spot_imgspot_imgspot_imgspot_img

উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিতে ৩,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

spot_imgspot_imgspot_imgspot_img

কৃষি উৎপাদন, সংরক্ষণ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানিতে অর্থায়ন করবে অংশগ্রহণকারী ব্যাংকগুলো

ঢাকা, ৩১ আগস্ট: দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (MTB)।

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতে কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসার জন্য অর্থায়নের সুযোগ বাড়ানো হবে। এর মাধ্যমে কৃষিপণ্য উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন, অবকাঠামো উন্নয়ন এবং রপ্তানিমুখী কার্যক্রমকে সহায়তা দেওয়ার লক্ষ্য রয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পরিচালক এ কে এম সাইদুজ্জামান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) চৌধুরী আখতার আসিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তির নথি বিনিময় করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ।

এ সময় MTB-এর এসএমই ও অ্যাগ্রি ব্যাংকিং বিভাগের প্রধান সঞ্জীব কুমার দে এবং বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন ব্যবস্থার আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলো ৪ শতাংশ সুদ বা মুনাফার হারে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। গ্রাহক পর্যায়ে এই ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের জারি করা সার্কুলারের তারিখ থেকে এ স্কিমের মেয়াদ হবে তিন বছর।

তহবিলের অর্থ চারটি প্রধান খাতে বরাদ্দ করা হবে। মোট তহবিলের ১৫ শতাংশ কৃষি উৎপাদনে, ৩৫ শতাংশ কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও অবকাঠামো উন্নয়নে, ৩৫ শতাংশ কৃষি ও কৃষিভিত্তিক পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে এবং বাকি ১৫ শতাংশ কৃষি ও কৃষিভিত্তিক পণ্য রপ্তানিতে ব্যবহারের জন্য নির্ধারিত হয়েছে।

উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কৃষি খাতের বিভিন্ন পর্যায়ে অর্থায়নের সুযোগ বাড়লে কৃষক, উদ্যোক্তা, প্রক্রিয়াজাতকারী ও সংশ্লিষ্ট ব্যবসাগুলো উপকৃত হওয়ার পাশাপাশি কৃষিপণ্যের মূল্য সংযোজন ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

MTB জানিয়েছে, এই উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে উত্তরাঞ্চলের কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসাগুলোর জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখতে চায় ব্যাংকটি। একই সঙ্গে আরও কার্যকর, টেকসই ও সমন্বিত কৃষিভিত্তিক ভ্যালু চেইন গড়ে তুলতেও অবদান রাখার লক্ষ্য রয়েছে MTB-এর।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

ব্যবসার আইডিয়া আছে? সর্তছাড়াই তরুণদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক ব্যবসা করার ইচ্ছা আছে, কিন্তু শুরু করার মতো পর্যাপ্ত মূলধন নেই—এমন তরুণদের জন্য বড় সুযোগ তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ভালো ব্যবসায়িক ধারণা...

১ বিলিয়ন ডলারের ঋণ, ৩১ হাজার কোটি টাকার প্রকল্প: তিন গুণ হবে ইআরএলের সক্ষমতা

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত জ্বালানি পণ্যের আমদানিনির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট নির্মাণে...

শাহজালালে বিমানের সিটের নিচে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৯ কেজি ৩৩১ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার...

এক বছরে বাংলাদেশ ব্যাংকের মুনাফা বাড়ল ১৫%, ছাড়াল ২৬ হাজার কোটি

বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগ থেকে এসেছে মুনাফার বড় অংশ নিজস্ব প্রতিবেদকঢাকা, ৩০ আগস্ট ২০২৬: সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট...