spot_imgspot_imgspot_imgspot_img

বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে লাগবে অন্তত দুই বছর: অর্থমন্ত্রী

spot_imgspot_imgspot_imgspot_img

দ্য ডেইলি করপোরেট ডেস্ক

ঢাকা, ১৬ আগস্ট ২০২৬: দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট দ্রুত সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে অন্তত দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি।

রোববার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) আয়োজিত ‘Building Investor Confidence: From Policy Reform to Effective Implementation’ শীর্ষক মধ্যাহ্নভোজ সভায় তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট ছয় মাস বা এক বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয়। প্রয়োজনীয় অবকাঠামো তৈরি এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে অন্তত দুই বছর সময় লাগবে।

এলএনজি টার্মিনাল ও গ্যাস সংরক্ষণের পরিকল্পনা

সংকট মোকাবিলায় ভাসমান এলএনজি টার্মিনাল এবং স্থলভিত্তিক গ্যাস সংরক্ষণ সুবিধা তৈরির পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। আগামী কয়েক দিনের মধ্যে এসব পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করা হতে পারে।

বিদ্যুৎ খাতের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা যথেষ্ট থাকলেও বর্তমানে সঞ্চালন ব্যবস্থা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফলে বিদ্যমান উৎপাদন সক্ষমতার পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না।

সরকার একটি সমন্বিত জ্বালানি মিশ্রণ চূড়ান্ত করছে জানিয়ে তিনি বলেন, এতে নবায়নযোগ্য জ্বালানি ও গ্যাসভিত্তিক বিদ্যুতের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী কয়লাভিত্তিক বিদ্যুৎও বিবেচনায় রাখা হচ্ছে।

কর ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন

অনুষ্ঠানে কর ব্যবস্থার সংস্কার নিয়েও সরকারের পরিকল্পনার কথা জানান আমির খসরু। তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করনীতি প্রণয়ন ও বাস্তবায়ন কার্যক্রম আলাদা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

করনীতি প্রণয়নের দায়িত্ব আমলাদের পরিবর্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি কমিটির হাতে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

একই সঙ্গে কর ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটাল ও স্বয়ংক্রিয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে কর রিটার্ন দাখিল, রিফান্ডসহ বিভিন্ন সেবা অনলাইনে রিয়েল-টাইম ভিত্তিতে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে সরকারের।

এর আগে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও জানিয়েছিলেন, জ্বালানি সংকট মোকাবিলায় প্রয়োজনীয় অবকাঠামো—বিশেষ করে জ্বালানি টার্মিনালের সক্ষমতা বৃদ্ধি ও নতুন গ্যাসকূপ খননে প্রায় দুই বছর সময় লাগতে পারে।

এদিকে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন। সংকট মোকাবিলায় সরকার জরুরি পদক্ষেপ নিচ্ছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন, আগামী কয়েক দিনের মধ্যে গ্যাস সরবরাহ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন মশাল আলোর প্রতিষ্ঠাতা তানজিল আমীন শুভ

স্বেচ্ছাসেবী সংগঠন মশাল আলোর মাধ্যমে সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তানজিল আমীন শুভ। পুরস্কারের আনুষ্ঠানিক...

দেশের বৈদেশিক ঋণ ১১৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, জনপ্রতি মাথাপিছু প্রায় ৮১ হাজার টাকা

ঢাকা, ৮ নভেম্বর ২০২৬: দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১৩.৪৪ বিলিয়ন মার্কিন ডলারে। বিশ্বব্যাংকের হিসাবে, ২০২৫ সালের শেষে দেশের ১৭ কোটি ৫৭ লাখ...

তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ১ নভেম্বর ২০২৬: দেশের তরুণ উদ্যোক্তাদের সহায়তায় ৫০০ কোটি টাকার বিশেষ স্টার্টআপ তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্ভাবনী...

৭ রোগে আক্রান্ত ৬৫ হাজার রোগীকে এক লাখ টাকা করে সহায়তা দেবে সরকার

ক্যানসার, কিডনি রোগসহ সাত ধরনের জটিল ও দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এককালীন এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে...