spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয় চা ব্যাগে লুকিয়ে আছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি — নতুন গবেষণা

spot_imgspot_imgspot_imgspot_img

লিখেছেনঃ নুজহাত জাহান নিহান

ঘুম ভাঙার পর সকালের চা কিংবা দিনের ক্লান্তি কাটাতে এক কাপ চা বাংলাদেশের মানুষের জীবনে চায়ের গুরুত্ব অনস্বীকার্য। ঝামেলাহীন ও সাশ্রয়ী হওয়ায় একবার ব্যবহারের চা ব্যাগ বা টি ব্যাগ বহু চা-প্রেমীর প্রথম পছন্দ। অথচ সেই চায়ের কাপেই ‘বিষ’।

পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) এর সাম্প্রতিক অনুসন্ধানী গবেষণায় দেখা গেছে, দেশের জনপ্রিয় চা ব্র্যান্ডগুলোর টি ব্যাগে বিপজ্জনক মাত্রায় বিষাক্ত ভারী ধাতুর উপস্থিতি রয়েছে।

গবেষণার জন্য স্থানীয় বাজার থেকে সংগৃহীত ১৩টি নমুনা (১২টি টিব্যাগ ও একটি আলগা পাতা) ল্যাবে পরীক্ষা করা হয়। তাতে দেখা যায়, এসব চায়ে আন্তর্জাতিকভাবে নির্ধারিত নিরাপদ সীমার বহু গুণ বেশি বিষাক্ত ধাতু রয়েছে। পরীক্ষায় পাওয়া গেছে—

  • ক্রোমিয়াম: ১,৬৯০ পিপিএম (নিরাপদ সীমা ৫ পিপিএম)
  • সিসা: ৫১ পিপিএম (সীমা ৫ পিপিএম)
  • পারদ: ১০৮ পিপিএম (সীমা ০.৩ পিপিএম)
  • আর্সেনিক: ১৪ পিপিএম (সীমা ২ পিপিএম)

এছাড়া টি ব্যাগের প্যাকেজিংয়েও অ্যান্টিমনির মাত্রা ১৫৪ পিপিএম পর্যন্ত পাওয়া গেছে। এমনকি ইউরেনিয়াম ও থোরিয়ামের উপস্থিতিও শনাক্ত হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ধরনের উচ্চমাত্রার দূষণ নিয়মিত চা পানকারীদের জন্য দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশে ৫৫ শতাংশ মানুষ প্রতিদিন অন্তত ২–৩ কাপ এবং ২৭ শতাংশ চার বা ততোধিক কাপ চা পান করেন। কিন্তু মাত্র ১ শতাংশ ভোক্তা জানেন যে টিব্যাগে ভারী ধাতু থাকতে পারে।

যদিও চা পাতায় আয়রন, ম্যাঙ্গানিজ, তামা, জিঙ্ক ও কোবাল্টের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানও পাওয়া গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এ প্রসঙ্গে ইএসডিও’র চেয়ারম্যান মারগুব মোর্শেদ বলেন, “এটি ভোক্তা অধিকারের স্পষ্ট লঙ্ঘন এবং জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। আমরা কর্তৃপক্ষ, উৎপাদক ও সংশ্লিষ্ট অংশীজনদের অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানাচ্ছি।”

গবেষণায় প্রকাশিত ফলাফলগুলো ইঙ্গিত দিচ্ছে, যে স্বাভাবিকভাবে জনপ্রিয় চা পানে নিয়মিত মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, সরকারি নিয়ন্ত্রণ ও উৎপাদকদের দায়িত্বশীল পদক্ষেপের পাশাপাশি ভোক্তাদের সচেতনতা বাড়ানো এখন অতীব জরুরি। যাতে সাধারণ মানুষ নিরাপদ চা পান করতে পারে এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকিগুলি কমানো যায়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

নভেম্বরেই আসছে Bangla QR এ ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানোর সুবিধা

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ১৩ আগস্ট ২০২৬: নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়াতে Bangla QR-এর মাধ্যমে ব্যক্তি-থেকে-ব্যক্তি (P2P) লেনদেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ...

তরুণ উদ্যোক্তাদের জন্য ১,০০০ কোটি টাকার জামানতবিহীন ঋণ দেওয়ার পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদকঢাকা, ১২ আগস্ট ২০২৬: দেশের তরুণ উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে সহায়তা দিতে ১,০০০ কোটি টাকার একটি বিশেষ ঋণ ও অনুদান কর্মসূচি চালুর...

প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিত্ব মারুফ সাত্তার আলী। এর আগে ২০২৫ সালের রোববার (৩ আগস্ট) ভার্চ্যুয়াল...

কালিয়াকৈর হাইটেক পার্কে ১৬৩.৬ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে এখন পর্যন্ত মোট ১৬৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে। এর মধ্যে বাস্তবে বিনিয়োগ হয়েছে প্রায়...