spot_imgspot_imgspot_imgspot_img

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট

মেমেন্টো ল্যাবস-এর বিরুদ্ধে নতুন ধরনের সাইবারএস্পিওনেজ হামলায় জড়িত থাকার প্রমান পেয়েছে ক্যাসপারস্কি’র গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম (জিআরইএটি)। এই তথ্য পাওয়া গেছে অপারেশন ফোরামট্রোল নামের একটি অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেট (এপিটি) ক্যাম্পেইনে হামলার তদন্তের সময়, যে হামলায় গুগল ক্রোমের একটি জিরো-ডে ভালনারেবিলিটি কাজে লাগানো হয়েছিল। গবেষণার ফলাফল ২০২৫ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত সিকিউরিটি অ্যানালিস্ট সামিট ২০২৫- এ উপস্থাপন করা হয়। মেমেন্টো ল্যাবস আগে পরিচিত ছিলো হ্যাকিংটিম নামে।

মার্চ ২০২৫ সালে ক্যাসপারস্কি’র গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম একটি হ্যাকিং অপারেশন শনাক্ত করে, যার নাম অপারেশন ফোরামট্রোল। এই আক্রমণে ক্রোম ব্রাউজারের একটি বড় দূর্বলতা জিরো-ডে সিভিই-২০২৫-২৭৮৩ ব্যবহার করে ফিশিং ইমেইলের মাধ্যমে রাশিয়ার বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানের কম্পিউটার টার্গেট করা হয়। হ্যাকাররা এ হামলায় লিটএজেন্ট নামে একটি স্পাইওয়্যার ব্যবহার করেছিলো, যা মেমেন্ট ল্যাবসের আরও উন্নত ডানটি স্পাইওয়্যারের সাথে সম্পর্কিত। এই স্পাইওয়্যারগুলো মূলত একই ধরণের কোড ও প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে।

ক্যাসপারস্কির প্রধান নিরাপত্তা গবেষক বরিস লারিন বলেছেন, “স্পাইওয়্যার বিক্রেতাদের সম্পর্কে সবাই জানে, কিন্তু তাদের তৈরি প্রোগ্রামগুলো বিশেষ করে যেগুলো দিয়ে হামলা করা হয় সেগুলো অনেক সময় খুঁজে বের করা বেশ কঠিন। ডানটি স্পাইওয়্যারের মূল সূত্র খুঁজে পেতে অনেক জটিল কোড সরিয়ে বহু পুরোনো তথ্য খতিয়ে দেখতে হয়েছিলো। এটি এমন একটি সফটওয়্যার যার ইতিহাস বের করা বেশ জটিল কাজ। হতে পারে এজন্যই এর নাম রাখা ডানটি, কারণ এর মূল খুঁজে পাওয়া এক জটিল কাজ।”

ডানটি স্পাইওয়্যার শনাক্ত হওয়ার হাত থেকে নিজেদের রক্ষা করে চলে। রাশিয়া ও বেলারুশের কম্পিউটারগুলোতে ফোরামট্রোল নামের এই হামলা ২০২২ সাল থেকে চলছে। তারা রাশিয়ার ভাষা ভালোমতো জানলেও আদতে তারা রাশিয়ান নয়।

লিটএজেন্ট ব্যবহার করে হামলা প্রথম শনাক্ত হয় ক্যাসপারস্কি নেক্সট এক্সডিআর এক্সপার্ট এর মাধ্যমে। এই গবেষণার বিস্তারিত এবং ভবিষ্যৎ ফোরামট্রোল এপিটি এবং ডানটে সম্পর্কিত আপডেট আপডেটসমূহ পাওয়া যাবে ক্যাসপারস্কি থ্রেট ইন্টেলিজেন্স পোর্টাল- এ।

আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে

গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম সম্পর্কে-
২০০৮ সালে প্রতিষ্ঠিত, গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম (গ্রেট) ক্যাসপারস্কির একেবারে কেন্দ্রস্থলে থেকে, এপিটি, সাইবার-গুপ্তচরবৃত্তির প্রচারণা, বড় ম্যালওয়্যার, র‌্যানসমওয়্যার এবং বিশ্বজুড়ে আন্ডারগ্রাউন্ড সাইবার-অপরাধী প্রবণতা উন্মোচন করে। গ্রেট বর্তমানে ৪০ জনেরও বেশি বিশেষজ্ঞ নিয়ে ইউরোপ, রাশিয়া, ল্যাটিন আমেরিকা, এশিয়া, মধ্যপ্রাচ্যে কাজ করছে। এই প্রতিভাবান নিরাপত্তা বিষয়ক পেশাদাররা সাইবার হুমকির আবিষ্কার এবং বিশ্লেষণে অতুলনীয় দক্ষতা, আবেগ এবং কৌতূহলের মাধ্যমে অ্যান্টি-ম্যালওয়্যার গবেষণা এবং উদ্ভাবনে নেতৃত্ব প্রদান করে।

ক্যাসপারস্কি সম্পর্কে-
ক্যাসপারস্কি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত একটি গ্লোবাল সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল প্রাইভেসি প্রতিষ্ঠান। সাইবার আক্রমনের বিরুদ্ধে সুরক্ষা কবজের মতো এক বিলিয়নের চেয়েও বেশি ডিভাইসের পাশাপাশি, ক্যাসপারস্কি তার ডিপ থ্রেট ইন্টেলিজেন্স ও সিকিউরিটি এক্সপার্টিজের দ্বারা এমন সিকিউরিটি সল্যুশন উদ্ভাবন করছে যা, ব্যবসা, সরকার, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং বিশ্বব্যাপি গ্রাহকদের সুরক্ষা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানটির শক্তিশালী সিকিউরিটির মধ্যে রয়েছে; লিডিং এন্ডপয়েন্ট প্রোটেকশন, বিশেষ সিকিউরিটি সল্যুশন সার্ভিস, এবং অত্যাধুনিক ডিজিটাল হুমকির বিরুদ্ধে লড়তে সাইবার ইমিউন সল্যুশন। ক্যাসপারস্কি ২ লক্ষ ২০ হাজারেরও বেশি কর্পোরেট ক্লায়েন্টদের গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষায় সাহায্য করছে। আরও জানতে ভিজিট করুন ক্যাসপারস্কি ওয়েবসাইটে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article

ঈদুল আজহায় ঢাকায় গরুর চামড়ার দাম নির্ধারণ ৳৬২–৬৭, ঢাকার বাইরে ৳৫৭–৬২

ঢাকা, ডেইলি কর্পোরেট রিপোর্ট আসন্ন Eid-ul-Adha উপলক্ষে লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে...

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন, সেচ পাবে ২৮.৮ লাখ হেক্টর জমি

ঢাকা, ডেইলি কর্পোরেট রিপোর্ট দীর্ঘদিনের আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম ধাপের জন্য প্রায় ৳৩৪,৩৪৭ কোটি টাকার অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয়...

মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশায় বার্ষিক কর আরোপের পরিকল্পনা করছে সরকার

দ্য ডেইলি কর্পোরেট সরকার প্রথমবারের মতো মোটরসাইকেল এবং ব্যাটারি চালিত অটোরিকশাকে অগ্রিম আয়কর (Advance Income Tax) ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করছে। ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত...

বাজার থেকে আরও ৪৫ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক Bangladesh Bank বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে একটি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ৪৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে। রোববার (১১ মে) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের...