spot_imgspot_imgspot_imgspot_img

তুরস্কের আন্তর্জাতিক এনজিও মেলা ২০২৬-এ বাংলাদেশের মাস্তুল ফাউন্ডেশন

spot_imgspot_imgspot_imgspot_img

ইস্তাম্বুল, তুরস্ক | ২৫ নভেম্বর ২০২৬: তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয়েছে চার দিনব্যাপী ৫ম আন্তর্জাতিক এনজিও মেলা ২০২৬ (5th International NGO Fair 2026)। ২৫ থেকে ২৮ নভেম্বর ইস্তাম্বুল এক্সপো সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে ৬০টিরও বেশি দেশের ২০০-এর বেশি সংগঠনের সঙ্গে অংশ নিচ্ছে বাংলাদেশের মানবিক ও উন্নয়নমূলক সংস্থা মাস্তুল ফাউন্ডেশন। মেলায় সংস্থাটির প্রতিনিধিত্ব করছেন মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তাইয়্যিপ এরদোয়ানের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান। বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরাও এই আয়োজনে অংশ নিয়েছেন। ‘Civil Society 5.0’ প্রতিপাদ্যে আয়োজিত এই মেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা, মানবিক সংগঠন, দাতা প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীরা একত্রিত হয়েছেন। এই আন্তর্জাতিক পরিসরে মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশের মানবিক কার্যক্রম, দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে পরিচালিত বিভিন্ন উদ্যোগ তুলে ধরছে। https://www.mastul.net/tuerkiye

মেলার হল ০২-এ মাস্তুল ফাউন্ডেশনের স্টলে দর্শনার্থী ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে সংস্থাটির মানবিক কার্যক্রম, সামাজিক উন্নয়ন উদ্যোগ এবং সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা উপস্থাপন করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশের সংগঠন ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে মতবিনিময়, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সুযোগ খুঁজছে সংস্থাটি।

মেলায় অংশগ্রহণ প্রসঙ্গে মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, “মানবতার কাজে কোনো সীমানা নেই। আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের মানবিক কাজ ও অভিজ্ঞতা তুলে ধরতে পেরে আমরা গর্বিত। সম্মিলিত উদ্যোগ ও অংশীদারত্বের মাধ্যমেই আরও মানবিক ও বৈষম্যহীন বিশ্ব গড়া সম্ভব। এই অংশগ্রহণের মূল লক্ষ্য বৈশ্বিক মানবিক কার্যক্রমে বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা তুলে ধরা। আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার সম্ভাবনা তৈরি করা।

বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে মানবিকতার প্রতীক হিসেবে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন। যেকোনো আন্তর্জাতিক মানবিক বিপর্যয়ে বাংলাদেশের মানবিক সহায়তা ও অংশগ্রহণকে আরও সুসংগঠিত এবং কার্যকর করতে সংস্থাটি বাংলাদেশ সরকারের কাছে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছে। এই নীতিমালার মাধ্যমে আন্তর্জাতিক সংকট ও দুর্যোগে বাংলাদেশের মানবিক সহায়তা কার্যক্রমকে সমন্বিতভাবে বিশ্বদরবারে তুলে ধরা এবং লাল-সবুজ পতাকার মর্যাদা ও প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় করার প্রত্যাশা করছে সংস্থাটি। ইতোমধ্যে ফিলিস্তিনের গাজা, মিশর, নেপাল, সুদান ও তুরস্কসহ বিভিন্ন দেশে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মানবিক উপস্থিতি তুলে ধরেছে মাস্তুল ফাউন্ডেশন।

মাস্তুল ফাউন্ডেশন বিশ্বাস করে, মানবতার সেবায় কোনো ভৌগোলিক সীমানা নেই। মানুষের কল্যাণে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বই পারে আরও মানবিক ও বৈষম্যহীন বিশ্ব গড়ে তুলতে। আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ যেমন সংস্থাটির জন্য গুরুত্বপূর্ণ, তেমনি এটি স্বেচ্ছাসেবী, দাতা, শুভানুধ্যায়ী ও সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টারও প্রতিফলন।

মাস্তুল ফাউন্ডেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোসহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নিবন্ধিত একটি অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী মানবিক সংস্থা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রযোজ্য আইন ও শর্তসাপেক্ষে প্রতিষ্ঠানটিকে দেওয়া অনুদান, যাকাত ও সাদাকার ক্ষেত্রে দাতারা আয়কর রেয়াতের সুবিধা পাওয়ার যোগ্য হতে পারেন। সংস্থাটি আর্থিক স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়মিত নিরীক্ষার মাধ্যমে কার্যক্রম পরিচালনায় গুরুত্ব দিয়ে থাকে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিক-শ্রমিকের প্রস্তাবে ৬,৩০০ টাকার ব্যবধান

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন মালিকপক্ষ। অন্যদিকে, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা। দুই পক্ষের প্রস্তাবের...

আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপকে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে সরকার

নতুন ব্যবসার আইডিয়া আছে, কিন্তু অর্থের অভাবে এগোতে পারছেন না? প্রযুক্তিনির্ভর উদ্যোক্তাদের জন্য এমন একটি সুযোগ তৈরি করেছে সরকার। নতুন নীতিমালার আওতায় স্টার্টআপগুলোকে ১...

৩০ হাজার এসএসসি জিপিএ-৫ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার, ৯০০ কোটি টাকার নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক | দ্য ডেইলি করপোরেট মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে প্রায় ৯০০ কোটি টাকার নতুন উদ্যোগ নেওয়ার...

ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন মশাল আলোর প্রতিষ্ঠাতা তানজিল আমীন শুভ

স্বেচ্ছাসেবী সংগঠন মশাল আলোর মাধ্যমে সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তানজিল আমীন শুভ। পুরস্কারের আনুষ্ঠানিক...