spot_imgspot_imgspot_imgspot_img

পাকিস্তানী স্টুডেন্টরা কেন আন্দোলন করছে?

spot_imgspot_imgspot_imgspot_img

পাকিস্তানের শিক্ষার্থীরা দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংঘগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য একটি আন্দোলনের সূচনা করেছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ছাত্র শাখা ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন (আইএসএফ) এই উদ্যোগটি নিয়েছে, যা সাম্প্রতিক বাংলাদেশি ছাত্র আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েছে।

৮ আগস্ট, ইসলামাবাদের ন্যাশনাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আইএসএফ-এর প্রতিনিধিরা তাদের আন্দোলনের পরিকল্পনা ঘোষণা করেন। তারা পাকিস্তানে বর্তমান “ফ্যাসিবাদী শাসন” এবং বিদ্যুৎ বিল, কর ও মুদ্রাস্ফীতির কারণে জনগণের দুর্ভোগের বিষয়টি উল্লেখ করেন।

আইএসএফ-এর সভাপতি আর্সলান হাফিজ এবং সহ-সভাপতি আমজাদ আলী জানান, শিগগিরই ইসলামাবাদে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এই আন্দোলনের লক্ষ্য দেশের সংকট মোকাবিলায় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

৭ রোগে আক্রান্ত ৬৫ হাজার রোগীকে এক লাখ টাকা করে সহায়তা দেবে সরকার

ক্যানসার, কিডনি রোগসহ সাত ধরনের জটিল ও দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এককালীন এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে...

৫০ হাজার কৃষককে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের উদ্যোগ ব্র্যাক ব্যাংকের

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ২০ অক্টোবর ২০২৬: ডিজিটাল লেনদেনের ইতিহাস কাজে লাগিয়ে কৃষক ও কৃষি উপকরণ বিক্রেতাদের প্রাতিষ্ঠানিক ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক।...

২০২৯ সালের মধ্যে বন্ধ হতে পারে দেশের ২জি মোবাইল নেটওয়ার্ক

দ্য ডেইলি করপোরেট ডেস্ক ঢাকা, ২০ অক্টোবর ২০২৬: ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে সারা দেশে দ্বিতীয় প্রজন্মের (২জি) মোবাইল নেটওয়ার্ক বন্ধ করার পরিকল্পনা করছে বাংলাদেশ টেলিযোগাযোগ...

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত, একই পরিবারের ৩ জন

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক মা ও তাঁর দুই সন্তান রয়েছেন। এ...