spot_imgspot_imgspot_imgspot_img

কিভাবে ChatGPT দিয়ে দ্রুত প্রফেশনাল কভার লেটার লেখা যায়? 

spot_imgspot_imgspot_imgspot_img

লেখকঃনুজহাত জাহান নিহান 

বর্তমান চাকরির বাজারে একটি সুন্দরভাবে লেখা কভার লেটার প্রার্থীকে আলাদা করে তুলতে পারে। কিন্তু সময়ের অভাবে বা লেখার দক্ষতার সীমাবদ্ধতার কারণে অনেকেই এটি করতে সমস্যায় পড়েন। ChatGPT-এর মতো এআই টুল ব্যবহার করে আপনি খুব কম সময়ে প্রফেশনাল মানের কভার লেটার তৈরি করতে পারেন। 

কেন ChatGPT-এর সাহায্য নেবেন?

  • যখন লেখার শুরু কোথা থেকে করবেন বুঝতে পারছেন না, তখন ChatGPT প্রাসঙ্গিক বাক্য ও কাঠামো সাজিয়ে দিতে পারে।
  • ফরমাল, সৃজনশীল, বন্ধুসুলভ বা এক্সিকিউটিভ—যে কোনো স্টাইল অনুযায়ী লেখা তৈরি করতে পারে।
  • নির্দিষ্ট পদের জন্য প্রাসঙ্গিক স্কিল ও অভিজ্ঞতা হাইলাইট করে।
  • সঠিক ওপেনিং, বডি এবং ক্লোজিং প্যারাগ্রাফের কাঠামো দেয়, যাতে লেখার ধারাবাহিকতা বজায় থাকে।
  • ইংরেজি ছাড়াও বাংলা বা অন্যান্য ভাষায়ও কভার লেটার তৈরি করতে পারে, যা লোকাল চাকরির আবেদনেও কাজে লাগে।
  •  ভালোভাবে কাস্টমাইজ করা ChatGPT-generated কভার লেটার অনেক প্রার্থী থেকে আপনাকে আলাদা করে তুলতে পারে।
  • প্রম্পট পরিবর্তন ও ফিডব্যাক দিলে ChatGPT নতুন আইডিয়া ও সংস্করণ তৈরি করতে পারে, ফলে চূড়ান্ত কভার লেটার আরও উন্নত হয়।

কি কি তথ্য প্রয়োজন?

Jobscan বলছে, ChatGPT-কে ভালো কাজ করাতে তিনটি তথ্য অপরিহার্য—job description, আপনার রেজ্যুমে/লিঙ্কডইন প্রোফাইল, এবং কিছু কীর্থময় অর্জন বা পরিমাপযোগ্য ফলাফল। 

১/ চাকরির বিবরণ (Job Description)- যে পদের জন্য আবেদন করছেন, সেই পদের দায়িত্ব, প্রয়োজনীয় স্কিল, এবং যোগ্যতার তালিকা।

২/ রেজ্যুমে বা সিভি – আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা ও সাফল্যের সংক্ষিপ্ত বিবরণ।

৩/ প্রাসঙ্গিক দক্ষতা (Skills) – Hard skills (যেমন সফটওয়্যার জ্ঞান, টেকনিক্যাল স্কিল) এবং Soft skills (যেমন নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা)।

৪/ প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য – কোম্পানির মিশন, ভিশন, সংস্কৃতি, সাম্প্রতিক সাফল্য বা সংবাদ।

৫/ কাজের অভিজ্ঞতা (Work Experience) – পূর্বের চাকরির বিবরণ, মূল দায়িত্ব, এবং সেই অভিজ্ঞতার প্রাসঙ্গিকতা।

৬/ ক্যারিয়ার লক্ষ্য (Career Objective) – ভবিষ্যতে আপনি কোন ধরনের পদে বা ক্ষেত্রে কাজ করতে চান।

৭/ কভার লেটারের টোন – ফরমাল, সৃজনশীল, উষ্ণ, বা কর্পোরেট—যে স্টাইলে লিখতে চান তা আগে নির্ধারণ করা।

৮/ যোগাযোগের তথ্য – ইমেল, ফোন নম্বর, এবং LinkedIn প্রোফাইল (যদি থাকে)।

BetterUp-এর নির্দেশনায় আরও তথ্য যেমন শিক্ষাগত পটভূমি, বিশেষ দক্ষতা, কাজের ইতিহাস, প্রতিষ্ঠান ও সংস্কৃতিও দেওয়া উচিত।

 কার্যকর Prompt কিভাবে লিখবেন?

  • Teal এর নির্দেশনা অনুসারে, স্পষ্ট প্রম্পট দেওয়া দরকার

For example- Write a professional cover letter for a Marketing Manager with 5 years of experience, highlighting SEO and content strategy skills, based on this job description.

  • Jobscan এ বিস্তারিত তিন ধরনের Prompt দেওয়া আছে General, Targeted, এবং Booster প্রত্যেকটির নিজস্ব লক্ষ্যমাত্রা আছে। 

General Prompt – দ্রুত একটি বেসিক কভার লেটারের খসড়া পেতে।
Targeted Prompt – নির্দিষ্ট পদের জন্য কাস্টমাইজড কভার লেটার।
Booster Prompt – টোন, শব্দচয়ন ও প্রভাব আরও শক্তিশালী করতে।

AI-কৃত খসড়া সম্পাদনা ও ব্যক্তিগতকরণ

ChatGPT খুব দ্রুত একটি কভার লেটারের খসড়া তৈরি করে দিতে পারে, কিন্তু সেই খসড়াটি হুবহু ব্যবহার করা ঠিক নয়।

  • প্রাথমিক খসড়া মাত্র – AI দ্রুত লেখে, কিন্তু ব্যক্তিগত ছোঁয়া যোগ করাই আসল কৌশল।
  • টেমপ্লেট ঝুঁকি – New York Post জানায়, অনেক রিক্রুটার এখন AI-জেনারেটেড টেমপ্লেট চিনে ফেলতে পারেন।
  • ব্যক্তিগতকরণ জরুরি –  নিজের ভাষা, কাজের উদাহরণ, এবং বাস্তব অভিজ্ঞতা যোগ করুন।
  • ফ্যাক্ট চেক – AI ভুল তথ্য দিতে পারে, তাই সব ডিটেইল যাচাই করুন।
  • টোন ঠিক করুন –  যেন আপনার ব্যক্তিত্ব ও পেশাদারিত্ব প্রতিফলিত হয়, শুধু জেনেরিক শব্দ নয়।

ATS ও তথ্যভিত্তিক উপস্থাপন

  • Jobscan-এর রিপোর্ট অনুসারে cover letter যুক্ত করলে ইন্টারভিউ-র সম্ভাবনা প্রায় ৩.৪ গুণ বৃদ্ধি পায়। 
  • FT-এর বিশ্লেষণে দেওয়া হয়েছে—AI tools-এর সাহায্যে CV ও cover letter কে ATS-অ্যাপটিমাইজড করা সম্ভব, যাতে screening টুলগুলো সহজে যাচাই করতে পারে।

আরও পড়ুনঃChatGPT-এর Next Level: Gen‑3 ভার্সনের বৈশিষ্ট্য

কেন এখন কর্পোরেট পেশাজীবীরা শিখছেন ChatGPT প্রম্পটিং?

GPT-5: ওপেনএআই’র বিপ্লবী প্রযুক্তি যা বদলে দেবে AI-এর ভবিষ্যৎ

ChatGPT ব্যবহার করে দ্রুত এবং পেশাদার মানের কভার লেটার লেখা সম্ভব, যদি সঠিকভাবে তথ্য ইনপুট ও কাস্টমাইজ করা হয়। এটি আপনার সময় বাঁচাবে এবং চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়াবে।

প্রশ্নোত্তর (FAQs)

প্রশ্নঃ ChatGPT কি সব ধরনের চাকরির জন্য কভার লেটার লিখতে পারে?
উত্তরঃ হ্যাঁ, তবে আপনাকে প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করতে হবে যাতে এটি সঠিকভাবে কাস্টমাইজ করা যায়।

প্রশ্নঃ এআই-জেনারেটেড কভার লেটার কি নিয়োগকর্তারা সহজেই বুঝতে পারেন?
উত্তরঃ  যদি আপনি ব্যক্তিগত ছোঁয়া ও সঠিক তথ্য যুক্ত করেন, তবে এটি প্রফেশনাল এবং স্বাভাবিক শোনাবে।

প্রশ্নঃ কভার লেটার তৈরিতে ChatGPT ব্যবহারের খরচ কেমন?
উত্তরঃ ফ্রি ভার্সনেও করা সম্ভব, তবে প্রো ভার্সনে উন্নত ফিচার পাওয়া যায়।

প্রশ্নঃChatGPT-generated কভারের ক্ষেত্রে authenticity কি ক্ষতিগ্রস্ত হয়?

উত্তরঃ  যদি আপনি শুধুমাত্র AI-এর output কপি করে ব্যবহার করেন, তবে তা robotic বা মুখস্ত মনে হতে পারে। তাই আপনার ব্যক্তিত্ব এবং নির্দিষ্ট প্রেক্ষাপটে personalization অবশ্যই দরকার।
প্রশ্নঃAI-draft কে ATS-friendly কিভাবে করা যায়?

উত্তরঃ Jobscan প্রম্পট দিতে পারে এবং প্রতিষ্ঠানভিত্তিক কীওয়ার্ড হাইলাইট করতে পারে। আপনি ChatGPT-কে job description থেকে কীওয়ার্ড আলাদা করতে বললে ATS-friendly লেখা সহজেই পাওয়া যায়।

তথ্যসূত্র

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

আমানত ফেরত দেওয়া শুরু সম্মিলিত ইসলামী ব্যাংকের, গ্রাহকদের হাতে যাচ্ছে টাকা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের একীভূতকরণে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।...

ব্যবসার আইডিয়া আছে? সর্তছাড়াই তরুণদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক ব্যবসা করার ইচ্ছা আছে, কিন্তু শুরু করার মতো পর্যাপ্ত মূলধন নেই—এমন তরুণদের জন্য বড় সুযোগ তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ভালো ব্যবসায়িক ধারণা...

১ বিলিয়ন ডলারের ঋণ, ৩১ হাজার কোটি টাকার প্রকল্প: তিন গুণ হবে ইআরএলের সক্ষমতা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত জ্বালানি পণ্যের আমদানিনির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট নির্মাণে...

শাহজালালে বিমানের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৯ কেজি ৩৩১ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার...