spot_imgspot_imgspot_imgspot_img

“দুর্নীতিবাজদের কোনো আশ্রয় নেই” — কঠোর বার্তা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকিরিয়া তাহের স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন— মন্ত্রণালয়ে দুর্নীতিবাজদের কোনো স্থান নেই। জনস্বার্থ ও রাষ্ট্রীয় অর্থের সুরক্ষায় আপস করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ঢাকার সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, জনগণের করের টাকার সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে উন্নয়নকাজ সম্পন্ন করতে হবে। দায়িত্ব পালনে গাফিলতি বা অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‘জিরো টলারেন্স’ নীতিতে অটল সরকার

সভায় উপস্থিত প্রতিমন্ত্রী আহসান সোহেল মনজুর বলেন, দুর্নীতি ও অনিয়মের বিষয়ে সরকারের অবস্থান একেবারেই স্পষ্ট— ‘জিরো টলারেন্স’। জনগণের কষ্টার্জিত অর্থ লুটপাটের কোনো সুযোগ নেই। অতীতের নেতিবাচক চিত্র বদলে দায়িত্বশীলতার মাধ্যমে আগামী বাংলাদেশ গড়তে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, দায়িত্ব পালনের সময় কোনো রাজনৈতিক চাপ এলে তা নীতিগতভাবে মোকাবিলা করা হবে। বেআইনি নির্দেশ মানা যাবে না— প্রয়োজনে স্পষ্টভাবে ‘না’ বলতে শিখতে হবে। আইন, নীতি ও সততার ভিত্তিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন তিনি।

মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের আবাসনে গুরুত্ব

ঢাকায় মধ্যম ও নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সমন্বিত ও কার্যকর উদ্যোগ নিলে নগরজীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিকল্পিত বাস্তবায়ন জরুরি।

সভায় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ ফেরদৌস বেগম, প্রধান স্থপতি মোঃ আসিফুর রহমান ভূঁইয়া এবং নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এম. মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

বাংলাদেশের ব্যাংক খাত শক্তিশালী করতে, বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলার সহায়তা

ঢাকা: বাংলাদেশের ব্যাংকিং খাতকে আরও স্থিতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে ৪৫ কোটি মার্কিন ডলার (৪৫০ মিলিয়ন ডলার) অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এই অর্থায়ন ফাইন্যান্সিয়াল...

প্রথমবারের মতো স্বল্পমেয়াদি শরিয়াহভিত্তিক বিনিয়োগ সুকুক চালু করল সরকার

ঢাকা: দেশের ইসলামী অর্থায়ন খাতে নতুন দিগন্ত উন্মোচন করে প্রথমবারের মতো স্বল্পমেয়াদি শরিয়াহভিত্তিক বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক (Short Term BGIS) চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ...

রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব: বাণিজ্যমন্ত্রী

ঢাকা: দেশের বার্ষিক রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী শেখ বশির উদ্দিন। মঙ্গলবার...

রাজধানীর প্রধান সড়ক থেকে অটোরিকশা সরানোর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই

ঢাকা: রাজধানীর যানজট ও ট্রাফিক শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে ঢাকার প্রধান সড়কগুলো থেকে ব্যাটারিচালিত অটোরিকশা সরিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে সরকার...