spot_imgspot_imgspot_imgspot_img

ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মনজুলা মোরশেদ

spot_imgspot_imgspot_imgspot_img

লেখকঃ নিশি আক্তার 

ঢাকা ৬ ফেব্রুয়ারি ২০২৬, ব্র্যাক ব্যাংক পিএলসি সম্প্রতি মনজুলা মোরশেদকে উপব্যবস্থাপনা পরিচালক (Deputy Managing Director) এবং প্রধান মানবসম্পদ কর্মকর্তা (Chief Human Resources Officer) হিসেবে নিয়োগ দিয়েছে। তাঁর নিয়োগ ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে। তিনি ব্র্যাক ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।

মানবসম্পদ ও সাংগঠনিক নেতৃত্বে মনজুলা মোরশেদের রয়েছে ২৫ বছরের বেশি অভিজ্ঞতা। টেলিকমিউনিকেশন, ম্যানুফ্যাকচারিং, ব্যাংকিং ও এফএমসিজি খাতে কৌশলগত মানবসম্পদ ব্যবস্থাপনা, বৃহৎ পরিসরের সাংগঠনিক রূপান্তর বাস্তবায়ন এবং ভবিষ্যৎ উপযোগী সক্ষমতা গড়ে তোলায় তিনি বিশেষভাবে দক্ষ।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, প্রতিষ্ঠানের ব্যবসায়িক লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে মানবসম্পদ কৌশল কার্যকরভাবে সামঞ্জস্য করার ক্ষেত্রে মনজুলা মোরশেদের সক্ষমতা ব্র্যাক ব্যাংককে একটি লক্ষ্যভিত্তিক ও উচ্চ কর্মক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে মনজুলা মোরশেদ সেকেন্ড মাউন্টেন কনসাল্টিংয়ে লিড কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডে এক দশকেরও বেশি সময় প্রধান মানবসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ও থাইল্যান্ডে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে নেতৃত্ব পর্যায়ের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি লন্ডন বিজনেস স্কুল ও ইউনিভার্সিটি অব অক্সফোর্ড থেকে এক্সিকিউটিভ লিডারশিপ ও অ্যাডভান্সড এইচআর প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

তথ্যসূএ: ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে মনজুলা মোরশেদের নিয়োগের নিউজ

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সংযোগ, এআই ও ডিজিটাল ব্যাংকিংয়ে বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগ করবে ভিয়ন

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং, ডিজিটাল অবকাঠামো, কানেক্টিভিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করেছে বৈশ্বিক প্রযুক্তি...

লাইসেন্স ছাড়া ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া অনলাইন পেমেন্ট সেবা পরিচালনার অভিযোগে ২২টি পেমেন্ট প্ল্যাটফর্মকে অবৈধ হিসেবে চিহ্নিত করে সতর্কবার্তা...

বাংলাকিউআরে টাকা কেটে লেনদেন ব্যর্থ হলে ৩০ মিনিটের মধ্যে ফেরত

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬: বাংলাকিউআর-এর মাধ্যমে পণ্য ও সেবা কেনাবেচায় কোনো লেনদেন নিয়ে বিরোধ তৈরি হলে তা দ্রুত নিষ্পত্তির জন্য নতুন নির্দেশনা...

এলপিজির আমদানি কমেছে ২৫%, ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার টাকা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি কমে যাওয়ায় দেশে এই জ্বালানির সরবরাহে টান পড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...