spot_imgspot_imgspot_imgspot_img

সংযোগ, এআই ও ডিজিটাল ব্যাংকিংয়ে বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগ করবে ভিয়ন

spot_imgspot_imgspot_imgspot_img

দ্য ডেইলি করপোরেট ডেস্ক

ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং, ডিজিটাল অবকাঠামো, কানেক্টিভিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করেছে বৈশ্বিক প্রযুক্তি ও টেলিকম কোম্পানি VEON Ltd। এর অংশ হিসেবে বাংলাদেশে প্রাথমিকভাবে ২৫ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বিভিন্ন খাতে মোট ১০০ কোটি ডলারের বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) আনার লক্ষ্য নির্ধারণ করেছে VEON।

VEON Ltd এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী Square Group-এর যৌথ উদ্যোগের একটি ডিজিটাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের অনুমোদন পেয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় VEON।

এই যৌথ উদ্যোগে VEON-এর বৈশ্বিক প্রযুক্তিগত সক্ষমতার সঙ্গে Square Group-এর উৎপাদন, বিতরণ ও খুচরা ব্যবসার বিস্তৃত নেটওয়ার্ককে যুক্ত করা হবে। এর মাধ্যমে প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর কাছে ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠান দুটির।

ডিজিটাল ব্যাংকটি Banglalink-এর মোবাইল ইকোসিস্টেমের সঙ্গেও ঘনিষ্ঠভাবে সমন্বিতভাবে কাজ করবে। এর ফলে দেশজুড়ে Banglalink-এর মোবাইল ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।

VEON জানিয়েছে, এই অনুমোদনের ভিত্তি হিসেবে Banglalink-এর বিদ্যমান Payment Service Provider (PSP) লাইসেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই লাইসেন্সের আওতায় বর্তমানে Banglalink-এর ডিজিটাল পেমেন্ট সেবা ‘Mukto Pay’ পরিচালিত হচ্ছে।

১০০ কোটি ডলারের এফডিআই আনার লক্ষ্য

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে VEON ‘Invest in Bangladesh NOW!’ উদ্যোগের সঙ্গে কাজ করছে। জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশন চলাকালে নিউইয়র্কে বাংলাদেশ সরকারের সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আওতায় উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে চালু করে প্রতিষ্ঠানটি।

VEON-এর পরিকল্পনায় কানেক্টিভিটি, ডিজিটাল অবকাঠামো, ডিজিটাল আর্থিক সেবা এবং এআইসহ বিভিন্ন খাতে বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশে মোট ১০০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ সংগঠিত করার লক্ষ্য রয়েছে।

৫ কোটি ৯০ লাখ গ্রাহককে আর্থিক সেবা দিচ্ছে VEON

VEON-এর ডিজিটাল ফাইন্যান্সিয়াল গ্রুপ বর্তমানে পাকিস্তান, কাজাখস্তান ও উজবেকিস্তানে উল্লেখযোগ্য পরিসরে ডিজিটাল আর্থিক সেবা পরিচালনা করছে।

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটির ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবা ব্যবহারকারী সক্রিয় গ্রাহকের সংখ্যা ৫ কোটি ৯০ লাখ।

VEON-এর গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) Kaan Terzioglu বলেন, দারিদ্র্য দূরীকরণে আর্থিক অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ডিজিটাল ব্যাংকের অনুমোদন এই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Square Group-এর ব্যবস্থাপনা পরিচালক Tapan Chowdhury বলেন, Square Group-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান Samson H Chowdhury-এর ১০১তম জন্মবার্ষিকীর দিনে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পাওয়ার বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই ডিজিটাল ব্যাংকের সেবা বাংলাদেশের মানুষের উপকারে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Banglalink-এর প্রধান নির্বাহী কর্মকর্তা Johan Buse বলেন, দেশজুড়ে Banglalink-এর নেটওয়ার্কের সঙ্গে ডিজিটাল আর্থিক সেবার সমন্বয় আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

লাইসেন্স ছাড়া ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া অনলাইন পেমেন্ট সেবা পরিচালনার অভিযোগে ২২টি পেমেন্ট প্ল্যাটফর্মকে অবৈধ হিসেবে চিহ্নিত করে সতর্কবার্তা...

বাংলাকিউআরে টাকা কেটে লেনদেন ব্যর্থ হলে ৩০ মিনিটের মধ্যে ফেরত

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬: বাংলাকিউআর-এর মাধ্যমে পণ্য ও সেবা কেনাবেচায় কোনো লেনদেন নিয়ে বিরোধ তৈরি হলে তা দ্রুত নিষ্পত্তির জন্য নতুন নির্দেশনা...

এলপিজির আমদানি কমেছে ২৫%, ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার টাকা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি কমে যাওয়ায় দেশে এই জ্বালানির সরবরাহে টান পড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...

জুলাই-আগস্টে বিদেশি ঋণ পরিশোধ ৬৯৯ মিলিয়ন ডলার, সহায়তা এসেছে ২৯৫ মিলিয়ন

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে বাংলাদেশ বিদেশি ঋণ ও অনুদান হিসেবে পেয়েছে ২৯৪.৫৬ মিলিয়ন ডলার। একই সময়ে আগের নেওয়া বিদেশি...