spot_imgspot_imgspot_imgspot_img

ভার্চুয়াল রিয়েলিটি (VR) ও অগমেন্টেড রিয়্যালিটি (AR) — পরবর্তী প্রযুক্তি ধারা

লেখকঃ মুসাররাত খান 

বর্তমান প্রযুক্তি জগতে ভার্চুয়াল রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রযুক্তির দ্রুত অগ্রগতি আমাদের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনছে। বাস্তবতা বাহিরে এক কল্পনার জগতে প্রবেশ করানো এবং বাস্তব জগতে ডিজিটাল উপাদান যোগ করার মাধ্যমে এই প্রযুক্তিগুলো ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও বিনোদনের ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে। 

চলুন আমরা জেনে নেই, VR AR কি-

VR (Virtual Reality): ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারকারীকে সম্পূর্ণ ভার্চুয়াল জগতে নিয়ে যায়। হেডসেট ও সেন্সর এর মাধ্যমে এটি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন অভিজ্ঞতা তৈরি করে।

AR (Augmented Reality): অগমেন্টেড রিয়েলিটি বাস্তব দৃশ্যের উপর ডিজিটাল ইমেজ, টেক্সট বা অবজেট ওভারলে করে। যেমনঃ স্মার্টফোনের ক্যামেরা ফিল্টার, AR গেমস।

পটভূমি

ইন্টারনেট ও স্মার্টফোন বিপ্লবের পর প্রযুক্তি নতুন ধাপ হলো ভার্চুয়াল রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারকারীদের একটি সম্পূর্ণ ভার্চুয়াল জগতে নিয়ে যায় যেখানে তারা হেডসেট, সেন্সর ও কন্ট্রোলারের মাধ্যমে ইন্টারঅ্যাকশন করতে পারে। অন্যদিকে, অগমেন্টেড রিয়েলিটি বাস্তব জগতে ডিজিটাল উপাদান যুক্ত করে বাস্তব অভিজ্ঞতাকে আরোও সমৃদ্ধ করে তোলে। 

২০১৬ সালে Pokémon go গেমের মাধ্যমে AR প্রযুক্তি মূলধারায় আসে, আর Oculus, HTC Vive, PlayStation VR ইত্যাদি ডিভাইসের মাধ্যমে VR প্রযুক্তি জনপ্রিয় হয়। 

VR ও AR এর মূল পার্থক্যঃ

বৈশিষ্ট্যVR (Virtual Reality)AR (Augmented Reality)
অভিজ্ঞতাসম্পূর্ণ ভার্চুয়াল জগৎবাস্তব জগতে ডিজিটাল উপাদান
ডিভাইসVR হেডসেটস্মার্টফোন/স্মার্টগ্লাস
ব্যবহারগেমিং, ট্রেনিং, স্বাস্থ্যসেবাই-কমার্স, শিক্ষা, মার্কেটিং

আরোও পড়ুনঃ কেন বাংলাদেশে ইলেকট্রনিক্স পণ্যের দাম আবার বাড়ছে? 

প্রযুক্তির সহায়তা 

VR ও AR এর সাফল্যের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি কাজ করছে। যেমন; 5g নেটওয়ার্ক, AI ও মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং। 

5g নেটওয়ার্ক দ্রুতগতির ইন্টারনেট এবং লো-ল্যাটেন্সি অভিজ্ঞতা প্রদান করে। AI ও মেশিন লার্নিং বাস্তবসম্মত অবজেক্ট ডিটেকশন এবং ইউজার ইন্টারেকশন উন্নত করছে। ক্লাউড কম্পিউটিং হাই-এন্ড গ্রাফিক্স ও ডেটা প্রসেসিং সহজ করছে।

ব্যবসা ও শিল্পের প্রভাব 

VR ও AR প্রযুক্তি ব্যবসায় বিভিন্ন সেক্টরে বিপ্লব ঘটাচ্ছে। 

  • শিক্ষাঃ ভার্চুয়াল ক্লাস সিমুলেশন শিক্ষার্থীদের জন্য লেখা সহজ করছে। উদাহরণস্বরূপ, মেডিকেল শিক্ষার্থীরা সার্জারি অনুশীলন করতে পারে ভার্চুয়াল পরিবেশে।
  • স্বাস্থ্যসেবাঃ সার্জারির আগে ডাক্তাররা VR সিমুলেশন এর মাধ্যমে ট্রেনিং নিতে পারেন। এছাড়া মানসিক রোগীদের জন্য থেরাপি সেশনেও VR ব্যবহার করা হচ্ছে।
  • ই-কমার্সঃ অনলাইন শপিং আরোও ইন্টারেক্টিভ হচ্ছে। IKEA-এর AR অ্যাপ গ্রাহকদের দেখায় কিভাবে একটি আসবাবপত্র তাদের ঘরে মানাবে।
  • বিনোদনঃ গেমিং, সিনেমা এবং ভার্চুয়াল কনসার্ট এর মতো ইভেন্টগুলো নতুন মাত্রা পেয়েছে।

কিছু বাস্তব উদাহরণঃ

  • IKEA এর AR অ্যাপ এ গ্রাহকরা কিভাবে আসবাবপত্র তাদের ঘরে মানাবে তা আগে থেকেই দেখতে পারেন।
  • Meta Quest কাজ করছে VR গেমিং ও কর্পোরেট মিটিং সলিউশন এ।
  • Microsoft HoloLens ইন্ডাস্ট্রিয়াল সলিউশন ও মেডিক্যাল ট্রেনিংয়ে ব্যবহৃত হচ্ছে।

আরোও পড়ুনঃ AI এবং ভবিষ্যতের চাকরি- কোন কাজগুলো ঝুঁকিতে, কোনগুলো নিরাপদ?

চ্যালেঞ্জ 

যদিও প্রযুক্তি সম্ভাবনাময়, তবুও কিছু সীমাবদ্ধতা রয়েছে। ডিভাইসের দাম বেশি হওয়ায় সাধারণ ব্যবহারকারীদের নাগালের বাইরে হতে চলছে VR ও AR প্রযুক্তি। এছাড়াও এসব প্রযুক্তি ব্যবহারের জন্য হাই স্পিড ইন্টারনেট এর প্রয়োজন। এসব প্রযুক্তি দীর্ঘ সময় ব্যবহার করলে মাথা ঘোরা ও চোখের সমস্যা হতে পারে। 

ভবিষ্যৎ সম্ভাবনা 

  • মেটাভার্সঃ AR ও VR-এর মাধ্যমে পূর্ণাঙ্গ ডিজিটাল ইকোসিস্টেম তৈরি হবে।
  • ভার্চুয়াল অফিস ইভেন্টঃ কর্পোরেট জগতে ভার্চুয়াল মিটিং ও কনফারেন্স বাড়বে।
  • সাশ্রয়ী ডিভাইসঃ প্রযুক্তি উন্নতির ফলে ভবিষ্যতে ডিভাইসগুলো আরও সাশ্রয়ী হবে।

অবশেষে বলা যায়, ভার্চুয়াল রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটি শুধুমাত্র বিনোদনের জন্য নয়; এগুলো শিক্ষা, স্বাস্থ্য সেবা, ব্যবস্থা ও শিল্প ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করছে। সঠিক বিনিয়োগ ও প্রযুক্তি অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে এই প্রযুক্তি ব্যাপক ব্যবহার নিশ্চিত করা সম্ভব। ভবিষ্যতের প্রযুক্তি হিসেবে VRAR আমাদের জীবনে এক নতুন বাস্তবতার সূচনা করবে।

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ

১. লো-ল্যাটেন্সি কি?

উত্তরঃ লো-ল্যাটেন্সি (Low-Latency) বলতে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ডেটার একটি অংশ উৎস থেকে গন্তব্যে পৌঁছাতে যে ন্যূনতম বা কম সময় লাগে, তাকে বোঝায়।

২. ক্লাউড কম্পিউটিং‌ কি?

উত্তরঃ ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কম্পিউটিং পরিষেবা, যেমন—সার্ভার, স্টোরেজ, ডেটাবেস, সফ্টওয়্যার, বিশ্লেষণ এবং বুদ্ধিমত্তা ইত্যাদি ব্যবহার করার একটি ব্যবস্থা, যেখানে ব্যবহারকারীরা রিমোট সার্ভারে ডেটা ও অ্যাপ্লিকেশন সংরক্ষণ এবং অ্যাক্সেস করতে পারে।

৩. VR ও AR-এর প্রধান ব্যবহার কোথায় হয়?

উত্তরঃ শিক্ষা, স্বাস্থ্যসেবা, গেমিং, রিয়েল এস্টেট, ই-কমার্স, সামরিক প্রশিক্ষণ, এবং কর্পোরেট মিটিংয়ে VR ও AR প্রযুক্তি ব্যবহার করা হয়।

৪. VR ও AR ব্যবহারের সুবিধা কী?

উত্তরঃ বাস্তব অভিজ্ঞতা সমৃদ্ধ করা, শেখার নতুন পদ্ধতি, সাশ্রয়ী ট্রেনিং সলিউশন, এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নত করা VR ও AR-এর প্রধান সুবিধা।

৫. বাংলাদেশে VR ও AR প্রযুক্তির সম্ভাবনা কেমন?

উত্তরঃ বাংলাদেশে গেমিং ইন্ডাস্ট্রি, ই-কমার্স, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে VR ও AR প্রযুক্তির বড় সম্ভাবনা রয়েছে। তবে অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োেগ প্রয়োজন।

তথ্যসূত্রঃ

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article

মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশায় বার্ষিক কর আরোপের পরিকল্পনা করছে সরকার

দ্য ডেইলি কর্পোরেট সরকার প্রথমবারের মতো মোটরসাইকেল এবং ব্যাটারি চালিত অটোরিকশাকে অগ্রিম আয়কর (Advance Income Tax) ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করছে। ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত...

বাজার থেকে আরও ৪৫ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক Bangladesh Bank বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে একটি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ৪৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে। রোববার (১১ মে) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের...

উদ্যোক্তা হওয়ার আগে যেসব বিষয় জানা জরুরি

লেখক: আরেফিন রানা পিয়াস বর্তমান সময়ে উদ্যোক্তা হওয়া শুধু একটি পেশা নয়, বরং এটি নিজের স্বপ্ন পূরণ, নতুন কিছু সৃষ্টি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার...

বাংলাদেশের ফ্রিল্যান্সিং মার্কেটের সম্ভাবনা

লেখকঃ মালিহা মেহেজাবিন ফ্রিল্যান্সিং কী? ফ্রিল্যান্সিং হলো এমন একটি কাজের পদ্ধতি যেখানে একজন ব্যক্তি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে স্থায়ী চাকরি না করে স্বাধীনভাবে বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ...