spot_imgspot_imgspot_imgspot_img

Electromart Group অর্জন করল South Asian Business Excellence Award 2025

spot_imgspot_imgspot_imgspot_img

লেখকঃ নিশি আক্তার

ঢাকা, ৩ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান Electromart Group-এর উৎপাদন ইউনিট Trade International Industries Limited ২০২৫ সালের South Asian Business Excellence Award-এ Best Manufacturer of the Year (Electronics) হিসেবে নির্বাচিত হয়েছে। মর্যাদাপূর্ণ এই পুরস্কার সম্প্রতি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত ৯ম South Asian Partnership Summit-এ প্রদান করা হয়। পুরস্কার গ্রহন করেন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, মোঃ নুরুল আফসার, এবং এই সম্মানটি সাতটি দক্ষিণ এশীয় দেশ — আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল এবং পাকিস্তান — এর শিল্প ও ব্যবসায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রদান করা হয়।

Electromart Group প্রথমে বাংলাদেশে Konka ও Gree ব্র্যান্ডের ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স সরবরাহ শুরু করে। গ্রাহকের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ২০১৮ সাল থেকে তারা নারায়ণগঞ্জে উৎপাদন কার্যক্রম শুরু করে। বর্তমানে এখানে Konka, Gree এবং নিজেদের ব্র্যান্ড Haiko-এর বিভিন্ন পণ্য তৈরি হচ্ছে।

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ নুরুল আফসার জানান, এই সম্মান তাদের দায়িত্ব আরও বৃদ্ধি করেছে। তিনি বলেন, “আমরা আমাদের গ্রাহক, ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি তাদের অটুট বিশ্বাস এবং সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

প্রযুক্তি ভাগাভাগির মাধ্যমে চীনের সহযোগিতায়, গ্রুপটি এখন স্থানীয় বাজারের জন্য আরও উন্নত এবং পরিবেশবান্ধব ইলেকট্রনিক্স উৎপাদন করছে। Konka-এর লাইন অন্তর্ভুক্ত রেফ্রিজারেটর, ফ্রিজ, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, ওভেন এবং রান্নাঘরের অন্যান্য যন্ত্রপাতি। Gree-এর পণ্যসমূহের মধ্যে রয়েছে সিলিং, ওয়াল, ক্যাসেট, VRF, ডাক্টেড এবং চিলার এয়ার কন্ডিশনার, পোর্টেবল ইউনিট, এয়ার পিউরিফায়ার এবং কুলিং সলিউশন।

তথ্যসূত্র:The Business Standard

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ১ নভেম্বর ২০২৬: দেশের তরুণ উদ্যোক্তাদের সহায়তায় ৫০০ কোটি টাকার বিশেষ স্টার্টআপ তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্ভাবনী...

৭ রোগে আক্রান্ত ৬৫ হাজার রোগীকে এক লাখ টাকা করে সহায়তা দেবে সরকার

ক্যানসার, কিডনি রোগসহ সাত ধরনের জটিল ও দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এককালীন এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে...

৫০ হাজার কৃষককে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের উদ্যোগ ব্র্যাক ব্যাংকের

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ২০ অক্টোবর ২০২৬: ডিজিটাল লেনদেনের ইতিহাস কাজে লাগিয়ে কৃষক ও কৃষি উপকরণ বিক্রেতাদের প্রাতিষ্ঠানিক ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক।...

২০২৯ সালের মধ্যে বন্ধ হতে পারে দেশের ২জি মোবাইল নেটওয়ার্ক

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ২০ অক্টোবর ২০২৬: ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে সারা দেশে দ্বিতীয় প্রজন্মের (২জি) মোবাইল নেটওয়ার্ক বন্ধ করার পরিকল্পনা করছে বাংলাদেশ টেলিযোগাযোগ...