spot_imgspot_imgspot_imgspot_img

ইন্টার্নশিপই হতে পারে আপনার প্রথম চাকরি! জানুন কিভাবে

লেখকঃ নিশি আক্তার 

বর্তমান চাকরির বাজারে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। ডিগ্রি, সার্টিফিকেট কিংবা কোর্স করলেই ভালো চাকরি পাওয়া যাবে—এই ধারণা এখন আর একেবারে কার্যকর নয়। বাস্তব অভিজ্ঞতা, কমিউনিকেশন স্কিল ও শেখার মানসিকতা একটি সফল ক্যারিয়ারের জন্য অপরিহার্য। এই প্রেক্ষাপটে ইন্টার্নশিপ (Internship) হলো এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে একজন শিক্ষার্থী বা শিক্ষানবীশ নিজের দক্ষতা প্রমাণের সুযোগ পায়।

এই লেখায় আমি শেয়ার করছি আমার বাস্তব অভিজ্ঞতা—যেখানে আমি একজন ইন্টার্ন থেকে ফুলটাইম চাকরিতে রূপান্তরিত হয়েছি, এবং এর পেছনের কৌশলগুলো।

ইন্টার্নশিপের শুরু

২০২৪ সালের জুন মাসে আমি Vision Tech নামক একটি মিডিয়াভিত্তিক ডিজিটাল এজেন্সিতে “Content & Social Media Intern” হিসেবে আমার ইন্টার্নশিপ জীবন শুরু করি।

আমার দায়িত্ব ছিল—

  • ক্লায়েন্টদের সোশ্যাল মিডিয়া পোস্টের কনটেন্ট রাইটিং
  • Google Docs ও Canva ব্যবহার করে কনটেন্ট সাজানো
  • প্রেজেন্টেশন স্লাইড বানানো
  • টাইমলি সাবমিশন ও রিপোর্ট আপডেট দেওয়া। 

প্রথম দিকে ভুল হত, সংশোধন করতে হত। 

তবে ধীরে ধীরে আমি শেখা শুরু করি এবং কাজের প্রতি ভালোবাসা গড়ে ওঠে। আমি লক্ষ্য করতাম কোন ধরনের পোস্ট বেশি এনগেজমেন্ট পাচ্ছে, কোন লেখাগুলোতে ক্লায়েন্ট সন্তুষ্ট, কোন জায়গায় ফিডব্যাক আসছে বেশি।

শেখার মনোভাব ও কাজের মান 

ইন্টার্ন হিসেবে আমি কখনো কাজকে ছোট করে দেখিনি। 

বরং প্রতিটি টাস্ক ছিল আমার শেখার ও নিজেকে প্রমাণ করার সুযোগ। আমি নিয়মিত সময়মতো কাজ জমা দিতাম, এবং টিম লিডারদের ফিডব্যাক অনুযায়ী সংশোধন করে পুনরায় জমা দিতাম।

নিজ থেকে কিছু ইনিশিয়েটিভও নিই

  • Google Digital Garage থেকে SEO এবং Email Marketing শেখা
  • Canva-এর অ্যাডভান্সড টুলস ব্যবহার শিখে কনটেন্ট উন্নত করা
  • Grammarly, Hemingway এবং ChatGPT-এর সহায়তায় রাইটিং স্কিল উন্নয়ন

আমার এই মনোভাব টিম লিডারের নজরে পড়ে। ধীরে ধীরে তারা আমাকে আরও বড় কাজের দায়িত্ব দিতে শুরু করে।

Full-time হওয়ার সুযোগ

ইন্টার্নশিপের তিন মাস শেষে, হঠাৎই একটি Zoom মিটিংয়ে ডাকা হয় আমাকে। সেখানে আমার পারফরম্যান্স বিশ্লেষণ করে Vision Tech-এর সিনিয়র ম্যানেজমেন্ট জানায়,

“তুমি আমাদের টিমে ফুলটাইম Content Executive হিসেবে জয়েন করতে পারো কি?”

আমি তখন আবেগে আপ্লুত। কারণ আমি বুঝতে পারি—শুধু সার্টিফিকেট নয়, ইচ্ছা, নিষ্ঠা ও শেখার মনোভাবই আসল চাবিকাঠি।

কেন আমাকে রাখা হয়েছিল?

বিষয়        অভিজ্ঞতা 
টাইম ম্যানেজমেন্টসব কাজ সময়মতো সাবমিট করেছি
টিমওয়ার্কসকলের সঙ্গে সম্মানজনক আচরণ করেছি
ইনিশিয়েটিভবাড়তি কাজ নিয়েছি ও সমস্যা সমাধান করেছি
শেখার আগ্রহফ্রি কোর্স করে নিজের স্কিল বাড়িয়েছি
রাইটিং কোয়ালিটিপ্রতিটি কনটেন্টে ক্লায়েন্ট স্যাটিসফেকশন এনেছি

বাস্তব অভিজ্ঞতা থেকে শেখা

১. ইন্টার্নশিপ মানেই ছোট কাজ নয়

প্রতিটি ছোট কাজের মাঝেও শেখার কিছু থাকে। আমি সবসময় লক্ষ্য করেছি, কোন কাজের কোন দিকটি উন্নত করা যায়।

২. ফিডব্যাককে ভয় না পেয়ে গ্রহণ করতে শিখেছি

প্রথম দিকে অনেক ভুল করতাম। কিন্তু প্রতিটি সংশোধনই আমাকে আরও দক্ষ করে তুলেছে।

৩. পোর্টফোলিও গড়া খুবই জরুরি

ইন্টার্নশিপের প্রতিটি কনটেন্ট, প্রেজেন্টেশন ও সফল ক্যাম্পেইনের স্ক্রিনশট ও লিংক দিয়ে আমি একটি ছোট পোর্টফোলিও তৈরি করি—যেটা আমাকে পরবর্তীতে অন্য কোম্পানির কাছেও পরিচিত করে।

ইন্টার্নশিপ কেবল এক ধরনের ট্রেনিং না, বরং সেটাই হতে পারে আপনার ক্যারিয়ারের প্রথম সিঁড়ি। আপনি যদি আন্তরিকভাবে কাজ করেন, শেখার আগ্রহ দেখান, সময়মতো দায়িত্ব পালন করেন এবং নিজেকে প্রতিনিয়ত আপগ্রেড করেন তাহলে কোম্পানি আপনাকে রেখে দিতে বাধ্য।

আজকের ইন্টার্ন, আগামী দিনের টিম লিডার এই বিশ্বাস নিয়েই তোমার ইন্টার্নশিপ জীবন শুরু করো।

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১: ইন্টার্নশিপের সময় আমি কত ঘণ্টা কাজ করতাম?

উত্তর: প্রতিদিন গড়ে ৩–৪ ঘণ্টা সময় দিতাম। কিছুদিন ডেডলাইন থাকলে সময় বাড়িয়ে দিতাম।

প্রশ্ন ২: GPA কি mattered করেছিল?

উত্তর: একদমই না। আমার একাডেমিক রেজাল্ট মোটামুটি ছিল, কিন্তু আমার কাজের কোয়ালিটি এবং যোগাযোগ দক্ষতা বেশি mattered করেছে।

প্রশ্ন ৩:  ফুলটাইম হওয়ার পর কী পরিবর্তন এসেছে?

উত্তর: কাজের দায়িত্ব বেড়েছে, কিন্তু আত্মবিশ্বাসও অনেক বেড়েছে। ক্লায়েন্ট হ্যান্ডলিং, স্ট্যাট্রেটজিক রাইটিং, SEO অপ্টিমাইজড কনটেন্ট—সবকিছু শিখছি এখন রিয়েল প্রজেক্ট থেকে।

তথ্যসূত্র 

1. LinkedIn. (2023). Why Internships Matter: From Student to Professional.

https://www.linkedin.com/pulse/why-internships-matter

2. Harvard Business Review. (2023). Turning Interns into Full-Time Employees.

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

মুন্সীগঞ্জে ১১০ কক্ষের সমন্বিত প্রবীণ নিবাস গড়ছে অ্যাক্রো মেডিকেল

ঢাকা: দেশে প্রবীণ স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে মুন্সীগঞ্জে ১১০ কক্ষবিশিষ্ট একটি সমন্বিত প্যালিয়েটিভ কেয়ার রেসিডেনশিয়াল ফ্যাসিলিটি নির্মাণের উদ্যোগ নিয়েছে অ্যাক্রো মেডিকেল লিমিটেড। এ লক্ষ্যে প্রকল্পটির...

৫০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ, ‘প্রজেক্ট আলো’ উদ্বোধন করলো সুখী

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ৮ জুলাই ২০২৬: ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম সুখী (Shukhee) একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন করেছে। প্রতিষ্ঠানটি ৫০ লাখ ব্যবহারকারীর (৫ মিলিয়ন)...

উৎসবমুখর আয়োজনে ড্রেক্সেল ইন্টারন্যাশনাল স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

রাজধানীর বনশ্রীতে অবস্থিত ড্রেক্সেল ইন্টারন্যাশনাল স্কুলে প্রি-স্কুল ও আইজিসিএসই (IGCSE) শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে...

১০ টাকার পার্সেল, ৪৮ ঘণ্টার ডেলিভারি: কুরিয়ার বাজারে কি নতুন ঝড় তুলছে ডাক বিভাগ?

নিজস্ব প্রতিবেদকঢাকা, ০৪ জুলাই ২০২৬: বাংলাদেশ ডাক বিভাগের আধুনিকায়নের অংশ হিসেবে চালু হওয়া নতুন স্পিড পোস্ট পার্সেল সার্ভিস দেশের লজিস্টিকস ও ই-কমার্স খাতে নতুন...