spot_imgspot_imgspot_imgspot_img

বাংলাদেশ শিশু হাসপাতাল সম্প্রসারণে ৩৪৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন

spot_imgspot_imgspot_imgspot_img

ঢাকা, ৯ জুন ২০২৬:

দেশে শিশুস্বাস্থ্য সেবার সক্ষমতা আরও বাড়াতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের দ্বিতীয় পর্যায়ের সম্প্রসারণ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার (৯ জুন) অনুষ্ঠিত একনেক সভায় ৩৪৪ কোটি টাকা ব্যয়ে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২’ অনুমোদন পায়।

স্বাস্থ্য উপদেষ্টা সর্দার মো. সাখাওয়াত হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, শিশুস্বাস্থ্য সেবার পরিধি ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ২০২৬ সালের জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোট ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩,৮৯০ কোটি ৯৭ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সম্প্রসারণ ছাড়াও ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ক্যান্সার সেন্টারের দ্বিতীয় পর্যায়, অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ এবং শিক্ষা খাতের একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

শিশু হাসপাতাল সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে চিকিৎসা সেবার সক্ষমতা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ এবং ক্রমবর্ধমান শিশু রোগীর চাপ মোকাবিলায় প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এদিকে একই সভায় খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্পের তৃতীয় সংশোধিত প্রস্তাব অনুমোদন স্থগিত রাখা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘ বিলম্বের কারণ পর্যালোচনার পর বিষয়টি পুনরায় বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে বহুল আলোচিত চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্পটি সময়ের স্বল্পতার কারণে একনেক সভার আলোচ্যসূচিতে আসেনি।

সূত্রঃ দ্য বিসনেস স্টান্ডডার্ড

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সংযোগ, এআই ও ডিজিটাল ব্যাংকিংয়ে বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগ করবে ভিয়ন

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং, ডিজিটাল অবকাঠামো, কানেক্টিভিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করেছে বৈশ্বিক প্রযুক্তি...

লাইসেন্স ছাড়া ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া অনলাইন পেমেন্ট সেবা পরিচালনার অভিযোগে ২২টি পেমেন্ট প্ল্যাটফর্মকে অবৈধ হিসেবে চিহ্নিত করে সতর্কবার্তা...

বাংলাকিউআরে টাকা কেটে লেনদেন ব্যর্থ হলে ৩০ মিনিটের মধ্যে ফেরত

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬: বাংলাকিউআর-এর মাধ্যমে পণ্য ও সেবা কেনাবেচায় কোনো লেনদেন নিয়ে বিরোধ তৈরি হলে তা দ্রুত নিষ্পত্তির জন্য নতুন নির্দেশনা...

এলপিজির আমদানি কমেছে ২৫%, ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার টাকা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি কমে যাওয়ায় দেশে এই জ্বালানির সরবরাহে টান পড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...