spot_imgspot_imgspot_imgspot_img

ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি শিক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন মোঃ আশরাফুল আলম

ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি মোঃ আশরাফুল আলম দায়িত্ব পালন করছেন পেনআইটি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (পি.টি.টি.আই)–এর অধ্যক্ষ হিসেবে। শিক্ষার্থীদের আধুনিক আইটি স্কিল শেখানো, ক্যারিয়ার গাইডলাইন প্রদান এবং স্থানীয় তরুণদের আন্তর্জাতিক মানের ফ্রিল্যান্সিং মার্কেটের জন্য প্রস্তুত করে তোলাই তাঁর মূল লক্ষ্য।

স্কুলজীবন থেকেই তথ্যপ্রযুক্তির প্রতি আগ্রহ ছিল তাঁর। ২০০৮ সাল থেকে ইউটিউব ভিডিও এবং বিভিন্ন ব্লগ পড়ার মাধ্যমে আইটি স্কিল শেখা শুরু। প্রযুক্তির প্রতি সেই কৌতূহলই ভবিষ্যতে তাঁর পথ বদলে দিয়েছে।

২০১৪ সালে গ্রামের বাড়ি থেকে শহরে আসেন ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার উদ্দেশ্যে। সেই সময় থেকেই শুরু হয় পরিপূর্ণ দক্ষতা অর্জনের পথচলা। পড়াশোনার পাশাপাশি অনলাইনে কাজ শেখার আগ্রহ তাঁকে যুক্ত করে ফ্রিল্যান্সিং দুনিয়ার সঙ্গে। ২০১৭ সালে আপওয়ার্কসহ বিভিন্ন মার্কেটপ্লেসে প্রোফাইল খোলেন। পাশাপাশি লিংকডইন থেকেও আউটঅফ-মার্কেটপ্লেসে কাজ পাওয়া শুরু হয় ব্যাপক হারে। শুরুটা ছিল লিড জেনারেশন ও ওয়েব রিসার্চ দিয়ে। ধীরে ধীরে নিয়মিত কাজ, ক্লায়েন্ট সন্তুষ্টি এবং পরিশ্রমের মাধ্যমে তিনি হয়ে ওঠেন সফল একজন ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সিংয়ের টাকায় সম্পূর্ণ করেন ডিপ্লোমা ইন সিভিল এবং স্নাতক।

ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি নিজেকে আরও উন্নত দক্ষতায় গড়ে তুলতে যুক্ত হন ওয়েব ডিজাইন ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) এর মতো চাহিদাসম্পন্ন ক্যাটাগরিতে। ধারাবাহিক উন্নতি ও কঠোর পরিশ্রমের ফল মিলেছে দ্রুত। বর্তমানে তিনি প্রতি মাসে গড়ে পাঁচ লাখ টাকার বেশি রেমিট্যান্স বাংলাদেশে পাঠাচ্ছেন, যা তাঁর পরিবারের আর্থিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ফ্রিল্যান্সিংয়ের আয় দিয়ে ইশ্বরদী, পাবনা শহরে জমি কিনেছেন, নির্মাণ করেছেন পাঁচতলা বাড়ি। পাশাপাশি কিনেছেন আরও কিছু জমি। পরিবারকে নিরাপদ ও স্থিতিশীল জীবনে নিয়ে যেতে পেরেছেন নিজের অর্জিত দক্ষতার ওপর ভরসা করে।

নিজে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি দক্ষ যুবসমাজ গড়ে তোলার লক্ষে ইশ্বরদী, পাবনায় নিজস্ব ভবনে প্রতিষ্ঠা করেছেন পেনআইটি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (পি.টি.টি.আই) । এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, প্রধান উপদেষ্টার কার্যালয় এর National Skills Development Authority (NSDA) কতৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান ( অনুমোদন কোড: STP-PAB-002876 )।

তিনি মনে করেন—দক্ষতা, ধৈর্য, ক্লায়েন্টের সঙ্গে ভালো যোগাযোগ এবং শিখতে থাকার মানসিকতা একজন ফ্রিল্যান্সারের সাফল্যের মূল চাবিকাঠি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

এসএসসি ফল প্রকাশ এর তারিখ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো....

বাংলাদেশে পুষ্টি গবেষণায় নতুন অধ্যায়, একসঙ্গে কাজ করবে নেসলে ও বিসিএসআইআর

নেসলে বাংলাদেশ পিএলসি ২৩ জুলাই ২০২৬ তারিখে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত FICCI এফডিআই সম্মেলন ২০২৬ – এ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা...

‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই এর ফ্রিডম ব্র্যান্ড।

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২৬ জুলাই ২০২৬: এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেস এর ফিমেল হাইজিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ আয়োজিত “স্কুটি নাকি গোল্ড?” ক্যাম্পেইনে এখন পর্যন্ত বিজয়ীদের হাতে...

আগামী অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য, প্রবৃদ্ধির টার্গেট ১৫%

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২৬ জুলাই ২০২৬: ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৩.৪ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে...