spot_imgspot_imgspot_imgspot_img

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

spot_imgspot_imgspot_imgspot_img

সম্প্রতি ২১টি ফিনটেক উদ্যোগকে সম্মাননা প্রদানের মাধ্যমে রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৬। মাস্টারকার্ডের সৌজন্যে, ঢাকা ব্যাংক পিএলসির সঞ্চালনায় এবং উপায়ের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে ১৩টি ক্যাটেগরিতে ১৩টি উদ্যোগ উইনার এবং ৮টি উদ্যোগ অনারেবল মেনশন মর্যাদা অর্জন করেছে। বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এই গালায় দেশের আর্থিক প্রযুক্তি খাতকে এগিয়ে নেওয়া উদ্যোগগুলোকে স্বীকৃতি দেওয়া হয়।

উদ্ভাবনের মাধ্যমে আর্থিক সেবার মান উন্নয়ন, আরও বেশি মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া এবং দেশের ডিজিটাল আর্থিক খাতের অগ্রগতিতে অবদান রাখা উদ্যোগগুলোকে সম্মাননা দেওয়াই এই আয়োজনের লক্ষ্য।
এ বছর সম্মাননাটির জন্য ২০৭টি মনোনয়ন জমা পড়ে। অভিজ্ঞ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ৪টি গ্র্যান্ড জুরি প্যানেলের মাধ্যমে মনোনয়নগুলো ধাপে ধাপে পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়। খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ও মূল্যায়নের ভিত্তিতে উইনার এবং অনারেবল মেনশন নির্বাচন করা হয়।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম বলেন, “ফিনটেক উদ্ভাবনের মূল্য নির্ভর করে তা মানুষ ও ব্যবসার জন্য কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে, তার ওপর। আর্থিক সেবাকে আরও সহজলভ্য, নির্ভরযোগ্য ও কার্যকর করতে যেসব দল কাজ করছে, এই সম্মাননা তাদের প্রচেষ্টার স্বীকৃতি। আমরা আশা করি, তাদের অর্জন মানুষের বাস্তব প্রয়োজন মেটাতে পারে এমন নতুন ধারণায় বিনিয়োগ বাড়াবে এবং বাংলাদেশের আর্থিক ভবিষ্যৎকে আরও শক্তিশালী করবে।”

দিনের প্রথম ভাগে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট। দিনব্যাপী এই আয়োজনে ব্যাংকিং ও ফিনটেক খাতের শীর্ষ কর্মকর্তা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, স্টার্টআপ উদ্যোক্তা এবং শিক্ষক ও গবেষকরা অংশ নেন।
সামিটে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি নির্ভরযোগ্য আর্থিক অবকাঠামো গড়ে তোলা, আরও বেশি মানুষকে আর্থিক সেবার আওতায় আনা এবং গ্রাহকের আস্থা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

এ বছরের সামিট অনুষ্ঠিত হয় ২টি কিনোট সেশন, ৩টি প্যানেল ডিসকাশন, ১টি এক্সপার্ট ডিপ ডাইভ, ১টি ইনসাইট সেশন এবং ১টি কেইস স্টাডির সমন্বয়ে।
কিনোট সেশনগুলোতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নওশাদ হুসেইন, চিফ ব্যাংকিং অ্যান্ড নেটওয়ার্ক অফিসার, ট্রান্সফাই গ্লোবাল; ফর্মার গ্রুপ চিফ স্ট্র্যাটেজি অফিসার, লাইটনেট গ্রুপ; ফর্মার মেম্বার অব দ্য বোর্ড অব ডিরেক্টরস, ইনসেপশন টেকনোলজি কো. লিমিটেড; ফর্মার ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব গ্লোবাল রিটেইল পেমেন্টস, সিআইএমবি গ্রুপ; খুয়ান ইউ লি, এক্সিকিউটিভ ডিরেক্টর, রিজিওনাল হেড অব প্রোডাক্ট, জিএক্সব্যাংক, জিএক্সএস ব্যাংক অ্যান্ড গ্র্যাব; ফর্মার সিনিয়র প্রোডাক্ট লিডার, গ্লোবাল পেমেন্টস ফর আলিবাবা, অ্যান্ট গ্রুপ।

নওশাদ হুসেইনের কিনোট সেশনে আঞ্চলিক ব্যাংকিং খাতের পরিবর্তন ও পারস্পরিক সংযোগ নিয়ে আলোচনা হয়। খুয়ান ইউ লির কিনোট সেশনে গ্রাহকের আস্থা অর্জন করে একটি ডিজিটাল ব্যাংক গড়ে তোলার অভিজ্ঞতা তুলে ধরা হয়। অন্যান্য আলোচনায় উঠে আসে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ব্যাংকিং, নগদবিহীন লেনদেন, বিভিন্ন আর্থিক সেবার মধ্যে সংযোগ, নিরাপদ আর্থিক অবকাঠামো এবং দায়িত্বশীল উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় নীতি ও তদারকির বিষয়গুলো।

মাস্টারকার্ডের সৌজন্যে, ঢাকা ব্যাংক পিএলসির সঞ্চালনায় এবং উপায়ের সহযোগিতায় অনুষ্ঠিত বাংলাদেশ ফিনটেক সামিটের ৬ষ্ঠ ও বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডের ৪র্থ সংস্করণটি বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। সাপোর্টেড বাই – ব্রেইন স্টেশন ২৩; ইনোভেশন পার্টনার – বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ; অফিশিয়াল ক্যারিয়ার পার্টনার – টার্কিশ এয়ারলাইন্স; হসপিটালিটি পার্টনার – র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল, ঢাকা; এবং পিআর পার্টনার – ব্যাকপেজ পি আর।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

‘gpay’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু, ডিজিটাল আর্থিক সেবা সহজ করার লক্ষ্য

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ১ অক্টোবর ২০২৬: আর্থিক লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সহজলভ্য করার লক্ষ্য নিয়ে দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ডিজিটাল আর্থিক সেবা...

বছরের প্রথম ছয় মাসেই বাংলাদেশ-চীন বাণিজ্য ১২.৮ বিলিয়ন ডলার

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ১ অক্টোবর ২০২৬: বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় পণ্য বাণিজ্য চলতি বছরের প্রথম ছয় মাসে ১২.৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত...

অর্থনীতিতে স্বস্তি ফিরতে সময় লাগবে, প্রবৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতির চাপ বেশি দেখছে বাংলাদেশ ব্যাংক

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৬: দেশের অর্থনীতিতে দ্রুত গতি ফেরার সম্ভাবনা কম। সামনের দিনগুলোতে প্রবৃদ্ধি তুলনামূলক দুর্বল থাকার পাশাপাশি মূল্যস্ফীতিও উচ্চ পর্যায়ে থাকবে...

৬ হাজার কোটি টাকার নতুন ঋণে ব্যাংকের আপত্তি, খেলাপির ঝুঁকিতে সিটি গ্রুপ

সেপ্টেম্বরের সময়সীমা ঘনিয়ে এলেও ঋণদাতাদের মধ্যে এখনো ঐকমত্য হয়নি। ঋণ শ্রেণিকরণ স্থগিত রাখার মেয়াদ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি চেয়েছে ব্যাংকগুলো। বাংলাদেশের খাদ্য ও পণ্য সরবরাহ...