spot_imgspot_imgspot_imgspot_img

দেশ ছাড়িয়ে বিদেশেও স্বীকৃতি পেল জাবেদ আলীর বিডিক্রিকটাইম

spot_imgspot_imgspot_imgspot_img

স্বপ্ন কমবেশি সবাই-ই দেখেন। তবে সেই স্বপ্ন পূরণের জন্য যে উদ্যম আর পরিশ্রম প্রয়োজন, তা কজনই বা অব্যাহত রাখতে পারেন। তাদের জন্য প্রেরণা হতে পারেন মো: জাবেদ আলী। তার গড়া বিডিক্রিকটাইম শুধু দেশেই নয়, বিদেশে বিভূঁইয়েও কুড়িয়েছে প্রশংসা, মিলেছে স্বীকৃতিও।


বাংলাদেশের শীর্ষস্থানীয় এই ডিজিটাল ক্রীড়া গণমাধ্যমের প্রতিষ্ঠাতা ও সিইও মো. জাবেদ আলী কমনওয়েলথ বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডে সেরা উদ্যোক্তা (Best Entrepreneur) হিসেবে সম্মাননা পেয়েছেন। ২০১৫ সালে যাত্রা শুরু করা বিডিক্রিকটাইম এখন দেশের সবচেয়ে বড় ডিজিটাল স্পোর্টস পোর্টাল, একইসাথে পূর্ণাঙ্গ স্পোর্টস মিডিয়া প্লাটফর্ম; যার পাঠক আর দর্শক সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। বর্তমানে ১ কোটি ৮০ লক্ষাধিক অনুসারী বিডিক্রিকটাইমের; যা শুধু বাংলাদেশেরই নয়, ক্রিকেট পাগল গোটা দক্ষিণ এশিয়ারই অন্যতম আস্থাভাজন ও জনপ্রিয় ক্রিকেট প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

ক্রিকেটকে ছোটবেলা থেকেই ভীষণভাবে ভালোবাসা জাবেদ আলী নিছক শখের বশে যাত্রা শুরু করেছিলেন, একপর্যায়ে এর বিস্তৃতি কেবলই বাড়তে থাকে। এখন দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বিডিক্রিকটাইম ব্র্যান্ড হিসেবে আবির্ভূত হয়েছে। আর এই দূরদর্শিতার জন্যই জাবেদ আলী মালয়েশিয়ায় বিশেষ এই সম্মাননা অর্জন করেছেন।

এর আগে বিডিক্রিকটাইম পায় বেসিস ন্যাশনাল আইসিটি এওয়ার্ড। ২০১৯ সালে মিডিয়া ও বিনোদন বিভাগে বেসিস আইসিটি এওয়ার্ডে প্রথম রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

জাবেদ আলীর নেতৃত্বে বিডিক্রিকটাইম সফলভাবে কভার করছে আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও বিভিন্ন আন্তর্জাতিক সিরিজ। পোর্টাল, মাল্টিমিডিয়া ও ডিজিটাল অন্যান্য প্লাটফর্মের পাশাপাশি সচল রয়েছে দেশের প্রথম লাইভ ক্রিকেট স্কোরিং অ্যাপও, যা বিদেশি অ্যাপগুলোর সাথে পাল্লা দিচ্ছে। ক্রিকেটমোদী পাঠকরাও খুশি নিজ দেশের অ্যাপ ব্যবহার করতে পেরে।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে মো. জাবেদ আলী বলেন, “এই সম্মাননা স্মারক বাংলাদেশের কোটি ক্রিকেটপ্রেমীর ভালোবাসা আর বিশ্বাসের প্রতিফলন। বিডিক্রিকটাইম শুরু হয়েছিল নিছক ভালোবাসা থেকে, আজ তা দেশের ক্রীড়াপ্রেমীদের আস্থার প্রতীক। এই অর্জন আমার নয়, আমাদের পুরো টিম এবং পাঠক, দর্শক ও অনুসারীদের।”

দক্ষ কর্মী গড়ে তোলার পাশাপাশি জাবেদ আলী তার এই প্রতিষ্ঠানের মাধ্যমে অনেকেরই কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। ক্রিকেট কমিউনিটিতে উদাহরণ ও অনুপ্রেরণা হয়ে ওঠা বিডিক্রিকটাইম আগামী দিনেও তাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

আমানত ফেরত দেওয়া শুরু সম্মিলিত ইসলামী ব্যাংকের, গ্রাহকদের হাতে যাচ্ছে টাকা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের একীভূতকরণে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।...

ব্যবসার আইডিয়া আছে? সর্তছাড়াই তরুণদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক ব্যবসা করার ইচ্ছা আছে, কিন্তু শুরু করার মতো পর্যাপ্ত মূলধন নেই—এমন তরুণদের জন্য বড় সুযোগ তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ভালো ব্যবসায়িক ধারণা...

১ বিলিয়ন ডলারের ঋণ, ৩১ হাজার কোটি টাকার প্রকল্প: তিন গুণ হবে ইআরএলের সক্ষমতা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত জ্বালানি পণ্যের আমদানিনির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট নির্মাণে...

শাহজালালে বিমানের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৯ কেজি ৩৩১ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার...