spot_imgspot_imgspot_imgspot_img

উৎসবমুখর আয়োজনে ড্রেক্সেল ইন্টারন্যাশনাল স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

spot_imgspot_imgspot_imgspot_img

রাজধানীর বনশ্রীতে অবস্থিত ড্রেক্সেল ইন্টারন্যাশনাল স্কুলে প্রি-স্কুল ও আইজিসিএসই (IGCSE) শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়ারসন এডএক্সেল (Pearson Edexcel) বাংলাদেশের রিজিওনাল ম্যানেজার মিস জান্নাতুল ফেরদৌস সিগমা। তিনি গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনের জন্য শুভকামনা জানান।

সনদ প্রদান শেষে ঐতিহ্যবাহী ক্যাপের ট্যাসেল পরিবর্তন অনুষ্ঠানের মাধ্যমে স্কুলের প্রিন্সিপাল জনাব হাবিবুর রহমান শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েট ঘোষণা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান জনাব নিজাম উদ্দিন, ভাইস প্রিন্সিপাল জনাব নুরুল আলম এবং জনাব ফারুক হোসেন।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন জনাবা মৌসুমী আক্তার ও জনাব মুস্তাফিজুর রহমান। তারা শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রধান অতিথি মিস জান্নাতুল ফেরদৌস সিগমা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেন, অধ্যবসায়, সততা ও আত্মবিশ্বাসই ভবিষ্যৎ সাফল্যের মূল চাবিকাঠি। তিনি শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও সমাজের জন্য কাজ করার আহ্বান জানান।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন নাসরাতুল তানজিমা রিমঝিম। তিনি শিক্ষক, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সহপাঠীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সবশেষে উপস্থিত অতিথি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে স্কুলের প্রিন্সিপাল জনাব হাবিবুর রহমান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। আনন্দঘন পরিবেশে আয়োজিত এই গ্র্যাজুয়েশন অনুষ্ঠান শিক্ষার্থীদের জীবনের নতুন অধ্যায়ের সূচনাকে স্মরণীয় করে রাখে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

‘gpay’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু, ডিজিটাল আর্থিক সেবা সহজ করার লক্ষ্য

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ১ অক্টোবর ২০২৬: আর্থিক লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সহজলভ্য করার লক্ষ্য নিয়ে দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ডিজিটাল আর্থিক সেবা...

বছরের প্রথম ছয় মাসেই বাংলাদেশ-চীন বাণিজ্য ১২.৮ বিলিয়ন ডলার

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ১ অক্টোবর ২০২৬: বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় পণ্য বাণিজ্য চলতি বছরের প্রথম ছয় মাসে ১২.৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত...

অর্থনীতিতে স্বস্তি ফিরতে সময় লাগবে, প্রবৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতির চাপ বেশি দেখছে বাংলাদেশ ব্যাংক

দ্য ডেইলি করপোরেট ডেস্কঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৬: দেশের অর্থনীতিতে দ্রুত গতি ফেরার সম্ভাবনা কম। সামনের দিনগুলোতে প্রবৃদ্ধি তুলনামূলক দুর্বল থাকার পাশাপাশি মূল্যস্ফীতিও উচ্চ পর্যায়ে থাকবে...

৬ হাজার কোটি টাকার নতুন ঋণে ব্যাংকের আপত্তি, খেলাপির ঝুঁকিতে সিটি গ্রুপ

সেপ্টেম্বরের সময়সীমা ঘনিয়ে এলেও ঋণদাতাদের মধ্যে এখনো ঐকমত্য হয়নি। ঋণ শ্রেণিকরণ স্থগিত রাখার মেয়াদ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি চেয়েছে ব্যাংকগুলো। বাংলাদেশের খাদ্য ও পণ্য সরবরাহ...