spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

Starlink আসায় রিমোট জব ও ফ্রিল্যান্সিংয়ে খুলল নতুন দিগন্ত

লেখকঃ কাজী গণিউর রহমান,
কনটেন্ট রাইটার ও বিজনেস জার্নালিজম ইন্টার্ন, The Daily Corporate

বর্তমান যুগে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে রয়েছে ইন্টারনেট। কিন্তু বাস্তবতার দিক থেকে আমরা যদি দেখি বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে স্থিতিশীল, উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ হতে বিচ্ছিন্ন। ফলস্বরূপ Remote job বা Freelancing সুযোগ থেকে পিছিয়ে আছে অনেক প্রতিভাবান তুরুন, তরুণীরা। সে জায়গা থেকে উঠে আসতে এবং নতুন সম্ভাবনার সিঁড়ি হতে শুরু করেছে ইলন মাস্কের একটি স্পেসএক্স প্রকল্প Starlink

চলুন জেনে নেয়া যাক Starlink কী, এর যথার্থতা, গুরুত্ব, এর ভবিষ্যৎ সম্ভাবনাগুলো, কিভাবে আমাদের তরুণ সমাজ এর দ্বারা উপকৃত হবে এবং Remote job বা Freelancing এ নতুন মোড় উন্মোচিত করেছে  –

  • কী এই Starlink এবং এর তাৎপর্যপূর্ণতা?

Starlink হচ্ছে স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবা, যা পৃথিবীর যেকোনো প্রান্তে, যা পৃথিবীর যেকোনো প্রান্তে, এমনকি দুর্গম গ্রাম বা পাহাড়ি এলাকাতেও উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ পৌঁছে দিতে সক্ষম। এটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৫৫০ কিমি উচ্চতায় স্থাপিত হাজার হাজার ছোট স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে থাকে। বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্র যেখানে এখনও একাধিক অঞ্চলে নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক পরিসেবা থেকে বঞ্চিত, সেখানে Starlink এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

  • Remote job বা Freelancing এর ক্ষেত্রে সম্ভাবনা 

ইন্টারনেট নির্ভর এই পেশাগুলোর সবচেয়ে বড় প্রতিবন্ধক হচ্ছে স্থিতিশীল সংযোগ। Starlink-এর মাধ্যমে যদি প্রত্যন্ত অঞ্চলগুলোতেও যদি নির্ভরযোগ্য নেটওয়ার্ক সুবিধা পাওয়া যায়, তবে প্রতন্ত অঞ্চলে বা গ্রামে  বসেই আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম যেমন Fiverr, Upwork, Freelancer কিংবা Remote OK-এ কাজ করাও তখন বাস্তবসম্ভব হবে।

ফলে: 

  • ডিজিটাল কাজের জন্য শহর-কেন্দ্রিকতার যে আধিপত্য হ্রাস পাবে,
  • গ্রাম ও মফস্বল এলাকায় কর্মযজ্ঞস্থানের সুযোগ বাড়বে,
  • মেয়েরা যারা ঘরে বসেই নিজের কর্মদক্ষতা অর্জন এবং সাবলম্বী হতে চায়, তারাও সক্রিয় অবস্থানে যাবার সুযোগ পাবে।  
  • তরুণদের জন্য উন্মোচিত হচ্ছে নতুন সম্ভাবনার পথ

বাংলাদেশে প্রেক্ষাপটে প্রতিবছর যে লাখ লাখ শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে, তাদের যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ অনেকাংশেই কম। এক্ষেত্রে Starlink-এর সম্ভাব্য বিস্তার তরুণদের জন্য বিকল্প পথ অনুসরণের সুযোগ সৃষ্টি করতে পারে — তাদের জোগ্যতা, কর্মদক্ষতা বাড়িয়ে বিশ্বের যেকোনো প্রান্তে বসেই কাজ করতে পারবে।

যেমন ধরে নেয়া যাক প্রত্যন্ত অঞ্চলের একজন ছেলে নিউ ইয়র্কের কোনো কোম্পানির জন্য গ্রাফিক্স  ডিজাইন করতে পারবে, ঠিক তেমনই একজন মেয়েও হতে পারে অস্ট্রেলিয়ার কোনো স্টার্টআপ কোম্পানির সোশ্যাল মিডিয়া ম্যানেজার — এটি সম্ভবপোরী হবে শুধুমাত্র স্থিতিশীল, উচ্চগতির ইন্টারনেট সংযোগ এর মাধ্যমে। 

আরো পড়ুনঃ বাংলাদেশে ব্যবসা শুরু করছেন? এই তিনটি আইনি বিষয় না জানলে বিপদ নিশ্চিত

  • প্রতিবন্ধকতা ও বাস্তবতা

 সকল সুবিধার পাশাপাশি আমাদের কিছু বাস্তব সমস্যা আমাদের মাথায় রাখা দরকার:

  • বাংলাদেশে পূর্ণ প্রবেশ এখনো হয়নি:
    Starlink এখনও দেশের বাজারে তার কার্যক্রম সম্পূর্ণভাবে চালু করেনি, ফলে এর পরিষেবা গ্রহণ আপাতত সীমিত পর্যায়ে রয়েছে।
  • হার্ডওয়্যার সেটআপ ব্যয়বহুল:
    উচ্চমূল্যের ডিভাইস এবং ইনফ্রাস্ট্রাকচার স্থাপন খরচ সাধারণ গ্রাহকদের জন্য আর্থিকভাবে চাপ সৃষ্টি করতে পারে।
  • নীতিমালা ও অনুমোদনের বিষয়টি গুরুত্বপূর্ণ:
    সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় অনুমোদন, স্পষ্ট নীতিমালা এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কাঠামো এখনো পুরোপুরি নিশ্চিত নয়, যা এর বাণিজ্যিক সম্প্রসারকে প্রভাবিত করতে পারে।
  • বাজার প্রতিযোগিতা একটি নির্ধারক ফ্যাক্টর:
    দেশীয় ও আন্তর্জাতিক ইন্টারনেট সেবাদাতাদের সঙ্গে প্রতিযোগিতা, Starlink-এর কার্যকর অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে যদি এটিকে সঠিকভাবে এগিয়ে নেওয়া যায়, তাহলে এটি ‘ডিজিটাল বাংলাদেশ’-এর স্বপ্নপূরণের একটি মূল চালিকাশক্তি হতে পারে। 

পরিশেষে, আমরা বলতে পারি Starlink কেবলমাত্র একটি ইন্টারনেট সার্ভিস নয় — এটি একটি প্ল্যাটফর্ম, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রের মানুষের জন্য শিক্ষা, কর্মসংস্থান এবং আয়ের পথ উন্মোচণ করতে পারে। ভবিষ্যতের কথা চিন্তা করলে আমাদের কাছে এটা পরিষ্কার, যে আগামীতে ফ্রিল্যান্সিং এবং রিমোট জব সেক্টর আরও প্রসারিত হবে এবং Starlink সেই যাত্রার একটি বড় মাইলফলক  সৃষ্টি করবে।

আরো পড়ুনঃ স্মার্ট ক্যারিয়ারের জন্য ৫টি ছোট কিন্তু শক্তিশালী মাইক্রোস্কিল

সাধারণ কিছু প্রশ্নোত্তর:

১. Starlink কী এবং এটি কেন আলোচনায় এসেছে?

উত্তর: Starlink হলো SpaceX-এর মালিকানাধীন এক স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা, যার মাধ্যমে পৃথিবীর যেকোনো অঞ্চলে ব্রডব্যান্ড মানের ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া সম্ভব। এটি আলোচনায় আসার  কারণ এটি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ডিজিটাল সংযুক্তিতে একটি বড় পরিবর্তন আনতে পারে।

২. বাংলাদেশের জন্য এর সম্ভাবনা কতটা বাস্তবসম্মত?

উত্তর: যদিও Starlink এখনও বাংলাদেশের বাজারে পূর্ণরূপে প্রবেশ করেনি, তবে ভবিষ্যতে সরকারি অনুমোদন ও বাজার পরিস্থিতি সহায়ক হলে এটি দারুণ সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে — বিশেষ করে প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সেবার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।

৩. Starlink চালু হলে তরুণদের জন্য কী সুযোগ তৈরি হতে পারে?

উত্তর: Remote job বা Freelancing এর জন্য নির্ভরযোগ্য ও উচ্চগতির ইন্টারনেট অপরিহার্য। Starlink যদি সুলভ ও স্থিতিশীলভাবে চালু হয়, তবে Fiverr, Upwork বা Freelancer-এর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করা আরও সহজ হবে — বিশেষ করে সেসব এলাকায়, যেখানে এখনো  ভালো ইন্টারনেট পরিসেবার বাইরে রয়েছে।

৪. এই সেবাটি গ্রহণ করতে সাধারণ মানুষেরা কেমন প্রতিবন্ধকতার স্বীকার হতে পারে?

উত্তর: মূল প্রতিবন্ধকতা হতে পারে হার্ডওয়্যার সেটআপের ব্যয়বহুলতা এবং মাসিক সাবস্ক্রিপশন ফি, যা অনেকের জন্য অর্থনৈতিকভাবে সামাল দেওয়া কঠিন হতে পারে।

৫. Starlink-এর সফলতা নির্ভর করছে কোন কোন বিষয়ের উপর?

উত্তর: সরকারি অনুমোদন, টেলিযোগাযোগ নীতিমালার স্থিতিশীলতা, বাজারে বিদ্যমান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের প্রতিযোগিতা, এবং অবকাঠামোগত প্রস্তুতির মতো বিষয়গুলো এর সফল বাস্তবায়নে মুখ্য ভূমিকা রাখবে।

৬. এই পরিবর্তন তরুণ সমাজের ভবিষ্যতে কী প্রভাব ফেলতে পারে?

উত্তর: এটি তরুণদের শহরমুখী প্রবণতা কমিয়ে স্থানীয়ভাবে আয়ের উৎস তৈরি করতে সহায়ক হবে। ডিজিটাল দক্ষতা বাড়বে, বৈদেশিক মুদ্রা অর্জনের পথ খুলবে, এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়বে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article

“আমাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়নি, পারিবারিক কাজে যুক্তরাষ্ট্রে যেতে ছুটি নিয়েছি”—দাবি ওমর ফারুক খাঁনের

ঢাকা, ১২ এপ্রিল ২০২৬: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ—এমন তথ্য উঠে এসেছে...

ছেঁড়া ও অযোগ্য নোট নিয়ে গ্রাহক হয়রানি বন্ধে কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ১২ এপ্রিল ২০২৬: দেশের সকল তফসিলি ব্যাংককে ছেঁড়া, ক্ষতিগ্রস্ত ও ময়লা নোট গ্রহণ এবং বিনিময়ে নিয়মিত সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।...

EDF তহবিল ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা: ব্যবসায়ীদের আশ্বাস বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেছেন যে রপ্তানি উন্নয়ন তহবিল (Export Development Fund - EDF) ধাপে ধাপে বাড়িয়ে ৫ বিলিয়ন ডলারে...

দেশের শীর্ষ ব্যবসায়ীরা এক মঞ্চে—৮ম বাংলাদেশ রিটেইল কংগ্রেস

লেখক: নিশি আক্তারঢাকা, ৫ এপ্রিল ২০২৬ । দেশের খুচরা (রিটেইল) খাতকে আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্য নিয়ে আগামী ১৮ এপ্রিল ২০২৬...