spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

লিডার না বস—বাংলাদেশি অফিসে কোনটা বেশি চলে?

লেখকঃ আফরোজ মজহার পূর্ণতা

বর্তমানে কর্পোরেট কালচারে একটি সাধারণ বিতর্কের বিষয় হলো – অফিস বস এবং টিম লিডারের মূল পার্থক্য। যদিও ২টি পজিশনেরই আলাদা কাজের ধরণ এবং চিন্তাভাবনা রয়েছে তবে বিতর্ক রয়েছে কোনটির প্রভাব কর্মক্ষেত্রে বেশি ইফেক্টিভ তা নিয়ে। এমনকি বস বনাম লিডার এর তুলনামূলক আলোচনাও উঠে আসছে প্রায়শই – বস বনাম টিম লিডার কে অধিক কার্যকরী? 

আজকের আলোচনায় তাই থাকছে বাংলাদেশের কর্পোরেট অফিসে বস এবং লিডার এর ভিন্ন ভিন্ন দিকসমূহ ও  কার্যকারিতার বিস্তারিত আলোচনা-সমালোচনা

লিডার বনাম বস

বাংলাদেশি প্রেক্ষাপটে “বস” শব্দ দ্বারা বোঝায়, যিনি উচ্চপদে আসীন এবং তার নির্দেশেই সমস্ত অফিস কর্মকান্ড পরিচালিত হয়ে থাকে। 

অন্যদিকে, “লিডার” এমন একজন, যিনি কাজের নির্দেশের পাশাপাশি টিমকে অনুপ্রাণিত করেন এবং যেকোনো সমস্যার গঠনমূলক সমাধান দলগতভাবে করেন। 

পার্থক্যবসলিডার
কাজের ধরননির্দেশমূলক,এককসহযোগিতামূলক,দলগত
লক্ষ্য পারফরমেন্স প্রক্রিয়া ও পারফরমেন্স
প্রভাবপদমর্যাদাঅনুপ্রেরণা

বাংলাদেশে বস কালচার কেন টক্সিক হয়ে উঠছে

আমাদের দেশে সরকারি বেসরকারি চাকরি ক্ষেত্রে সাধারণত বসের একক প্রভাবে সকল কার্যকলাপ পরিচালিত হয়ে আসছে। কর্পোরেট অঙ্গনেও ভিন্ন কিছু নেই। যখন বস তার একক ক্ষমতা খাটিয়ে নিজের সুবিধামতো অফিস কালচার তৈরী করেন, তখন অনেক কর্মীর জন্যে তা মানিয়ে নিতে কষ্টসাধ্য হয়ে পরে। একটি নিউজ রিপোর্টে উঠে আসে,অধিকাংশ কর্মী মনে করেন তাদের স্ট্রেস লেভেল ও ক্লান্তির পিছে মূল অনুঘটক হলো বসের “কঠোর নেতৃত্ব” মনোভাব।

কেন বস কালচার এখনো বিদ্যমান  

প্রশ্ন আসতে পারে,কেন এখনো টিম লিডার থেকে বসের নিয়ন্ত্রণ বেশি? অনেক ধরণের নেতিবাচক আলোচনা থাকলেও প্রকৃতপক্ষে বহুবছরের চলমান ধারায় অনেক প্রতিষ্ঠান এখনো বস নিয়ন্ত্রিত কালচার থেকে বের হয়ে আসতে পারেনি। 

  • কাঠামোগত প্রভাব : সরকারি চাকরি এবং কর্পোরেট কাঠামোতে বস-কেন্দ্রিক মনোভাব প্রচলিত থাকায় এখনো এর প্রভাব থেকে বের হয়ে আসা হয়নি।
  • অভ্যাসগত প্রভাব : অনেক কর্মী এখনো নির্দেশপূর্বক কাজ করাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, স্বাধীন সিদ্ধান্ত নিতে চান না। 
  • দ্রুত আউটপুটের চাপ : বস নির্দেশ দিয়ে দ্রুত কাজ আদায় করে থাকেন, যদিও তা সবসময় কর্মীর সন্তুষ্টি আনে না।

আরো পড়ুন : অফিস ক্লান্তি নয়, Burnout-এর সতর্কতা সংকেত চিনুন

টিম লিডারশিপ কেন প্রয়োজনীয়?

বর্তমানে কর্মীরা অনেকটাই বস কালচার থেকে বেরিয়ে এসে টিম লিডারশিপকে প্রাধান্য দিচ্ছে। কারণ একজন টিম লিডার শুধুমাত্র নেতৃত্ব দিয়ে থাকেন এমন নয়,তিনি মেন্টরশীপ এবং সহানুভূতিক সম্পর্ক গড়ে তুলেন। ফলাফলস্বরূপ কর্মীর প্রোডাক্টিভিটি এবং ওয়ার্ক আউটপুট বৃদ্ধি পায়। 

১. টিম মোটিভেশন : কর্মীরা নিজের কাজকে গুরুত্ব দিয়ে করেন।

২. দীর্ঘমেয়াদি সাফল্য : লিডাররা দক্ষতা বিকাশে জোর দিয়ে থাকেন। 

৩. ইনোভেশন : নতুন আইডিয়া এবং সমাধান বেশি আসে।

৪. টক্সিক কালচার লোপ : কর্মীর সাথে লিডারের কমিউনিকেশন বাড়লে টক্সিক ওয়ার্ক কালচার লোপ পায়। 

কোনটি বেশি কার্যকর?

বাংলাদেশে বছরের পর বছর বস – নিয়ন্ত্রণাধীন অফিস এনভায়রনমেন্ট চালু থাকলেও এখনকার দিনে লিডারশিপ কনসেপ্টের গ্রহণযোগ্যতা বেশি। তাই প্রচলিত ভাবধারার বাইরে এসে এখন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো লিডারশিপমুখী। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিচালিত 2023 সালের এক গবেষণায় দেখা যায় — কমার্শিয়াল ব্যাঙ্কিং খাতে “transformational leadership” কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে সবচেয়ে বেশি ইতিবাচক প্রভাব ফেলে, অন্য যে কোন ধরনের নেতৃত্বের তুলনায় আরও বেশি কার্যকরী। 

আরো পড়ুন : কর্পোরেটে বৈচিত্র্য কতটা এগিয়েছে? বাস্তব অবস্থা ও করণীয়

চ্যালেঞ্জ এখন লিডারশিপ গড়ে তোলা

বাংলাদেশি কর্পোরেট খাতে লিডারশিপ কনসেপ্ট পরিচয় করতে কিছু চ্যালেঞ্জমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন –

১.সিনিয়র-জুনিয়র ব্যবধান

২.আস্থার অভাব

৩.প্রশিক্ষণ ও লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের ঘাটতি

আশার কথা এই যে, অনেক প্রতিষ্ঠান লিডারশিপ ট্রেনিং, টিম বিল্ডিং অ্যাক্টিভিটি এবং ৩৬০-ডিগ্রি ফিডব্যাক সিস্টেম চালু করছে, যা একটি ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।

প্রশ্নোত্তর (FAQs)

প্রশ্ন ১: বাংলাদেশি অফিসে কেন বস কালচার বেশি প্রচলিত?
উত্তর: ঐতিহাসিক ও প্রশাসনিক কাঠামোর কারণে টপ-ডাউন বস-সেন্ট্রিক সিস্টেম অনেক প্রতিষ্ঠানে এখনো বিদ্যমান।

প্রশ্ন ২: লিডারশিপ কি সব ধরনের অফিসে কার্যকর?
উত্তর: হ্যাঁ, যেকোনো ক্ষেত্রেই লিডারশিপ টিমের উৎপাদনশীলতা এবং কর্মী সন্তুষ্টি বাড়ায়।

প্রশ্ন ৩: একজন বস কীভাবে লিডারে রূপান্তর হতে পারেন?
উত্তর: সহানুভূতি, টিমওয়ার্ক, প্রশংসা ও কর্মীর উন্নয়নে বিনিয়োগের মাধ্যমে একজন বস কার্যকর লিডারে পরিণত হতে পারেন।

তথ্যসূত্র :

leadership style and its impact on employee performance

RISE IN WORKPLACE TOXICITY: Is the trade worth it?

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article

প্রযুক্তি ও উদ্ভাবনে এগিয়ে ৬৪ প্রতিষ্ঠান, রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬ সম্পন্ন

ডেস্ক রিপোর্ট | দ্য ডেইলি কর্পোরেট দেশের খুচরা বাণিজ্যে উদ্ভাবন, প্রযুক্তি সংযোজন ও গ্রাহকসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসরে ৬৪টি উদ্যোগ ও...

এক মাসে এলপিজি, বিদ্যুৎ ও জ্বালানিতে তিন দফা মূল্যবৃদ্ধি, বাড়ছে জনভোগান্তি

ডেস্ক রিপোর্ট | দ্য ডেইলি কর্পোরেট এক মাসের ব্যবধানে এলপিজি, বিদ্যুৎ ও জ্বালানি—নিত্যপ্রয়োজনীয় তিন খাতে দাম বাড়িয়ে নতুন করে জনভোগান্তির আশঙ্কা তৈরি করেছে সরকার। চলতি...

জ্বালানির দামে আগুন, এক লাফে বাড়ল ডিজেল-অকটেন-পেট্রোল

ঢাকা, ১৯ এপ্রিল: আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন দাম আজ রোববার (১৯ এপ্রিল) থেকে...

“আমাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়নি, পারিবারিক কাজে যুক্তরাষ্ট্রে যেতে ছুটি নিয়েছি”—দাবি ওমর ফারুক খাঁনের

ঢাকা, ১২ এপ্রিল ২০২৬: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ—এমন তথ্য উঠে এসেছে...