spot_imgspot_imgspot_imgspot_img

সঠিকভাবে বিজ্ঞাপন দিতে চান? জেনে নিন Ads আর Boost Post-এর পার্থক্য

লিখেছেনঃ নুজহাত জাহান নিহান 

ডিজিটাল মার্কেটিংয়ে ফেসবুক অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম। কিন্তু বিজ্ঞাপন দিতে গেলে অনেকেই বিভ্রান্ত হন  Boost Post দেবেন নাকি Facebook Ads Manager থেকে বিজ্ঞাপন চালাবেন? দুইটিই প্রচারের সুযোগ দিলেও, কার্যকারিতা, টার্গেটিং, এবং ফলাফলের দিক থেকে তাদের মধ্যে বড় পার্থক্য আছে। 

Boost post 

Boost post মূলত আপনার ফেসবুক পেজে দেওয়া কোনো পোস্টকেই বিজ্ঞাপন হিসেবে প্রদর্শনের সুযোগ দেয়। এর মাধ্যমে সেই পোস্টটি শুধু আপনার বিদ্যমান অনুসারীদের কাছেই নয়, বরং নতুন দর্শকদের কাছেও পৌঁছে যায়। ফলে ব্র্যান্ডের প্রতি আগ্রহী মানুষের সংখ্যা ও সম্পৃক্ততা (engagement) উভয়ই বেড়ে ওঠে।

 প্রধান লক্ষ্যসমূহঃ

  • বর্তমান গ্রাহকদের সঙ্গে সম্পৃক্ততার হার বৃদ্ধি করা
  • একটি ইতিবাচক ব্র্যান্ড ইমেজ তৈরি করা

Facebook ads 

Facebook ads তুলনামূলকভাবে প্রচলিত বিজ্ঞাপনের ধাঁচে চলে। এগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নানা ধরনের ফরম্যাটে দেখা যায় একক ছবি, ভিডিও বা ক্যারোসেল আকারে। ফেসবুকে ডেস্কটপ ব্যবহার করলে এগুলো নিউজফিডের মাঝখানে কিংবা সাইডবারে ভেসে ওঠে। আবার মোবাইল বা ট্যাব ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপনগুলো সাধারণত নিউজফিডে বা ভিডিও দেখার সময় প্রদর্শিত হয়।

লক্ষ্যসমূহঃ

  • নতুন গ্রাহকদের কাছে পৌঁছানো
  • পণ্য বিষয়ে তাদেরকে অবহিত করা
  • ক্রয় প্রক্রিয়ার দিকে তাদেরকে ধীরে ধীরে এগিয়ে নেওয়া

কখন Facebook ads এবং  Boost post ব্যবহার করবেন 

কোনো বিজ্ঞাপন দেওয়ার আগে ব্যবসার জন্য সবচেয়ে জরুরি হলো স্পষ্টভাবে নির্ধারণ করা তারা আসলে কী অর্জন করতে চাইছে। যদি লক্ষ্য হয় পেজে অডিয়েন্সের সম্পৃক্ততা বাড়ানো বা ব্র্যান্ড সম্পর্কে আরও বেশি মানুষকে জানানো, তাহলে বুস্টেড পোস্ট ব্যবহার করা সবচেয়ে সহজ এবং কার্যকর উপায়, কারণ এটি দ্রুত দৃশ্যমানতা ও অনুসারী বাড়াতে সাহায্য করে।

অন্যদিকে, যদি আরও কৌশলগত ও উন্নত বিজ্ঞাপন প্রচারণা চালাতে চান, তবে Meta Business Suite বা Ads Manager ব্যবহার করতে হবে। এখানে আপনি বিজ্ঞাপন ক্যাম্পেইনের লক্ষ্য নির্ধারণ, বাজেট নিয়ন্ত্রণ এবং পারফরম্যান্স পরিমাপ করার মতো পেশাদার টুলস পাবেন, যা শুধুমাত্র Ads Manager এর মাধ্যমেই সম্ভব।

কখন boost post ব্যবহার করবেন

এগুলো সেইসব ব্যবসার জন্য আদর্শ, যারা জটিল বিজ্ঞাপন ক্যাম্পেইন ছাড়াই বড় Audience সঙ্গে সংযোগ স্থাপন করতে চায়।

ব্যবহারের উপযুক্ত ক্ষেত্রঃ 

  • জনপ্রিয় পোস্টে আরও বেশি সম্পৃক্ততা আনার জন্য
  • সীমিত সময়ের অফার প্রচারের জন্য
  • ব্র্যান্ড সচেতনতা বাড়ানোর জন্য
  • স্থানীয় কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়ার জন্য

কীভাবে ফেসবুকে বিজ্ঞাপন দেবেন

ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো প্ল্যাটফর্মের নির্ধারিত ধাপগুলো অনুসরণ করাঃ 

  • আপনার বিজ্ঞাপনের উদ্দেশ্য নির্ধারণ করুন
  • সঠিক Audience বেছে নিন
  • বিজ্ঞাপন কোথায় দেখাবেন তা ঠিক করুন
  • বাজেট নির্ধারণ করুন

Boost Post vs Facebook Ads

দিক Boost post Facebook ads 
Setup একটি পোস্ট সিলেক্ট & বাজেট সেট করা যায়ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড তৈরি করতে হয়
লক্ষ্য নির্ধারণEngagement-centred (লাইক, শেয়ার)Conversion, Leads, Traffic
Targeting Controlপ্রধানত পেজ ফলোয়ার বা সাধারণ demographicLookalike, Behavior, Interest ভিত্তিক টার্গেটিং
Placement Optionsসাধারণতে ফিডে সীমিতInstagram, Messenger, Audience Network

কোনটা ব্যবহার করা উচিত হবে ? 

  • যদি আপনি নতুন ব্যবসায়ী হন এবং শুধু পেজ রিচ বাড়াতে চান  Boost Post যথেষ্ট।
  • যদি আপনি সেলস, লিড জেনারেশন বা নির্দিষ্ট মার্কেটিং লক্ষ্য অর্জন করতে চান  Facebook Ads ব্যবহার করুন।

Boost Post সহজ এবং প্রাথমিক মার্কেটিংয়ের জন্য ভালো হলেও, Facebook Ads বেশি প্রফেশনাল, ফলাফলনির্ভর এবং পরিমাপযোগ্য। তাই ছোট পরিসরে টেস্টিংয়ের জন্য Boost Post বেছে নিতে পারেন, তবে টেকসই ও স্কেলেবল মার্কেটিংয়ের জন্য সবসময় Facebook Ads ব্যবহার করাই সঠিক।

আরো পড়ুন- Facebook Marketing আর Digital Marketing কি এক জিনিস? জেনে নিন আসল পার্থক্য

ফেসবুকে ব্যবসার বিক্রি কম? এই মার্কেটিং স্ট্র্যাটেজি বদলে দেবে সব!

প্রশ্নোত্তর (FAQs)

প্রশ্নঃ Boosted Post কম খরচে কি কাজ করে?
উত্তরঃ  হ্যাঁ, তবে আপনি সেটি একটি নির্দিষ্ট audience অথবা full optimization ছাড়াই পৌছাতে পারেন।

প্রশ্নঃ Ads Manager চালাতে কি ভালো প্রশিক্ষণ প্রয়োজন?
উত্তরঃ  কিছুটা জটিল হলেও সহজ টিউটোরিয়াল ও practice এ পারদর্শী হওয়া যায়।

প্রশ্নঃ Boost Post কি দীর্ঘমেয়াদি মার্কেটিংয়ের জন্য কার্যকর?
উত্তরঃ  না, এটি মূলত স্বল্পমেয়াদি এনগেজমেন্টের জন্য ভালো।

প্রশ্নঃ Facebook Ads চালাতে কি আলাদা দক্ষতা লাগে?
উত্তরঃ  হ্যাঁ, Ads Manager ব্যবহারের জন্য কিছুটা অভিজ্ঞতা ও সময় প্রয়োজন।

প্রশ্নঃ কোনটা বেশি খরচসাপেক্ষ?
উত্তরঃ   Facebook Ads তুলনামূলক বেশি খরচসাপেক্ষ হলেও এর রিটার্ন অন ইনভেস্টমেন্ট (ROI) বেশি।

প্রশ্নঃ Boost Post কি ফেসবুক বিজ্ঞাপন হিসেবে গণ্য হয়?
উত্তরঃ  হ্যাঁ, তবে এটি একটি সরলীকৃত বিজ্ঞাপনের ধরন, যা মূলত Engagement বাড়ানোর জন্য তৈরি।

প্রশ্নঃ কোনটা ছোট ব্যবসার জন্য ভালো?
উত্তরঃ  শুরুতে ছোট বাজেটে Boost Post ভালো হতে পারে, তবে Long term growth  জন্য Facebook Ads বেশি কার্যকর।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সেলফি দিয়েই মিলবে ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ, কিভাবে পাবেন?

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২২ জুলাই ২০২৬: ভুয়া অ্যাকাউন্ট ও পরিচয় জালিয়াতি কমাতে নতুন উদ্যোগ হিসেবে বিনামূল্যে ‘Facebook Verified’ সুবিধা চালু করেছে মেটা। নতুন...

অবকাঠামো ও জ্বালানি খাতে গতি আনতে ১৪,৪১১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২২ জুলাই ২০২৬: দেশের অবকাঠামো, বিদ্যুৎ, স্বাস্থ্য, স্থানীয় সরকার এবং জ্বালানি খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে মোট ১৪ হাজার ৪১১ কোটি...

আন্তর্জাতিক বাণিজ্য গবেষণায় জাতীয় থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে বিএফটিআই: বাণিজ্যমন্ত্রী

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২১ জুলাই ২০২৬: আন্তর্জাতিক বাণিজ্য, বাণিজ্য আইন, অর্থনৈতিক গবেষণা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের কেন্দ্র হিসেবে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)-কে...

লন্ডনে সাইবার হামলা ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারসহ দুজনের সাড়ে ৫ বছরের কারাদণ্ড

ঢাকা, ১৭ জুলাই ২০২৬: লন্ডনের গণপরিবহন সংস্থা ট্রান্সপোর্ট ফর লন্ডন (TfL)-এর ওপর সংঘটিত বড় ধরনের সাইবার হামলার ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকার থালহা জুবায়ের এবং তার...