স্টার্টআপ শুরু করতে চাইছেন? মাথায় দারুণ একটা আইডিয়া ঘুরপাক খাচ্ছে? সব ঠিক আছে, কিন্তু টাকা কই? শুরুটা এখানেই আটকে যায়।
বাংলাদেশের প্রেক্ষাপটে দুটো অপশন বেশি শোনা যায়—একটা হলো Bank Loan, আরেকটা হলো Angel Investment। অনেকেই শুনে থাকেন, কিন্তু আসলে কোনটা আপনার জন্য ভালো, সেটা জানাটা জরুরি।
Bank Loan-এর বাস্তবতা
ব্যাংক থেকে টাকা নেওয়া মানে হলো—আপনি সুদে টাকা নিচ্ছেন, সময়মতো কিস্তিতে শোধ দিতে হবে। হ্যাঁ, আপনার বিজনেসে কারও অংশীদারিত্ব থাকবে না, পুরোটাই আপনার। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সেই রেগুলার কিস্তি শোধ করার চাপ নিতে পারবেন?
অনেক সময় ব্যাংক ছোট স্টার্টআপ বা নতুন আইডিয়াকে ‘রিস্ক’ মনে করে। তারা চায় কোল্যাটেরাল, চান প্রুফ, চান রেকর্ড। আপনি যদি আগে থেকেই ব্যবসা করে থাকেন, কিছু ইনকাম দেখাতে পারেন, তাহলেই হয়তো চান্স থাকবে। না হলে, একটু কঠিন।
Angel Investor মানে শুধু টাকা না, পার্টনারও
এখানে একজন মানুষ বা গ্রুপ আপনার আইডিয়াতে টাকা বিনিয়োগ করে, কিন্তু সেটা বিনিময়ে তারা কিছু শেয়ার চায়। অনেক সময় তারা শুধু টাকা দেয় না, বরং আপনাকে গাইড করে, কানেকশন তৈরি করে, স্ট্র্যাটেজি সাজাতে সাহায্য করে।
যেমন ধরেন, আপনি একটা নতুন এডুকেশন অ্যাপ বানাতে চান। যদি ইনভেস্টর সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে জানেন, তাহলে আপনাকে শুধু টাকা নয়, মেন্টরশিপও দিতে পারবেন।
কিন্তু, এখানে একটা বিষয় আছে—আপনার বিজনেসে আর আপনি একা থাকবেন না। অনেক সময় ডিসিশন নিতে হলে ওনাদের মতামত নিতে হবে। লাভ হলে ভাগ দিতে হবে। আপনি যদি সেই কম্প্রোমাইজে রাজি থাকেন, এটা একটা দারুণ অপশন।
বাংলাদেশে কাদের জন্য কোনটা বেশি কাজ করে?
আমরা যদি দেশের context দেখি, তাহলে বুঝতে পারি—একজন ফুলটাইম চাকরিজীবী যিনি একটু এক্সট্রা ইনকাম চান, তিনি হয়তো একটা ছোট ব্যবসা দিয়ে শুরু করতে চান, তার জন্য ব্যাংক লোন ভালো হতে পারে।
অন্যদিকে, কেউ যদি পুরোটা সময় ও প্যাশন দিয়ে একটা নতুন প্রযুক্তি বা প্ল্যাটফর্ম দাঁড় করাতে চান, তাহলে শুরুতেই ইনভেস্টর খুঁজে নেওয়াটা ভালো অপশন।
ShopUp, 10 Minute School, Pathao—এরা সবাই শুরুতে Angel Investor পেয়েছিল। তারা শুধু টাকাই না, আন্তর্জাতিক পর্যায়ে কানেকশন, গাইডলাইন, রোডম্যাপ—সব পেয়েছে।
তাহলে আপনি কী করবেন?
এই সিদ্ধান্ত এক কথায় দেওয়া সম্ভব না। আপনি কেমন মানুষ? আপনি কতটা ঝুঁকি নিতে রাজি? আপনি চান টোটাল কন্ট্রোল, না কি আপনি চান কাউকে পাশে রেখে বড় পরিসরে কাজ করতে?
নিজেকে আগে এই প্রশ্নগুলো করুন। তারপর চিন্তা করুন টাকা কোথা থেকে আনবেন।
শেষ কথা?
নিজের ভিশন পরিষ্কার রাখেন। কেউ টাকা দিচ্ছে মানেই আপনি সফল না, আর ব্যাংক লোন না পেলেই আপনি শেষ না। অনেক বড় কিছু গড়ে উঠেছে খুব ছোটভাবে শুরু করে। প্রশ্ন হচ্ছে—আপনি ঠিকভাবে শুরু করছেন কি না।
আলোচিত বিষয়সমূহঃ
- স্টার্টআপ ফান্ডিং
- বাংলাদেশে ব্যাংক লোন
- Angel Investor Bangladesh
- বিজনেস শুরু করার উপায়
- স্টার্টআপ ইনভেস্টমেন্ট





