spot_imgspot_imgspot_imgspot_img

ভারত থেকে পাইপলাইনে আজ বাংলাদেশে আসছে ৫,০০০ টন ডিজেল

spot_imgspot_imgspot_imgspot_img

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আন্তঃসীমান্ত পাইপলাইনের মাধ্যমে আজ (১০ মার্চ) বাংলাদেশে ৫,০০০ টন ডিজেল সরবরাহ করা হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই নিউজ

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান এএনআইকে জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান চুক্তির আওতায় প্রতি বছর পাইপলাইনের মাধ্যমে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল সরবরাহ করার কথা রয়েছে। আজ যে ৫,০০০ টন ডিজেল আসছে, সেটি ওই চুক্তিরই অংশ।

তিনি আরও বলেন, চুক্তি অনুযায়ী ছয় মাসের মধ্যে কমপক্ষে ৯০ হাজার টন ডিজেল বাংলাদেশে আমদানি করার কথা। আজকের চালান ৫,০০০ টন হলেও আগামী দুই মাসের মধ্যে ছয় মাসের জন্য নির্ধারিত পুরো পরিমাণ ডিজেল দেশে আনার আশা করা হচ্ছে।

এর আগে গতকাল (৯ মার্চ) ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা এবং বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-এর সঙ্গে এক বৈঠকে বাংলাদেশ চুক্তির আওতায় থাকা অতিরিক্ত ৬০ হাজার টন ডিজেল সরবরাহ পাওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে তুরস্কের স্যাঙ্কো গ্রুপ

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক তুরস্কের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী স্যাঙ্কো গ্রুপ (Sanko Group) বাংলাদেশে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে একটি...

এসএসসি ফল প্রকাশ এর তারিখ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো....

বাংলাদেশে পুষ্টি গবেষণায় নতুন অধ্যায়, একসঙ্গে কাজ করবে নেসলে ও বিসিএসআইআর

নেসলে বাংলাদেশ পিএলসি ২৩ জুলাই ২০২৬ তারিখে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত FICCI এফডিআই সম্মেলন ২০২৬ – এ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা...

‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই এর ফ্রিডম ব্র্যান্ড।

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২৬ জুলাই ২০২৬: এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেস এর ফিমেল হাইজিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ আয়োজিত “স্কুটি নাকি গোল্ড?” ক্যাম্পেইনে এখন পর্যন্ত বিজয়ীদের হাতে...