spot_imgspot_imgspot_imgspot_img

বুয়েট অ্যালামনাই ড. ইকরাম হোসেন নির্বাচিত হলেন IEEE কানাডার পরিচালক

spot_imgspot_imgspot_imgspot_img

লেখকঃ নুজহাত জাহান নিহান 

বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত  বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ড. ইকরাম হোসেন নির্বাচিত হয়েছেন IEEE Region 7 (Canada)-এর নতুন ডিরেক্টর হিসেবে।

ড. ইকরাম হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক সম্পন্ন করার পর উচ্চশিক্ষার জন্য কানাডায় পাড়ি জমান। বর্তমানে তিনি কানাডার University of Manitoba-এর Department of Electrical and Computer Engineering-এ Professor এবং Associate Head (Graduate Studies) পদে দায়িত্ব পালন করছেন।

তিনি Canadian Academy of Engineering (FACE) এবং Engineering Institute of Canada (FEIC)-এর Fellow। এছাড়াও তিনি Royal Society of Canada-এর College Member (Class of 2016)।

গবেষণাক্ষেত্রে তাঁর অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত টানা আট বছর তিনি Clarivate Analytics Highly Cited Researcher in Computer Science হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

গবেষণা ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য ড. হোসেন বহু আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে –

  • IEEE Canada J.M. Ham Outstanding Engineering Educator Silver Medal Award (2023)
  • E. F. Glass Western Canada Merit Award (2023)
  • IEEE ComSoc Best Survey Paper Award (2017)
  • IEEE ComSoc Fred Ellersick Prize Paper Award (2011)
  • IEEE ComSoc Technical Committee on Green Communications and Computing (TCGCC) Distinguished Technical Achievement Award (2017)

এ পর্যন্ত তাঁর ৬০০টিরও বেশি peer-reviewed publication রয়েছে। Google Scholar অনুযায়ী, তাঁর H-index 115, এবং citation সংখ্যা ৫০,০০০-এর বেশি।

ড. ইকরাম হোসেনের এই অর্জন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে, বিশেষত যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে গবেষণা ও প্রযুক্তি ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

আমানত ফেরত দেওয়া শুরু সম্মিলিত ইসলামী ব্যাংকের, গ্রাহকদের হাতে যাচ্ছে টাকা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের একীভূতকরণে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।...

ব্যবসার আইডিয়া আছে? সর্তছাড়াই তরুণদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক ব্যবসা করার ইচ্ছা আছে, কিন্তু শুরু করার মতো পর্যাপ্ত মূলধন নেই—এমন তরুণদের জন্য বড় সুযোগ তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ভালো ব্যবসায়িক ধারণা...

১ বিলিয়ন ডলারের ঋণ, ৩১ হাজার কোটি টাকার প্রকল্প: তিন গুণ হবে ইআরএলের সক্ষমতা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত জ্বালানি পণ্যের আমদানিনির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট নির্মাণে...

শাহজালালে বিমানের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৯ কেজি ৩৩১ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার...