spot_imgspot_imgspot_imgspot_img

Too Many Reports, Too Little Strategy: Data অনেক আছে, কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে কে? ডেটা স্ট্র্যাটেজি মানে শুধু সফটওয়্যার কেনা?

আমাদের কাছে প্রচুর রিপোর্ট আছে। কিন্তু কী করব, সেটা বুঝি না!” — এই কথা আপনি আজকাল বাংলাদেশের বহু ম্যানেজারের মুখে শুনবেন।
একদিকে PowerPoint, Excel, dashboards—সবকিছু তৈরি হচ্ছে নিয়মিত। অন্যদিকে, সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। কেন?

বাংলাদেশের অনেক কর্পোরেট প্রতিষ্ঠান এখন ‘data-driven’ শব্দটা ব্যবহার করে গর্ব করে। কিন্তু প্রশ্ন হচ্ছে: সত্যিই কি তারা data-driven সিদ্ধান্ত নিচ্ছে, নাকি শুধু রিপোর্ট বানিয়ে কাজ শেষ করছে?

১. রিপোর্ট ≠ স্ট্র্যাটেজি

আমরা রিপোর্ট বানাতে ও দেখাতে অভ্যস্ত। কিন্তু সেগুলোর উদ্দেশ্য কী? Decision-making এ কোন রিপোর্টটা কীভাবে ব্যবহার হবে, সেটা যদি না জানা থাকে—তাহলে ওই রিপোর্ট data না, বরং noise।

  • HR রিপোর্ট বানাচ্ছে turnover rate—but কেউ employee retention strategy নিচ্ছে না
  • Sales রিপোর্ট বলছে কোন প্রোডাক্ট কম বিক্রি হচ্ছে—but কে initiative নিচ্ছে optimize করার?

এখানেই হচ্ছে disconnect.

২. ডেটা নিয়ে কাজ মানেই নতুন সফটওয়্যার কেনা না!

অনেক কোম্পানি ভাবছে BI tool মানেই ডেটা স্ট্র্যাটেজি। Power BI বা Tableau ইনস্টল করলেই সব ঠিক হয়ে যাবে—এমনটা ভাবা খুব common।
কিন্তু প্রশ্ন হচ্ছে:
কাকে রিপোর্ট দেখানো হবে?
কোন প্রশ্নের উত্তর দিতে রিপোর্ট তৈরি হচ্ছে?
কোন KPI decision এ প্রভাব ফেলছে?

এগুলো না জানা থাকলে, tools are just expensive toys.

৩. সিনিয়র লেভেলে ডেটা লিটারেসি এর অভাব

কোন রিপোর্ট কতটা important, কোনটা misleading, বা কোনটার ওপর ভিত্তি করে action নেওয়া উচিত—এই judgment অনেক সময় top-level decision-makers দিতে পারেন না।
এর কারণ:

  • Lack of training
  • Data culture না থাকা
  • Strategic planning থেকে reporting কে আলাদা রাখা

৪. ডেটা স্ট্র্যাটেজির দায়িত্ব আসলে কার?

Data strategy শুধু IT বা MIS টিমের কাজ না। এটা হওয়া উচিত cross-functional initiative—CEO থেকে শুরু করে mid-management পর্যন্ত সবার alignment দরকার।

এখন global ট্রেন্ড হল: Chief Data Officer (CDO) বা Data Strategy Manager হায়ার করা হচ্ছে যারা purely strategic layer এ কাজ করে।
বাংলাদেশে এর অভাবটা স্পষ্ট।

৫. তাহলে সলিউশন কী?

১. রিপোর্ট তৈরির আগে প্রশ্ন ঠিক করুন: আপনি কী জানতে চান? কেন জানতে চান?

২. Top-level এ Data Literacy বাড়ান: workshops, short courses, awareness

৩. Performance KPI ও Reporting KPI আলাদা করুন: যেন সবাই বুঝতে পারে কোন রিপোর্ট কী বোঝায়

৪. Data Strategy বানান, Tools না: শুধু software কিনলেই হবে না—strategy লাগবে

শেষ কথা

ডেটা-driven কোম্পানি হওয়া মানে শুধু weekly report বানানো না। এর মানে হলো—প্রতিটি সিদ্ধান্তে ডেটার যৌক্তিক ব্যবহার।
বাংলাদেশের কোম্পানিগুলো যদি সত্যিকারের strategic data use চায়, তাহলে এখনই ভাবতে হবে:
“আমরা ডেটার জন্য কাজ করছি, নাকি ডেটা আমাদের জন্য?

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

বাংলাদেশের ব্যাংক খাত শক্তিশালী করতে, বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলার সহায়তা

ঢাকা: বাংলাদেশের ব্যাংকিং খাতকে আরও স্থিতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে ৪৫ কোটি মার্কিন ডলার (৪৫০ মিলিয়ন ডলার) অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এই অর্থায়ন ফাইন্যান্সিয়াল...

প্রথমবারের মতো স্বল্পমেয়াদি শরিয়াহভিত্তিক বিনিয়োগ সুকুক চালু করল সরকার

ঢাকা: দেশের ইসলামী অর্থায়ন খাতে নতুন দিগন্ত উন্মোচন করে প্রথমবারের মতো স্বল্পমেয়াদি শরিয়াহভিত্তিক বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক (Short Term BGIS) চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ...

রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব: বাণিজ্যমন্ত্রী

ঢাকা: দেশের বার্ষিক রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী শেখ বশির উদ্দিন। মঙ্গলবার...

রাজধানীর প্রধান সড়ক থেকে অটোরিকশা সরানোর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই

ঢাকা: রাজধানীর যানজট ও ট্রাফিক শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে ঢাকার প্রধান সড়কগুলো থেকে ব্যাটারিচালিত অটোরিকশা সরিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে সরকার...