spot_imgspot_imgspot_imgspot_img

মনির ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

spot_imgspot_imgspot_imgspot_img

নিজস্ব প্রতিবেদক:

দেশের ভ্রমণসেবা খাতে নতুন সংযোজন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মনির ট্যুর অ্যান্ড ট্রাভেলস। উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি দেশীয় ও আন্তর্জাতিক ভ্রমণসেবায় গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য ও মানসম্মত সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছে।

উল্লেখ্য, মনির গ্রুপ দীর্ঘদিন ধরেই চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্যসেবা ও অন্যান্য খাতে কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় গ্রুপটির নতুন উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করলো মনির ট্যুর অ্যান্ড ট্রাভেলস।

উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয় এবং সকলের কাছে দোয়া কামনা করা হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল ইসলাম বলেন, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সততা, বিশ্বস্ততা এবং পেশাদারিত্বের সঙ্গে সেবা প্রদান করাই তাদের লক্ষ্য।

মনির ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সেবার মধ্যে রয়েছে—

  • দেশীয় ও আন্তর্জাতিক বিমান টিকিট বুকিং
  • ভিসা প্রসেসিং সেবা
  • দেশ-বিদেশ ভ্রমণের ট্যুর প্যাকেজ
  • হোটেল বুকিং
  • ভ্রমণ-সংক্রান্ত পরামর্শ ও সহায়তা

প্রতিষ্ঠানটির করপোরেট কার্যালয় ঢাকার মোহাম্মদপুরের কাটাসুর রোডে অবস্থিত। এছাড়া মনির গ্রুপের নিবন্ধিত প্রধান কার্যালয় ঢাকার কেরানীগঞ্জে এবং উৎপাদন কারখানা মানিকগঞ্জের সিঙ্গাইরে রয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আধুনিক ও গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে দেশের ভ্রমণ খাতে ইতিবাচক অবদান রাখার পাশাপাশি ভ্রমণপ্রেমীদের জন্য নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠতে চায় মনির ট্যুর অ্যান্ড ট্রাভেলস।

মো. মনিরুল ইসলাম বলেন, “আজ মনির ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যাত্রা শুরু হলো। সবার দোয়া ও সহযোগিতা নিয়ে আমরা এমন একটি সেবা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, যেখানে গ্রাহকরা ভ্রমণ-সংক্রান্ত সকল সেবা এক ছাদের নিচে পাবেন।”

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

বাসাবাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা! মাগুরায় আজব কাণ্ড

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৬: মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার বিল পেয়েছেন মাগুরার এক আবাসিক গ্রাহক। মাগুরা...

সংযোগ, এআই ও ডিজিটাল ব্যাংকিংয়ে বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগ করবে ভিয়ন

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং, ডিজিটাল অবকাঠামো, কানেক্টিভিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করেছে বৈশ্বিক প্রযুক্তি...

লাইসেন্স ছাড়া ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া অনলাইন পেমেন্ট সেবা পরিচালনার অভিযোগে ২২টি পেমেন্ট প্ল্যাটফর্মকে অবৈধ হিসেবে চিহ্নিত করে সতর্কবার্তা...

বাংলাকিউআরে টাকা কেটে লেনদেন ব্যর্থ হলে ৩০ মিনিটের মধ্যে ফেরত

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬: বাংলাকিউআর-এর মাধ্যমে পণ্য ও সেবা কেনাবেচায় কোনো লেনদেন নিয়ে বিরোধ তৈরি হলে তা দ্রুত নিষ্পত্তির জন্য নতুন নির্দেশনা...