spot_imgspot_imgspot_imgspot_img

স্মার্ট মানুষ টাকা কামায়, বুদ্ধিমান মানুষ টাকা সামলায়—ফিনান্সিয়াল লিটারেসির প্রভাব

লেখকঃ বাহারিন আক্তার অন্তরা

ফিনান্সিয়াল লিটারেসি ভালো আর্থিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, যা একজন ব্যক্তির আর্থিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করে। এটি ব্যক্তির মানসিক চাপ কমাতে এবং দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য অর্জনে সহায়তা করে।

ফিনান্সিয়াল লিটারেসি কী?

ফিনান্সিয়াল লিটারেসি বলতে আর্থিক বিষয় সম্পর্কে স্বাক্ষরতা থাকাকে বোঝায়। অর্থাৎ, আর্থিক বিষয় সম্পর্কে জ্ঞান, দক্ষতা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাকে ফিনান্সিয়াল লিটারেসি বলে। সহজ কথায়, এর মানে হলো অর্থকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষমতা।

ফিনান্সিয়াল লিটারেসির মূল উপাদানগুলো কী?

ফিনান্সিয়াল লিটারেসির মূল উপাদানগুলি হলো বাজেটিং, সঞ্চয়, বিনিয়োগ, ঋণ ব্যবস্থাপনা, এবং আর্থিক পরিকল্পনা। এই উপাদানগুলি একজন ব্যক্তিকে তার আয়, ব্যয় এবং সম্পদ কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করে, যার ফলে বুদ্ধিমান আর্থিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। নিম্নে উপাদানগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলোঃ

১. বাজেটিং

বাজেট হলো একটি নির্দিষ্ট সময়ের আয়-ব্যয় এর হিসাব। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে কোন কোন খাত হতে কতটুকু এ হবে, সে আয় কোন কোন খাতে কিভাবে ব্যয় করা হবে ইত্যাদির একটি পরিকল্পনা করাকে বাজেটিং বলে। এই পরিকল্পনাকে অনুসরণ করে অর্থ ব্যয় করা হয়। উদাহরণস্বরূপ, এক মাসে একটি পরিবারে একজন ব্যক্তি কর্তৃক যা আয় করেন সেই আয় সে কোন কোন খাতে কিভাবে ব্যয় করবে এর একটি পরিকল্পনা করে সেই অনুযায়ী কাজ করাকে বাজেটিং বলে।

২. সঞ্চয়

সঞ্চয় হলো ফিল্যান্সিয়াল লিটারেসির গুরুত্বপুর্ন ভিত্তি। সঞ্চয় হলো আয়ের অংশ থেকে কিছু টাকা জমিয়ে রাখা। অর্থাৎ আয়ের যে অংশটুকু বর্তমানে কাজে না লাগিয়ে ভবিষ্যতের জন্য জমানো হয় তাকে সঞ্চয় বলে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি মাসিক এ ২০০০০ টাকা আয় করেন। সে এই টাকার থেকে ১০% অর্থাৎ ২০০০ টাকা জমিয়ে রেখে বাকি টাকা দিয়ে তার মাসিক ব্যয় নির্বাহ করবেন। তাহলে তার হাতে যে এক্সট্রা টাকাটা থাকবে সেটিই হচ্ছে তার সঞ্চয়।

৩. বিনিয়োগ

বিনিয়োগ হলো ভবিষ্যতে মুনাফা অর্জনের আশায় বর্তমানের সঞ্চিত অর্থ বা সম্পদকে কোনো কিছুতে খাটানো। এটি সম্পদ বৃদ্ধি ও সুরক্ষিত করার একটি প্রক্রিয়া, যার মাধ্যমে সঞ্চিত অর্থ থেকে বেশি অর্থ পাওয়ার সম্ভাবনা থাকে। বিনিয়োগের মধ্যে জমি কেনা, ব্যবসায় অর্থ খাটানো, শেয়ার বা বন্ড কেনা, ব্যাংক এফডিআর (Fixed Deposit) করা ইত্যাদি অন্তর্ভুক্ত। 

৪. ঋণ ব্যবস্থাপনা

ঋণ নেওয়া এবং তা পরিশোধ করার সঠিক উপায় জানা এবং ক্রেডিট স্কোর (যদি থাকে) ভালোভাবে বজায় রাখা ইত্যাদি ঋণ ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত। অর্থাৎ ঋণ ব্যবস্থাপনা হলো একটি সামগ্রিক প্রক্রিয়া যার মধ্যে ঋণ দেওয়া, ঋণগ্রহীতার আর্থিক চাহিদা বোঝা, উপযুক্ত ঋণ পরিকল্পনা তৈরি করা, জামানত নির্ধারণ করা, ঋণগ্রহীতার কার্যক্রম তদারকি করা এবং মেয়াদ শেষে অর্থ আদায় করা অন্তর্ভুক্ত। 

৫. আর্থিক ব্যবস্থাপনা

আর্থিক পরিকল্পনা হলো একজন ব্যক্তির বর্তমান ও সম্ভাব্য আয়ের ওপর ভিত্তি করে তার সম্ভাব্য ব্যয় (সাধারণ ও বিশেষ) এবং সম্ভাব্য সঞ্চয়ের আগাম হিসাব প্রস্তুতি।

সহজ কথায় এটি এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে একজন ব্যক্তি তার আর্থিক লক্ষ্যগুলি অর্জন করতে পারেন।এর প্রধান উদ্দেশ্য হলো আয় বুঝে ব্যয় করা এবং আয়-ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখা। এটি ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা দিতে এবং যেকোনো আকস্মিক চাহিদা মেটাতে সাহায্য করে।

আরোও পড়ুনঃ কেনো টাইম ম্যানেজমেন্ট সফলতার চাবিকাঠি

কিভাবে আর্থিক স্বাক্ষরতা অর্জন করা যায়?

 এবং অভ্যাসের মাধ্যমেই আর্থিক জীবনকে সুরক্ষিত ও উন্নত করা যেতে পারে।আর্থিক সাক্ষরতা অর্জনের জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলো অবলম্বন করা যেতে পারেঃ

১. বই পড়ে

ফিনান্সিয়াল লিটারেসি অর্জনের জন্য বাংলা এবং ইংরেজিতে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় বই রয়েছে। এই বইগুলো অর্থের প্রতি একজন ব্যক্তির মানসিকতা, সঞ্চয়, বিনিয়োগ এবং সম্পদ তৈরির বিষয়ে মৌলিক ধারণা দেবে। এখানে কিছু অবশ্য পাঠ্য বইয়ের তালিকা দেওয়া হলোঃ

            বইয়ের নাম        লেখকের নাম        মূল বিষয়বস্তু
দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন    জর্জ এস ক্লাসনপ্রাচীন ব্যাবিলনের গল্পের মাধ্যমে সঞ্চয়, ঋণ পরিশোধ এবং বিনিয়োগের চিন্তন মৌলিক নিয়মাবলী।(বাংলা অনুবাদ পাওয়া যায়)
আমাদের জানা ও অজানা ফিনান্সিয়াল লিটারেসি    রায়হান কামালব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার মূল ধারণা, বাজেট তৈরি এবং বিনিয়োগের পথে প্রাথমিক নির্দেশিকা।
দি আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টএ    সাইফুল হোসেনব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার কৌশল এবং সফল হওয়ার উপায় নিয়ে আলোচনা।
দ্যা সাইকোলজি অফ মানি    মরগান হাউজেলঅর্থ পরিচালনার ক্ষেত্রে মানুষের আচরণ এবং মানসিকতার গুরুত্ব।

২. অনলাইন কোর্স

খান একাডেমি (Khan Academy)-এর মতো প্ল্যাটফর্মগুলোতে বিনামূল্যে বা অল্প খরচে ফিনান্সিয়াল লিটারেসি কোর্স পাওয়া যায়। বাংলাদেশ ব্যাংক এবং BSEC (বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন)-এর মতো প্রতিষ্ঠানগুলোও বিভিন্ন উদ্যোগ ও শিক্ষা উপকরণ সরবরাহ করে।

৩. পডকাস্ট বা ইউটিউবে ভিডিও দেখে

ইউটিউব বর্তমানে একটি ব্যাপক শিক্ষনীয় প্লাটফর্ম। ইউটিউবে বিভিন্ন চ্যানেল ফলো করে ফিনান্সিয়াল লিটারেসি শিখা যেতে পারে। ফাইন্যান্সিয়াল লিটারেসি শেখার জন্য এই ভিডিওটি দেখা যেতে পারেঃ Financial Literacy In 63 Minutes। এই ভিডিওটি ১ ঘণ্টার মধ্যে খান একাডেমির ৩০ ঘণ্টার ফিনান্সিয়াল লিটারেসি কোর্সকে সংক্ষেপে তুলে ধরেছে।

৪. আর্থিক অ্যাপ ব্যবহার

ফিনান্সিয়াল লিটারেসি বা ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার জন্য বিশ্বব্যাপী এবং স্থানীয়ভাবে কিছু জনপ্রিয় অ্যাপ রয়েছে। এই অ্যাপসগুলো বাজেট তৈরি করতে, খরচ ট্র্যাক করতে, সঞ্চয় করতে এবং এমনকি বিনিয়োগ শুরু করতে সাহায্য করতে পারে। যেমনঃ‌ গুগল  শিটস/ মাইক্রোসফট এক্সেল, groww, khan Academy, bkash, নগদ, রকেট ইত্যাদি।

৫. বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে

বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে ফিনান্সিয়াল লিটারেসি শেখা হলো সবচেয়ে কার্যকর উপায়। তত্ত্বীয় জ্ঞানকে বাস্তবে প্রয়োগ না করলে কখনওই আর্থিক অভ্যাসে পরিবর্তন আনা সম্ভব না। এক্ষেত্রে বাজেট তৈরি ও ট্র্যাকিং শুরু করা যেতে পরে। এটি হলো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। যেমনঃ

১ মাস ধরে প্রতিটি পয়সা ট্র্যাক করা। সকল আয় এবং ব্যয় একটি নোটবুক, স্প্রেডশিট (যেমন Google Sheets), বা একটি বাজেট অ্যাপে (যেমন Money Manager) রেকর্ড করা। কোনো কিছুই বাদ দেওয়া যাবে না—ছোট চা বা স্ন্যাকসের খরচও নয়। ফলে সহজেই  বোঝা যাবে অর্থ আসলে কোথায় যাচ্ছে।

ফিনান্সিয়াল লিটারেসি কেনো গুরুত্বপূর্ন?

ফিনান্সিয়াল লিটারেসি বা আর্থিক সাক্ষরতা একটি অপরিহার্য দক্ষতা হওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। নিম্নে সেগুলো আলোচনা করা হলোঃ

১. সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায়

ফিনান্সিয়াল লিটারেসির মাধ্যমে অর্থের প্রবাহর উপর লক্ষ্য রাখা হয়। এতে কতটুকু আয় হয়েছে সেই অনুযায়ী কোথায় কতটুকু ব্যয় করা উচিত সেই সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়া সম্ভব হয়।

২. আর্থিক নিয়ন্ত্রণ

ফিনান্সিয়াল লিটারেসির মাধ্যমে আর্থিক নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। অর্থাৎ, এ অনুযায়ী কোন কোন খাতে কিভাবে ব্যয় করলে পোষানো যাবে অথবা সঞ্চয়ের জন্য টাকা রাখা যাবে তার একটি হিসাব করা হয়। এতে আর্থিক নিয়ন্ত্রণ অর্জন সম্ভব হয়।

৩. জরুরী অবস্থায় প্রস্তুতি

ফিনান্সিয়াল লিটারেসি আমাদের জরুরি অবস্থার জন্য সঞ্চয় করতে শেখায়। অর্থাৎ, ভবিষ্যতে কোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াবার জন্য আয়ের থেকে কিছু অংশ জমিয়ে রাখা হয়। যা দিয়ে ভবিষ্যতে যখন আয় দিয়ে সেই সমস্যাটা সমাধান করা যায় না তখন সঞ্চয় কি কাজে লাগানো হয়।

৪. ঋণ ব্যবস্থাপনা

ফিনান্সিয়াল লিটারেসি সুদের হার, চক্রবৃদ্ধি সুদ  এবং ঋণ পরিশোধের কৌশল বুঝতে সাহায্য করে। ঋণ ব্যবস্থাপনা বলতে ঋণ প্রদান, ঋণগ্রহীতার ব্যবহার তদারকি করা এবং মেয়াদ শেষে অর্থ আদায় করার একটি সামগ্রিক প্রক্রিয়াকে বোঝায়। এর মধ্যে রয়েছে ঋণগ্রহীতার আর্থিক চাহিদা বিশ্লেষণ, উপযুক্ত ঋণ পরিকল্পনা তৈরি, ঝুঁকি মূল্যায়ন, প্রয়োজনীয় নথিপত্র যাচাই এবং ঋণ পরিশোধের সময়সূচী নির্ধারণ করা। একটি ব্যাংকের সামগ্রিক সাফল্য এর ঋণ ব্যবস্থাপনার ওপর অনেকাংশে নির্ভরশীল। 

৫. প্রতারনা থেকে সুরক্ষা

আর্থিকভাবে শিক্ষিত ব্যক্তিরা বিভিন্ন ধরণের আর্থিক প্রতারণা ও কেলেঙ্কারি সম্পর্কে সচেতন থাকেন এবং এর শিকার হওয়ার ঝুঁকি তাদের কম থাকে। আর্থিক সাক্ষরতা ব্যক্তিদের তাদের অর্থের নিয়ন্ত্রণ নিতে এবং প্রতারকদের ফাঁদে পড়া থেকে নিজেদের বাঁচাতে সক্ষম করে। 

৬. জীবনমানের উন্নয়ন

ফিনান্সিয়াল লিটারেসির মাধ্যমে জীবনমানের উন্নয়ন সম্ভব। এক্ষেত্রে যদি স্বল্প আয়ও হয় তার সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে জীবন নির্বাহ করা যায়। আর্থিক সাক্ষরতা মানুষকে তাদের টাকার উপর নিয়ন্ত্রণ এনে দেয়, যা আরও বেশি আর্থিক স্থিতিশীলতা, কম মানসিক চাপ এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সহায়তা করে—আর এসবই উন্নত জীবন মানের পূর্বশর্ত।

 ব্যক্তিগত জীবনে ফিনান্সিয়াল লিটারেসির গুরুত্ব

ব্যক্তিগত জীবনে ফিনান্সিয়াল লিটারেসি -এর গুরুত্ব অপরিসীম। এটি কেবল টাকা-পয়সা সামলানো নয়, বরং একজন ব্যক্তির সম্পূর্ণ জীবনযাত্রার মান, মানসিক শান্তি এবং ভবিষ্যত নিরাপত্তাকে প্রভাবিত করে।

​আর্থিক সাক্ষরতার মূল গুরুত্বগুলো নিচে তুলে ধরা হলোঃ

১. ঝুঁকি হ্রাস পায়

ফিনান্সিয়াল লিটারেসি এর মাধ্যমে আর্থিক ঝুঁকি এড়ানো সম্ভব হয়। বিভিন্ন আর্থিক ঝুঁকি (যেমন: সুদের হারের পরিবর্তন, মূল্যবৃদ্ধি বা জালিয়াতি) এড়ানো এবং এগুলি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকা যায়।

২. সঠিক বাজেট তৈরি

ফিনান্সিয়াল লিটারেসির মাধ্যমে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে একটি কার্যকরী বাজেট তৈরি করা, যার মাধ্যমে অপ্রয়োজনীয় খরচ কমানো এবং সঞ্চয় বৃদ্ধি করা যায়।

৩. দায়িত্বশীল ঋণ গ্রহণ

ব্যক্তি জীবনের নানা ক্ষেত্রে যখন নিজের আয়ের দ্বারা জীবন নির্বাহ কঠিন হয়ে পড়ে তখন ঋণ গ্রহণ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এক্ষেত্রে ফিনান্সিয়াল লিটারেসি ব্যক্তিকে সুরক্ষিত ঋণ, কম সুদ, এবং ঝুঁকি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান প্রদান করে।

৪. বিনিয়োগ জ্ঞান 

বিভিন্ন বিনিয়োগের সুযোগ (যেমন: ফিক্সড ডিপোজিট, সঞ্চয়পত্র, শেয়ার বাজার) সম্পর্কে জানা এবং ঝুঁকি ও লাভের মধ্যে ভারসাম্য বজায় রেখে বুদ্ধিমানের মতো বিনিয়োগ করা ইত্যাদি ফিনান্সিয়াল লিটারেসি মাধ্যমে জানা যায়।

৫. আর্থিক চাপ হ্রাস

নিজের অর্থের উপর নিয়ন্ত্রণ থাকার কারণে আর্থিক দুশ্চিন্তা উল্লেখযোগ্যভাবে কমে যায়, যা সামগ্রিক মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়।

কর্মক্ষেত্রে ফিনান্সিয়াল লিটারেসি গুরুত্ব

কর্মক্ষেত্রে ফিনান্সিয়াল লিটারেসি শুধু কর্মীদের ব্যক্তিগত জীবনকেই প্রভাবিত করে না, বরং এটি একটি প্রতিষ্ঠানের সামগ্রিক উৎপাদনশীলতা, কর্মীদের ধরে রাখা এবং কর্মপরিবেশের উপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

কর্মক্ষেত্রে আর্থিক সাক্ষরতার গুরুত্ব নিচে আলোচনা করা হলোঃ

১. উৎপাদনশীলতা বৃদ্ধি

একজন কর্মী যদি তার ব্যক্তিগত আর্থিক বিষয়গুলো (যেমন: ঋণ, বিল পরিশোধ, সঞ্চয়) নিয়ে ক্রমাগত দুশ্চিন্তায় থাকেন, তবে তা সরাসরি তার কাজের মনোযোগ ও উৎপাদনশীলতা কমিয়ে দেয়। ফিনান্সিয়াল লিটারেসি এই চাপ কমাতে সাহায্য করে।

২. উন্নত সুবিধা ও বেতন ব্যবস্থাপনা

কর্মীদের তাদের বেতন, বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য বীমা এবং অবসরকালীন সুবিধার (Retirement Benefits) মতো বিভিন্ন আর্থিক সুবিধাগুলো সঠিকভাবে বুঝতে সাহায্য করে।

এছাড়াও বেতনের টাকা কিভাবে বাজেট করে, সঞ্চয় করে এবং বিনিয়োগ করে সর্বোত্তম ব্যবহার করা যায়, সেই জ্ঞান কর্মীদের আত্ম-নির্ভরশীল করে তোলে।

৩. অবসর পরিকল্পনা

আর্থিক জ্ঞান কর্মীদের তাদের কর্মজীবনের শুরু থেকেই অবসর গ্রহণের জন্য সঞ্চয় এবং বিনিয়োগের পরিকল্পনা করতে উৎসাহিত করে।

৪. কোম্পানির অর্থের প্রতি ধারণা

আর্থিকভাবে শিক্ষিত কর্মীরা শুধু তাদের ব্যক্তিগত অর্থ নয়, বরং কোম্পানির আর্থিক দিকগুলোও (যেমন: খরচ কমানো, সম্পদ দক্ষতার সাথে ব্যবহার) আরও ভালোভাবে বুঝতে পারে, যা প্রতিষ্ঠানের সামগ্রিক স্বার্থ রক্ষা করে।

৫. দায়িত্বশীল আচরণ

আর্থিক জ্ঞান কর্মক্ষেত্রে অর্থের অপব্যবহার বা জালিয়াতির মতো অনৈতিক কাজ থেকে কর্মীদের বিরত থাকতে সাহায্য করে।

উপসংহার

আর্থিক সাক্ষরতা একটি মৌলিক জীবন দক্ষতা। এটি শুধু টাকা গণনা করা নয়, বরং আপনার টাকা আপনার জন্য কিভাবে কাজ করবে তা বোঝা, যাতে আপনি একটি নিরাপদ, চাপমুক্ত এবং সমৃদ্ধ জীবন যাপন করতে পারেন।

সাধারণ প্রশ্ন ও উত্তর

১. ফাইন্যান্সিয়াল লিটারেসি কি?

উত্তরঃ ফাইন্যান্সিয়াল লিটারেসি বা আর্থিক সাক্ষরতা হলো ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান, দক্ষতা এবং আত্মবিশ্বাস।

২. ফিনান্সিয়াল লিটারেসির মূল উপাদানগুলোর কাজ কী?

উওরঃ  ফিনান্সিয়াল লিটারেসির উপাদানগুলি একজন ব্যক্তিকে তার আয়, ব্যয় এবং সম্পদ কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করে

৩. কিভাবে আর্থিক স্বাক্ষরতা অর্জন করা যায়?

উওরঃ নিয়মিত পড়াশোনা এবং অভ্যাসের মাধ্যমেই আর্থিক জীবনকে সুরক্ষিত ও উন্নত করা যেতে পারে।

৪. বই পড়ে আর্থিক স্বাক্ষরতা অর্জন করা সম্ভব?

উত্তরঃ হ্যাঁ, অবশ্যই সম্ভব। তবে, শুধু বই পড়া যথেষ্ট নয়—বাস্তব জীবনে সেই জ্ঞান প্রয়োগ করা জরুরি।

৫. জনপ্রিয় আর্থিক অ্যাপসগুলো কী কী?

উওরঃ  জনপ্রিয় আর্থিক অ্যাপসগুলো হলো গুগল  শিটস/ মাইক্রোসফট এক্সেল, groww, khan Academy, bkash, নগদ, রকেট ইত্যাদি।

৬. ফিনান্সিয়াল লিটারেসি শেখার সবচেয়ে কার্যকরী উপায় কোনটি?

উওরঃ ফিনান্সিয়াল লিটারেসি শেখার সবচেয়ে কার্যকরী উপায় হলো বাস্তব অভিজ্ঞতা।

৭. ফিনান্সিয়াল লিটারেসি মাধ্যমে কি আর্থিক প্রতারণা থেকে বাঁচা সম্ভব?

উওরঃ হ্যাঁ সম্ভব। ফিনান্সিয়াল লিটারেসি আর্থিক প্রতারণা থেকে বাঁচার একটি অত্যন্ত শক্তিশালী হাতিয়ার।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article

মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশায় বার্ষিক কর আরোপের পরিকল্পনা করছে সরকার

দ্য ডেইলি কর্পোরেট সরকার প্রথমবারের মতো মোটরসাইকেল এবং ব্যাটারি চালিত অটোরিকশাকে অগ্রিম আয়কর (Advance Income Tax) ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করছে। ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত...

বাজার থেকে আরও ৪৫ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক Bangladesh Bank বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে একটি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ৪৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে। রোববার (১১ মে) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের...

উদ্যোক্তা হওয়ার আগে যেসব বিষয় জানা জরুরি

লেখক: আরেফিন রানা পিয়াস বর্তমান সময়ে উদ্যোক্তা হওয়া শুধু একটি পেশা নয়, বরং এটি নিজের স্বপ্ন পূরণ, নতুন কিছু সৃষ্টি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার...

বাংলাদেশের ফ্রিল্যান্সিং মার্কেটের সম্ভাবনা

লেখকঃ মালিহা মেহেজাবিন ফ্রিল্যান্সিং কী? ফ্রিল্যান্সিং হলো এমন একটি কাজের পদ্ধতি যেখানে একজন ব্যক্তি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে স্থায়ী চাকরি না করে স্বাধীনভাবে বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ...