবে আয় করা যায়? 

প্রোডাক্ট রিভিউ দিয়ে আয় করা এখন আর স্বপ্ন নয়, বরং বাস্তব একটি উপার্জনের পথ। সৎ ও তথ্যভিত্তিক রিভিউ দিয়ে ধাপে ধাপে ফলোয়ার বাড়ানো সম্ভব। শুরুতে ইনকাম কম হলেও ধৈর্য, নিয়মিততা ও কনটেন্টের মান বাড়ালে এটা হতে পারে ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের বিকল্প। তাই দেরি না করে আজ থেকেই শুরু করুন আপনার অনলাইন রিভিউ ক্যারিয়ার হোক তা ইউটিউব, ফেসবুক, কিংবা একটি ব্লগ ওয়েবসাইটের মাধ্যমে।

প্রশ্ন ও উওর

১. অনলাইন প্রোডাক্ট রিভিউ দিয়ে আসলেই কি আয় করা সম্ভব?

উওর: হ্যাঁ, সম্ভব। বর্তমানে অনেকেই ইউটিউব, ব্লগ, ফেসবুক বা ইনস্টাগ্রামে প্রোডাক্ট রিভিউ দিয়ে নিয়মিত আয় করছেন। অ্যাফিলিয়েট মার্কেটিং, স্পন্সরশিপ ও গুগল অ্যাডসেন্সের মাধ্যমেই এই আয় করা যায়। তবে শুরুতে ধৈর্য ও নিয়মিত কনটেন্ট দরকার।

২. কাদের জন্য প্রোডাক্ট রিভিউয়ের মাধ্যমে আয় উপযুক্ত?

উওর: যারা ভিডিও বানাতে বা লিখতে পছন্দ করেন এবং নতুন প্রোডাক্ট ব্যবহার করে মতামত দিতে পারেন, তাদের জন্য এটি দারুণ একটি আয়মাধ্যম। ছাত্র-ছাত্রী, গৃহিণী কিংবা ফ্রিল্যান্সিংয়ে আগ্রহীদের জন্যও এটি উপযোগী।

 ৩. কীভাবে শুরু করতে হবে?

উওর: প্রথমে একটি নির্দিষ্ট থিম বা নিস ঠিক করে নিতে হবে, যেমন স্কিনকেয়ার, গ্যাজেট বা হেলথ প্রোডাক্ট। তারপর মোবাইল দিয়ে honest রিভিউ করা শুরু করো, YouTube/Facebook/Blog খুলে কনটেন্ট আপলোড করো এবং অ্যাফিলিয়েট প্ল্যাটফর্মে একাউন্ট খুলো।

৪. কোন প্ল্যাটফর্মে রিভিউ দিয়ে আয় করা যায়?

উওর: প্রধানত YouTube, Facebook, Instagram, Blogspot, WordPress এবং Daraz, Amazon-এর মতো অ্যাফিলিয়েট সাইটে কাজ করে আয় করা যায়। এছাড়া Micro influencer হিসেবেও ইনকাম করা যায়।

৫. অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে কাজ করে?

উওর: তুমি কোনো প্রোডাক্টের রিভিউ দেওয়ার পর সেই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক শেয়ার করো। যদি কেউ সেই লিংক দিয়ে পণ্যটি কেনে, তুমি একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবে। এটা অনেক বড় একটি ইনকাম সোর্স।

৬. কেমন ধরনের কনটেন্ট তৈরি করলে দর্শক বেশি হয়?

উওর: বিশ্বস্ত ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি honest রিভিউ সবসময় দর্শক পছন্দ করে। Unboxing, before-after comparison, ইউজ করার পর ভালো-মন্দ দিক তুলে ধরলে মানুষ বিশ্বাস করে এবং ভিডিও শেয়ারও করে।

৭. কত দিনে আয় শুরু হতে পারে?

উওর: আয় শুরু হতে সময় লাগে—কখনও ১ মাস, কখনও ৩–৬ মাস। কনটেন্টের মান, নিয়মিততা, SEO এবং ভিউয়ারদের আস্থা—সবকিছু মিলিয়ে ধীরে ধীরে আয় বাড়ে।

৮. মোবাইল দিয়েই কি শুরু করা সম্ভব?

উওর: হ্যাঁ, অবশ্যই সম্ভব। আজকাল ভালো মোবাইল ক্যামেরা দিয়েই রিভিউ ভিডিও বা ছবি তোলা যায়। শুধু আলো, শব্দ এবং উপস্থাপনা ঠিক রাখতে হবে।

তথ্যসূত্র 

1. Amazon Affiliate Prog

2. The Daily Corporate

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সেলফি দিয়েই মিলবে ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ, কিভাবে পাবেন?

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২২ জুলাই ২০২৬: ভুয়া অ্যাকাউন্ট ও পরিচয় জালিয়াতি কমাতে নতুন উদ্যোগ হিসেবে বিনামূল্যে ‘Facebook Verified’ সুবিধা চালু করেছে মেটা। নতুন...

অবকাঠামো ও জ্বালানি খাতে গতি আনতে ১৪,৪১১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২২ জুলাই ২০২৬: দেশের অবকাঠামো, বিদ্যুৎ, স্বাস্থ্য, স্থানীয় সরকার এবং জ্বালানি খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে মোট ১৪ হাজার ৪১১ কোটি...

আন্তর্জাতিক বাণিজ্য গবেষণায় জাতীয় থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে বিএফটিআই: বাণিজ্যমন্ত্রী

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২১ জুলাই ২০২৬: আন্তর্জাতিক বাণিজ্য, বাণিজ্য আইন, অর্থনৈতিক গবেষণা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের কেন্দ্র হিসেবে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)-কে...

লন্ডনে সাইবার হামলা ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারসহ দুজনের সাড়ে ৫ বছরের কারাদণ্ড

ঢাকা, ১৭ জুলাই ২০২৬: লন্ডনের গণপরিবহন সংস্থা ট্রান্সপোর্ট ফর লন্ডন (TfL)-এর ওপর সংঘটিত বড় ধরনের সাইবার হামলার ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকার থালহা জুবায়ের এবং তার...