spot_imgspot_imgspot_imgspot_img

ডিজিটাল রপ্তানিতে নতুন দিগন্ত: অ্যামাজন-আলিবাবায় পণ্য বিক্রির অনুমতি

spot_imgspot_imgspot_imgspot_img

ঢাকা, ১৫ জুন ২০২৬: বাংলাদেশের রপ্তানিকারকরা এখন থেকে বিশ্বের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস Amazon, Alibaba এবং AliExpress-এ তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবেন। বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা সহজতর করে ব্যবসা-টু-ভোক্তা (B2C) রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৫ জুন) প্রকাশিত সার্কুলারে বলা হয়, বৈধ আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবেন দেশের রপ্তানিকারকরা। এর মাধ্যমে ডিজিটাল রপ্তানি বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের অংশগ্রহণ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (AD) ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে যে রপ্তানিকারকদের সংশ্লিষ্ট আন্তর্জাতিক মার্কেটপ্লেসের সঙ্গে বৈধ মার্চেন্ট বা অংশগ্রহণ চুক্তি রয়েছে এবং সেখানে পেমেন্ট সেটেলমেন্ট ও বিরোধ নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা অন্তর্ভুক্ত আছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সুবিধাটি শুধুমাত্র Cost and Freight (CFR) ভিত্তিক ক্ষুদ্র পরিসরের রপ্তানির ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রতিটি চালানের সর্বোচ্চ মূল্যসীমা নির্ধারণ করা হয়েছে ৫,০০০ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।

ডকুমেন্টেশন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, বিদেশি ক্রেতার নামে পরিবহন বা শিপমেন্ট ডকুমেন্ট ইস্যু করা যাবে। এছাড়া প্রতি চালানের মূল্য ১,০০০ ডলারের মধ্যে হলে EXP ফরমের বাধ্যবাধকতা থাকবে না, যদি রপ্তানি আয় আগাম ব্যাংকিং চ্যানেল বা বৈধ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে দেশে আসে। এর বেশি মূল্যের চালানের ক্ষেত্রে বিদ্যমান EXP ফরম সংক্রান্ত নিয়মাবলি বহাল থাকবে।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়, পণ্য রপ্তানির নির্ধারিত সময়সীমার মধ্যে আন্তর্জাতিক মার্কেটপ্ল্যাটফর্ম, বিদেশি ক্রেতা বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেল বা অনুমোদিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে দেশে আনতে হবে।

বাংলাদেশ ব্যাংকের মতে, আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মে অংশগ্রহণের জন্য প্রদেয় কমিশন, ফি ও অন্যান্য চার্জ বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিধিমালার সীমার মধ্যেই রাখতে হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগ দেশের ক্ষুদ্র ও মাঝারি রপ্তানিকারকদের জন্য নতুন বাজার সৃষ্টি করবে এবং বাংলাদেশকে বৈশ্বিক ডিজিটাল বাণিজ্য ব্যবস্থার সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত করতে সহায়ক ভূমিকা রাখবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

রাজস্ব বিরোধ মেটাতে বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এডিআরে যেতে চায় সরকার

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬: ২০২৬–২৭ অর্থবছরে রাজস্ব আদায়ে ৪৫ শতাংশের বেশি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে বড় বেসরকারি কোম্পানি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে...

ডিজিটাল ব্যাংকিং চালু হবে শিগগিরই, প্রয়োজন শক্তিশালী অবকাঠামো: অর্থমন্ত্রী

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬: দেশে শিগগিরই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

নতুন পে-স্কেলে পেনশন বাড়ল ৫৫–১০০%, সর্বোচ্চ ৭০,২০০ টাকা

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬: নতুন পে-স্কেলের আওতায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাসিক পেনশন সর্বনিম্ন ১৮,০০০ এবং সর্বোচ্চ ৭০,২০০ টাকা নির্ধারণ করেছে সরকার।...

Forbes-এর বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় জায়গা পেল বাংলাদেশের ব্র্যাক ব্যাংক

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬: মার্কিন সাময়িকী Forbes প্রকাশিত ‘World’s Top Performing Banks 2026’ তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে স্থান পেয়েছে BRAC...