spot_imgspot_imgspot_imgspot_img

আন্তর্জাতিক অংশগ্রহণে স্বচ্ছতা আনতে দুই ধাপে ঢাকা বাণিজ্য মেলা

লেখকঃ নুজহাত জাহান নিহান

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবার নতুন রূপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় মেলাটিকে এক আসরের পরিবর্তে দুই পৃথক পর্বে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে, যাতে দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে আরও লক্ষ্যভিত্তিক ও মানসম্মত প্ল্যাটফর্ম দেওয়া যায়।

নতুন কাঠামো অনুযায়ী, দেশীয় উদ্যোক্তাদের জন্য আয়োজিত মূল মেলার নাম রাখা হয়েছে ঢাকা ট্রেড ফেয়ার (ডিটিএফ)। এটি আগামী ১ জানুয়ারি থেকে এক মাসব্যাপী অনুষ্ঠিত হবে। স্থানীয় শিল্প, কারুশিল্প, ভোক্তা পণ্য, প্রযুক্তি, গৃহস্থালি সরঞ্জাম থেকে শুরু করে দেশীয় উদ্ভাবন—সবকিছুই এ মেলায় বিশেষ গুরুত্ব পাবে।

অন্যদিকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদাভাবে অনুষ্ঠিত হবে গ্লোবাল সোর্সিং এক্সপো, যা চলবে ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত। স্বল্প সময়ে হলেও এটি হবে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক প্রদর্শনী, যেখানে বিদেশি কোম্পানিগুলো তাদের পণ্য, প্রযুক্তি ও সেবা প্রদর্শনের সুযোগ পাবে।

দুই মেলাই অনুষ্ঠিত হবে পূর্বাচলের বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এবং আয়োজন করবে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পূর্বের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিদেশি অংশগ্রহণে নানা অনিয়ম দেখা যেত। অনেক কোম্পানি প্রকৃত আন্তর্জাতিক প্রতিনিধি নয়, বরং স্থানীয় এজেন্টের মাধ্যমে অংশ নিত। এতে পণ্য ও প্রযুক্তির মান যাচাই করা কঠিন হয়ে পড়ত এবং মেলার আন্তর্জাতিক মানও প্রশ্নের সম্মুখীন হতো। এবার এসব সমস্যা দূর করে আন্তর্জাতিক অংশগ্রহণকে স্বচ্ছতা, মান ও বিশ্বাসযোগ্যতার কাঠামোর মধ্যে আনতেই আলাদা তিন দিনের গ্লোবাল সোর্সিং এক্সপো চালু করা হয়েছে।

নতুন এই মেলার কাঠামো দেশীয় উদ্যোক্তাদের আরও বড় প্ল্যাটফর্ম দেবে এবং আন্তর্জাতিক ক্রেতা-প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ বাড়াবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র:
অর্থসূচক
দেশ রূপান্তর

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

বাংলাদেশ–মিয়ানমার–চীন অর্থনৈতিক করিডোরঃ বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন দিগন্ত, নাকি নতুন চ্যালেঞ্জ?

লেখকঃ মুসাররাত খান চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে নিয়ে একটি অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব নতুন করে আলোচনায় এসেছে। প্রস্তাবটি বাস্তবায়িত...

বাংলাদেশের ব্যাংক খাত শক্তিশালী করতে, বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলার সহায়তা

ঢাকা: বাংলাদেশের ব্যাংকিং খাতকে আরও স্থিতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে ৪৫ কোটি মার্কিন ডলার (৪৫০ মিলিয়ন ডলার) অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এই অর্থায়ন ফাইন্যান্সিয়াল...

প্রথমবারের মতো স্বল্পমেয়াদি শরিয়াহভিত্তিক বিনিয়োগ সুকুক চালু করল সরকার

ঢাকা: দেশের ইসলামী অর্থায়ন খাতে নতুন দিগন্ত উন্মোচন করে প্রথমবারের মতো স্বল্পমেয়াদি শরিয়াহভিত্তিক বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক (Short Term BGIS) চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ...

রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব: বাণিজ্যমন্ত্রী

ঢাকা: দেশের বার্ষিক রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী শেখ বশির উদ্দিন। মঙ্গলবার...