spot_imgspot_imgspot_imgspot_img

আন্তর্জাতিক বাণিজ্য গবেষণায় জাতীয় থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে বিএফটিআই: বাণিজ্যমন্ত্রী

spot_imgspot_imgspot_imgspot_img

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক

ঢাকা, ২১ জুলাই ২০২৬: আন্তর্জাতিক বাণিজ্য, বাণিজ্য আইন, অর্থনৈতিক গবেষণা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের কেন্দ্র হিসেবে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)-কে একটি শক্তিশালী জাতীয় থিংক ট্যাংকে পরিণত করার ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

মঙ্গলবার রাজধানীতে বিএফটিআই-এর ৬৩তম পরিচালনা পর্ষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, বৈশ্বিক বাণিজ্য, আন্তর্জাতিক বাজার এবং অর্থনৈতিক পরিবর্তন নিয়ে সময়োপযোগী গবেষণার মাধ্যমে দেশের বাণিজ্যিক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রতিষ্ঠানটি।

বাণিজ্যমন্ত্রী জানান, বিএফটিআইকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় আরও শক্তিশালী করা হচ্ছে এবং প্রয়োজনীয় অর্থায়নের কোনো ঘাটতি নেই। আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি, বাণিজ্য আইন এবং বৈশ্বিক নীতিমালা বিষয়ে দক্ষ জনবল গড়ে তুলতেও প্রতিষ্ঠানটি কাজ করবে।

তিনি বলেন, চীন, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের গুরুত্বপূর্ণ অর্থনীতিগুলোর বাজার পরিস্থিতি, বাণিজ্য প্রবণতা, সম্ভাব্য ঝুঁকি এবং অর্থনৈতিক পরিবর্তন নিয়ে নিয়মিত গবেষণা পরিচালনা করবে বিএফটিআই। এসব গবেষণার ফলাফল সরকারের নীতিনির্ধারণ এবং বেসরকারি খাতের ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।

সভায় আরও জানানো হয়, বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতায় সরকারি কর্মকর্তা ও বেসরকারি খাতের প্রতিনিধিদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি খাতের বাণিজ্য আইন বিশেষজ্ঞদের নিয়ে একটি দক্ষ নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

সভায় ড. মোস্তফা আবীদ খানকে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়।

এছাড়া বিএফটিআই জানায়, রপ্তানি বহুমুখীকরণ, অ্যান্টি-ডাম্পিং ব্যবস্থা, বাণিজ্য নীতি, চামড়া খাতের রপ্তানি সম্ভাবনা এবং প্রতিযোগিতা বিষয়ক বিভিন্ন গবেষণা চলমান রয়েছে। একই সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবসা বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (PGD) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি UNDP, SANEM এবং ইনস্টিটিউট অব ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (IERF)-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে গবেষণা ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনাও গ্রহণ করেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

ব্যবসার আইডিয়া আছে? সর্তছাড়াই তরুণদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক ব্যবসা করার ইচ্ছা আছে, কিন্তু শুরু করার মতো পর্যাপ্ত মূলধন নেই—এমন তরুণদের জন্য বড় সুযোগ তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ভালো ব্যবসায়িক ধারণা...

১ বিলিয়ন ডলারের ঋণ, ৩১ হাজার কোটি টাকার প্রকল্প: তিন গুণ হবে ইআরএলের সক্ষমতা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত জ্বালানি পণ্যের আমদানিনির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট নির্মাণে...

শাহজালালে বিমানের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৯ কেজি ৩৩১ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার...

এক বছরে বাংলাদেশ ব্যাংকের মুনাফা বাড়ল ১৫%, ছাড়াল ২৬ হাজার কোটি

বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগ থেকে এসেছে মুনাফার বড় অংশ নিজস্ব প্রতিবেদকঢাকা, ৩০ আগস্ট ২০২৬: সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট...