spot_imgspot_imgspot_imgspot_img

কেন নিয়োগকর্তারা এখন সফট স্কিলকে বেশি গুরুত্ব দেন

লেখকঃ বাহারিন আক্তার অন্তরা

এখন প্রতিযোগিতামূলক বিশ্বে হার্ড স্কিল এর পাশাপাশি সফট স্কিল জায়গা করে নিচ্ছে। প্রতিটি ক্ষেত্রে হার্ড স্কিল এর প্রায়োজন না হলেও সফট স্কিল এর প্রয়োজনীয়তা রয়েছে। এটি ব্যক্তির নন টেকনিক্যাল দক্ষতা যা মন (আবেগ) এবং মস্তিষ্ক (যুক্তি) উভয়ের সমন্বয়ে কাজ করে।

সফট স্কিল কী?

সফট স্কিল হলো এমন চারিত্রিক ও ব্যক্তিগত বৈশিষ্ট্য এবং নন-টেকনিক্যাল দক্ষতা। এই দক্ষতা মানুষকে অন্যদের সাথে কার্যকরভাবে যোগাযোগ করতে, সুসম্পর্ক তৈরি করতে, দলগতভাবে কাজ করতে এবং পেশাগত জীবনে সফল হতে সাহায্য করে। এগুলো মূলত ব্যক্তির আচরণ, ব্যক্তিত্ব, সামাজিক মিথস্ক্রিয়া এবং মানসিকতার সাথে সম্পর্কিত।

প্রধান সফট স্কিল সমূহ

সফট স্কিল একটি বিস্তৃত ধারণা, যার মধ্যে বহু দক্ষতা অন্তর্ভুক্ত। কর্মক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চাহিদাসম্পন্ন কিছু সফট স্কিল হলো:

১. পরিকল্পনা প্রণয়নের দক্ষতা

সফট স্কিল হচ্ছে ব্যক্তির মনস্তাত্বিক ও বুদ্ধিভিত্তিক বিষয়। এখানে কোনো যন্ত্রপাতির দরকার পরে না। একটি প্রতিষ্ঠান বা ব্যক্তির নিজস্ব কোনো কাজ করার পূর্বে সে কাজের একটি পরিকল্পনা তৈরি করা হয়। অর্থাৎ, ভবিষ্যতে কী করা হবে তা আগাম ঠিক করাই হচ্ছে পরিকল্পনা। তবে শুধু কী করা হবে তার সিদ্ধান্ত গ্রহণকেই পরিকল্পনা হিসেবে না দেখে কখন ও কোথায় করা হবে, কত সময়ের মধ্যে করতে হবে, কে বা কারা সেটি সম্পাদন করবে ইত্যাদি প্রয়োজনীয় সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন পরে। আর এই পরিকল্পনা প্রণয়ন পুরোটাই সফট স্কিল এর অন্তর্ভুক্ত।

২. নেতৃত্বদানের দক্ষতা

নেতৃত্বের হলো তার অনুসারীদের কাজকে অভিষ্ট লক্ষ্য অর্জনে নির্দেশনা দেওয়া। যিনি বা যারা এরূপ নির্দেশনা দিয়ে থাকেন তাকে বা তাদেরকে নেতা বলা হয় থাকে। নেতৃত্ব একটি দল, সংগঠন বা সমাজের জন্য অপরিহার্য, কারণ এটি কর্মীদের একত্রিত করে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে চালিত করে এবং সাফল্যের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করে। নেতৃত্ব ছাড়া যেকোনো প্রচেষ্টা বিশৃঙ্খল ও লক্ষ্যভ্রষ্ট হতে পারে।

৩. লক্ষ্য অর্জনের দক্ষতা

একজন ব্যক্তি তার পরিকল্পনা অনুযায়ী তার কাজকে লক্ষ্যপানে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে সে তার কাজ ঠিক কিভাবে, কখন, কতটুকু সময় করলে লক্ষ্য অর্জন হবে টা সে নিজেই নিজের দক্ষতার মাধ্যমে নির্ধারণ করেন।

৪. যোগাযোগের দক্ষতা

মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ থেকে নানান কর্মকান্ডের মধ্য দিয়েই মানুষকে চলতে ও জীবন- জীবিকা নির্বাহ করতে হয়। একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে অনেক মানুষ একত্রে কাজ করে। নানা প্রয়োজনেই তাদের মধ্যে যোগাযোগ আবশ্যক। বাইরের বিভিন্ন পক্ষের সাথেও যোগাযোগ করতে হয়। সমাজে চলতে ফিরতে সর্বত্রই যোগাযোগ আবশ্যক। তাই যোগাযোগ বিষয়ক জ্ঞান প্রতেকটা মানুষের জন্যই গুরুত্বপূর্ন।

৫. সুসম্পর্ক তৈরি ও বজায় রাখার দক্ষতা

সমাজে প্রতেকটা ব্যাক্তিই কোনো না কোনোভাবে একে ওপরের উপর নির্ভরশীল। তাই তাদের সর্বক্ষেত্রেই একজন আরেকজনের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হয়। এটি যেমন কোনো কার্যক্ষেত্রেও একটি প্রয়োজনীয় দক্ষতা তেমনি,‌ ব্যক্তির ব্যক্তিগত জীবনেও এই দক্ষতা সমান গুরুত্ব বহন করে।

৬. দলগত কাজের দক্ষতা

 কোনো একটা নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য একটি দল গঠন করা হয়। ঐদলের কাজকে যথাযত ভাবে নেতৃত্ব দেওয়া, দলের সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করা, কোনো সমস্যার সমাধান করা, নেতৃত্ব দেওয়া, অধস্তন যারা আছেন তাদেরকে প্রেষণা দেওয়া, কাজটি ঠিক মতো হচ্ছে কিনা তদারক করা ইত্যাদি সকল কার্যাবলী সফট স্কিল এর সাথে জড়িত।

৭. টাইম ম্যানেজমেন্ট এর দক্ষতা

টাইম ম্যানেজমেন্ট একটি অতি গুরুত্বপূর্ণ সফট স্কিল। সাধারণত একটি ব্যক্তির সকল কাজ সময়কে ঘিরেই আবর্তিত হয়। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যক্তিকে নির্দিষ্ট কাজকে সফল করতে হয়। তাই কাজটি ঠিক কতটুকু সময় নিয়ে করতে হবে। কখন কিভাবে করতে হবে ইত্যাদি বিষয়গুলো টাইম ম্যানেজমেন্ট করে করতে হয়।

৮. ডিজাইন থিংকিং এর দক্ষতা

ডিজাইন থিংকিং হলো এমন এক ধরনের সমস্যা সমাধানের পদ্ধতি যেখানে মানুষকে কেন্দ্র করে চিন্তা করা হয়। ডিজাইন থিংকিং ব্যবহার করে আমরা একটি সমস্যা বুঝতে পারি এবং তার জন্য কার্যকর সমাধান খুঁজে বের করতে পারি। ডিজাইন থিংকিং প্রক্রিয়ার ৫টি ধাপ হলো এম্প্যাথাইজ, ডিফাইন, আইডিয়েট, প্রোটোটাইপ এবং টেস্ট।

৯. সমস্যা সমাধানের দক্ষতা

এখন এই উদ্ভাবনী বিশ্বে নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে প্রায় প্রতিটি ক্ষেত্রে। এসব সমস্যা এবং চ্যালেঞ্জ এর মুখোমুখি হয়ে তার সঠিক ও উপযুক্ত সমাধান বের করা সফট স্কিল এর অনর্ভূক্ত।

১০. মানিয়ে নেওয়ার দক্ষতা

কর্মক্ষেত্রে নতুন পরিস্থিতি এবং পরিবর্তনকে সহজভাবে গ্রহণ করা একটি অপরিহার্য দক্ষতা। আজকের দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে কাজের ধরণও দ্রুত বদলায়। এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে না পারলে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করা কঠিন।

আরও পড়ুন:“২০২৫ সালে ডিজাইন থিংকিং এর গুরুত্ব”

হার্ড স্কিল ও সফট স্কিল এর মধ্যে কী পার্থক্য?

                        হার্ড স্কিল                      সফট স্কিল
হার্ড স্কিল হলো প্রযুক্তিগত বা নির্দিষ্ট কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা।সফট স্কিল হলো মানুষের সাথে কাজ করার ক্ষমতা।
উদাহরণঃ প্রোগ্রামিং, অ্যাকাউন্টিং, বা মেশিন অপারেটিং।উদাহরণঃযোগাযোগ, সমস্যা সমাধান, সময় ব্যবস্থাপনা।
হার্ড স্কিল হচ্ছে প্রযুক্তিগত দক্ষতা।সফট স্কিল হচ্ছে মানবিক ও আচরণগত দক্ষতা।
হার্ড স্কিল সাধারণত আনুষ্ঠানিক শিক্ষা, প্রশিক্ষণ, বই বা কোর্স থেকে শেখা হয়।সফট স্কিল অভিজ্ঞতা, অভ্যাস, সচেতন, চর্চা এবং ব্যক্তিগত বিকাশের মাধ্যমে তৈরি হয়।
সহজেই পরিমাপযোগ্য বা প্রমাণ করা যায় ( যেমনঃ ডিগ্রি, সার্টিফিকেট, পরীক্ষা স্কোর, কোডিং পরীক্ষা)।পরিমাপ করা কঠিন কিন্তু কর্মদক্ষতা এবং আচরণের মাধ্যমে পরিলক্ষিত হয়।
সাধারণত একটি নির্দিষ্ট কাজের সাথে সম্পর্কিত তবে কিছু ক্ষেত্রে স্থানান্তরযোগ্য।স্থানান্তরযোগ্য।
চাকরি পেতে বা প্রাথমিক ভিত্তি তৈরি করতে সাহায্য করে।চাকরিতে টিকে থাকতে, পদোন্নতি পেতে এবং দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করতে সাহায্য করে।
একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় জ্ঞান প্রদান করে।কর্মক্ষেত্রে মানুষের সাথে মিথস্ক্রিয়া এবং কাজের পরিবেশ বজায় রাখতে সাহায্য করে।

সফট স্কিল কেনো গুরুত্বপূর্ন?

সফট স্কিল বা মানবিক দক্ষতাগুলি ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফট স্কিলগুলি কর্মজীবনে টিকে থাকতে, উন্নতি করতে এবং নেতৃত্ব দিতে সাহায্য করে।

এখানে সফট স্কিল গুরুত্বপূর্ণ হওয়ার প্রধান কারণগুলি তুলে ধরা হলো:

১. চাকরিতে টিকে থাকা ও পদোন্নতি

কর্মক্ষেত্রে সহকর্মী, ক্লায়েন্ট বা বসের সাথে সুসম্পর্ক, সমস্যা সমাধান এবং দলবদ্ধভাবে কাজ করার জন্য সফট স্কিল অপরিহার্য। পদোন্নতি এবং নেতৃত্বের অবস্থানে পৌঁছানোর জন্য এই দক্ষতাগুলি বিশেষভাবে প্রয়োজন।

২. কর্মক্ষেত্রে সম্পর্ক তৈরি

ভালো সফট স্কিল আপনাকে সহকর্মীদের সাথে কার্যকর আন্তঃব্যক্তিক সম্পর্ক তৈরি করতে সাহায্য করে, যা একটি স্বাস্থ্যকর কর্মপরিবেশ তৈরি করে এবং কাজের উৎপাদনশীলতা বাড়ায়।

৩. নেতৃত্বের জন্য অপরিহার্য

 একজন ভালো নেতা হওয়ার জন্য কেবল টেকনিক্যাল জ্ঞান থাকলেই চলে না; সক্রিয় শ্রবণ, সহানুভূতি, সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং দলের মধ্যে অনুপ্রেরণা জাগানোর মতো সফট স্কিল দরকার।

৪. দ্রুত কাজ সম্পন্ন হয়

স্পষ্টভাবে নিজের ধারণা বা পরিকল্পনা প্রকাশ করা এবং অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা কাজের সাফল্যের জন্য প্রথম ধাপ। এর মাধ্যমে ভুল বোঝাবুঝি কমে এবং কাজ দ্রুত সম্পন্ন হয়।

৫. লক্ষ্যে পৌঁছানোর জন্য

বেশিরভাগ কাজই দলবদ্ধভাবে করতে হয়। বিভিন্ন ব্যক্তিত্বের মানুষের সাথে মানিয়ে নেওয়া, নিজের ভূমিকা পালন করা এবং সম্মিলিত লক্ষ্যে পৌঁছানোর জন্য দলগত কাজের মানসিকতা জরুরি।

৬. বিরোধ নিষ্পত্তি

কর্মক্ষেত্রে সমস্যা বা মতবিরোধ দেখা দিলে, শান্তভাবে এবং বুদ্ধিমত্তার সাথে তা সমাধান করার জন্য সফট স্কিল সহায়তা করে।

সফট স্কিল কিভাবে শেখা যায়?

সফট স্কিল উন্নত করার জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন ও প্রচেষ্টা। এটি পেশাগত এবং ব্যক্তিগত উভয় জীবনে সফলতা এনে দিতে পারে। নিম্নে সফট স্কিল শেখার কয়েকটি উপায় দেওয়া হলোঃ

১. বই পড়ে

বই সফট স্কিলস (যেমন: যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, সমস্যা সমাধান, সময় ব্যবস্থাপনা, মানসিক বুদ্ধি) সম্পর্কে গভীর জ্ঞান, কৌশল এবং ধারণা দিতে পারে। নিম্নে জনপ্রিয় কিছু সফট স্কিল বইয়ের নাম দেওয়া হলোঃ

                  লেখকের নাম                    বইয়ের নাম
                  ডেল কার্নেগিHow to Win Friends & Influence People
                  স্টিভেন আর. কোভিThe 7 Habits of Highly Effective People
                  জেমস ক্লিয়ারAtomic Habits
                  ড্যানিয়েল গোলম্যানEmotional Intelligence 
                  মোঃ মাসুদক্যারিয়ার ও ব্যক্তিজীবনে জয়ী হতে সফট স্কিলস

২. সফল নেতাদের অনুসরণ করে

একজন সফল নেতা কিভাবে নেতৃত্ব দিয়ে তার কাজকে সফল করেছেন সে বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারা, তাদের নেতৃত্বের গভীর মূল্য় উপলব্ধি করার মাধ্যমে নেতৃত্ব শেখা যায়।

৩. টাইম ম্যানেজমেন্ট করে কাজ করা

সময় আমাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করছে। সময়ের সঠিক মূল্য আমাদেরকে অনুধাবন করতে হবে এবং এর যথাযত ব্যবহার করতে হবে। সময়ের সঠিক ব্যবহারের ফলে জীবন হয়ে উঠবে সফল ও সুন্দর। তাই বলা যায়, টাইম ম্যানেজমেন্টই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি।

৪. স্ব-অধ্যয়ন

নিজে নিজে শিখতে চাওয়া সফট স্কিলের উন্নয়নে অন্যতম সেরা উপায়। বই, অনলাইন নিবন্ধ, ভিডিও টিউটোরিয়াল, এবং পডকাস্ট থেকে আপনি সফট স্কিলের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারেন। নিয়মিত পড়াশোনা এবং শেখার মাধ্যমে নিজেকে আরও দক্ষ করে তুলুন।

৫. সৃজনশীল মানসিকতা গড়ে তোলা

সফট স্কিলের জন্য সৃজনশীল মানসিকতা গড়ে তোলা খুব জরুরী। এর জন্য আউট-অফ-দ্য-বক্স চিন্তা করতে হবে, নতুন নতুন ধারণাগুলিকে গ্রহণ করতে হবে এবং সমস্যা সমাধানের নতুন উপায় খুঁজতে হবে। এতে করে সৃজনশীলতা বৃদ্ধি পাবে।

ব্যক্তিজীবনে সফট স্কিল এর প্রয়োজনীয়তা

একজন ব্যক্তির প্রতিদিনের জীবনে চলার জন্য সফট স্কিল গুরুত্বপূর্ন। কারণ ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত ব্যক্তি তার মানসিক দক্ষতাকে কোনো না কোনো ভাবে কাজে লাগায়। যেমন: ঘুম থেকে উঠার পর সে সারাদিনে কি করবে, কোন সময় কোন কোন কাজগুলো করবে ইত্যাদি সে  ঠিক করে রাখে। আবার বন্ধু অথবা প্রতিবেশী এমনকি নিজের আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে সফট স্কিল এর প্রয়োজনীয়তা রয়েছে।

কর্ম জীবনে সফট স্কিল এর প্রয়োজনীয়তা

কর্মক্ষেত্রে যারা সফল হতে চায়, তাদের মধ্যে সফট স্কিলের দক্ষতা থাকা জরুরি। নেতৃত্ব, সমস্যা সমাধান এবং মানিয়ে নেওয়ার ক্ষমতা কর্মীদের শীর্ষে রাখবে। তাই এটি চর্চা করা জরুরি। সফট স্কিলের গুরুত্ব ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। প্রযুক্তি যত উন্নত হবে, ততই সফট স্কিলের চাহিদা থাকবে, যা কর্মীদের সফল হতে সহায়ক হবে।

উপসংহার 

যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং অটোমেশন অনেক হার্ড স্কিল নির্ভর কাজ দখল করে নিচ্ছে, তখন মানুষের একান্ত মানবিক দক্ষতা, যেমন সহানুভূতি, সৃজনশীলতা, এবং সম্পর্ক গড়ার ক্ষমতাই পেশাদারদের প্রধান পার্থক্য গড়ে দিচ্ছে। তাই, আজকের শিক্ষার্থী ও পেশাদারদের জন্য সচেতনভাবে সফট স্কিলের চর্চা করা কেবল একটি সুবিধা নয়, বরং সাফল্যের জন্য অপরিহার্য বিনিয়োগ। যেহেতু, সভ্যতার অগ্রগতির সাথে সাথে কর্ম পরিধি অত্যন্ত জটিল আকার ধারণ করছে, নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে, গ্রাহকদের চাহিদার ধরন বদলাচ্ছে সেহেতু, সফট স্কিল এখন ক্রমেই গুরুত্বপূর্ন হয়ে উঠেছে।

তথ্যসূত্র

abhinobo school 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article

মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশায় বার্ষিক কর আরোপের পরিকল্পনা করছে সরকার

দ্য ডেইলি কর্পোরেট সরকার প্রথমবারের মতো মোটরসাইকেল এবং ব্যাটারি চালিত অটোরিকশাকে অগ্রিম আয়কর (Advance Income Tax) ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করছে। ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত...

বাজার থেকে আরও ৪৫ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক Bangladesh Bank বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে একটি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ৪৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে। রোববার (১১ মে) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের...

উদ্যোক্তা হওয়ার আগে যেসব বিষয় জানা জরুরি

লেখক: আরেফিন রানা পিয়াস বর্তমান সময়ে উদ্যোক্তা হওয়া শুধু একটি পেশা নয়, বরং এটি নিজের স্বপ্ন পূরণ, নতুন কিছু সৃষ্টি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার...

বাংলাদেশের ফ্রিল্যান্সিং মার্কেটের সম্ভাবনা

লেখকঃ মালিহা মেহেজাবিন ফ্রিল্যান্সিং কী? ফ্রিল্যান্সিং হলো এমন একটি কাজের পদ্ধতি যেখানে একজন ব্যক্তি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে স্থায়ী চাকরি না করে স্বাধীনভাবে বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ...