লেখকঃ আফরোজ মজহার পূর্ণতা
যেকোনো চাকরিতে আবেদন করতে আমরা বর্তমানে “সফট স্কিল” এবং “হার্ড স্কিল” – দুটি শব্দ ব্যাপক হারে শুনতে পাই। “কোনটি বেশি গুরুত্বপূর্ণ?” – এমন বিতর্ক প্রায়শই উঠে আসে। যেকোনো সিভি তৈরিতে একসময় প্রফেশনাল স্কিল বা হার্ড স্কিলকে তুলে ধরা হলেও এখন পার্সোনাল স্কিল বা সফট স্কিল সেকশনটি ছাড়া সিভি অসম্পূর্ণ হয়ে পড়ে। অর্থাৎ যুগের সাথে তাল মিলিয়ে এখন হার্ড স্কিল এর পাশাপাশি সফট স্কিল কর্মক্ষেত্রে আরো প্রভাবশালী হয়ে উঠছে।
আজকের আলোচনায় থাকছে সফট এবং হার্ড স্কিলের পরিচয়পর্ব,গুরুত্ব এবং তুলনা নিয়ে বিস্তারিত।
হার্ড স্কিল ও সফট স্কিলের পরিচয়
যেকোনো চাকরিতে বেসিক রিকোয়ারমেন্ট হিসেবে কিছু প্রফেশনাল স্কিলসেট থাকে যা একজন কর্মীর আয়ত্ত করা প্রয়োজন। এক্ষেত্রে যেসব স্কিল প্র্যাকটিক্যালি খাটিয়ে অফিস রিলেটেড কাজ সম্পন্ন করা হয় তাকে আমরা হার্ড স্কিল বলতেপারি,বিপরীতে যেধরনের স্কিল কর্মীর ব্যক্তিত্ব,যোগাযোগ ক্ষমতা ইত্যাদি প্রকাশ করতে পারে তা হলো সফট স্কিল।
হার্ড স্কিল : হার্ড স্কিল সাধারণত প্রশিক্ষণ বা অভিজ্ঞতার মাধ্যমে শেখা যায়। এমন কিছু উদাহরণ হলো –
- SEO মার্কেটিং
- Adobe Software Suite
- কম্পিউটার প্রোগ্রামিং
- গ্রাফিকস ডিজাইন
- অ্যাকাউন্টিং
- ডেটা অ্যানালাইসিস
সিংহভাগ চাকরিতেই কিছু নির্দিষ্ট হার্ড স্কিল জানা থাকা প্রয়োজন। বিভিন্ন অনলাইন সার্টিফিকেশনের মাধ্যমে এই স্কিলসেট এর কোয়ালিফিকেশন অর্জন সম্ভব।
সফট স্কিল : সফট স্কিল দ্বারা কর্মক্ষেত্রে নিজের ব্যক্তিগত আচরণিক দক্ষতাকে বুঝিয়ে থাকে। এমন কিছু উদাহরণ হলো –
- লিডারশিপ
- স্ট্রং কমিউনিকেশন
- সমস্যা সমাধানের ক্ষমতা
- ইমোশনাল ইন্টেলিজেন্স
- টাইম ম্যানেজমেন্ট বা মাল্টিটাস্কিং
কর্মক্ষেত্রে দীর্ঘমেয়াদে সফলভাবে টিকে থাকতে সফট স্কিল আয়ত্ত করা প্রয়োজন।
আরো পড়ুন : AI টুল দিয়ে দক্ষতা ও প্রোডাক্টিভিটি বাড়ানোর উপায়
কেন হার্ড স্কিল গুরুত্বপূর্ণ ?
হার্ড স্কিলকে বলা হয় প্রফেশনাল স্কিল। অনেক ইন্ডাস্ট্রিতে বেসিক কিছু হার্ড স্কিল আবশ্যিক যা ছাড়া চাকরি পাওয়া অসম্ভব। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে অবশ্যই কোডিং এবং মেশিন লার্নিং জানতে হবে ; তেমনি একজন হিসাববিজ্ঞান বিশেষজ্ঞকে অ্যাকাউন্টিং বুঝতে হবে, আবার একজন ডাক্তারকে মেডিকেল সায়েন্সে পারদর্শী হতে হবে।
অর্থাৎ নিয়োগের প্রথম ধাপে প্রার্থীর হার্ড স্কিল সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়। তাই সিভিতে আলাদা করে প্রফেশনাল স্কিল দেখানো হয়।
আরো পড়ুন : গুগলের সার্টিফিকেট কোর্সগুলো কিভাবে আপনার ক্যারিয়ার বদলাতে পারে?
কেন সফট স্কিল প্রয়োজন?
ইদানিং চাকরিতে প্রার্থী বাছাইয়ে যোগ্য ক্যান্ডিডেট খুঁজতে সফট স্কিলের উপর গুরুত্ব দেওয়া হয় বেশি। কেননা কর্মক্ষেত্রে কমিউনিকেশন ও থিংকিং ক্যাপাবিলিটি না প্রয়োগ করতে পারে সহকর্মীদের সাথে টিমওয়ার্ক করা দুষ্কর হয়ে পরে।
অনেকক্ষেত্রে এমপ্লয়ার কর্মীদের কিছু হার্ড স্কিল প্রশিক্ষণ দিয়ে থাকে,তবে সফট স্কিল তারা কর্মীদের থেকে আশা করে থাকে। তাই সফট স্কিল না থাকলে চাকরির বাজারে নিজের প্রোফাইলকে এগিয়ে রাখা কঠিন হয়ে পড়ে।
কোনটি বেশি গুরুত্ব বহন করে ?
হার্ড স্কিল এবং সফট স্কিল অনেকটাই ইউনিয়ন সেটের মতো কাজ করে,অর্থাৎ দুটি একসাথে সমান গুরুত্ব বহন করে। তবে তা সময়ের সাপেক্ষে কম বেশি হতে পারে। যেমন –
ক্যারিয়ারের শুরুতে : হার্ড স্কিল দিয়ে ক্যারিয়ার শুরু করতে হয়।
ক্যারিয়ারে উন্নতির জন্য : সফট স্কিল দিয়ে ক্যারিয়ার গ্রোথ সম্ভব।
অর্থাৎ হার্ড স্কিল যদি কর্মক্ষেত্রে প্রবেশের চাবি হয় তাহলে সফট স্কিল হলো কর্মক্ষেত্রে সফলতার প্রভাবক। তাই ভিন্ন সময়ে ভিন্ন গুরুত্ব বহন করলেও দীর্ঘমেয়াদে উভয়ই সমান গুরুত্বপূর্ণ।
ভবিষ্যৎ চিত্র :
ভবিষ্যতে যেধরনের সফট স্কিল ও হার্ড স্কিল চাকরির বাজারে এগিয়ে থাকবে তার একটি অনুমেয় উদাহরণ হলো –
| সফট স্কিল | হার্ড স্কিল |
| প্রব্লেম সলভিং | সাইবার সিকিউরিটি |
| ক্রিটিকাল থিংকিং | ডেটা ম্যানেজমেন্ট |
| ইমোশনাল ইন্টেলিজেন্স | কন্টেন্ট মার্কেটিং |
| টিমওয়ার্ক ক্যাপাবিলিটি | AI ও ডেটা সাইন্স |
পরিশেষ :
ক্যারিয়ার সফলভাবে গড়ে তুলতে হার্ড স্কিল এবং সফট স্কিল সমানভাবে প্রয়োজনীয়। হার্ড স্কিল ছাড়া যেমন চাকরি পাওয়া সম্ভব নয় তেমনি সফট স্কিল ছাড়া দীর্ঘমেয়াদে গ্রোথ সম্ভব নয়।
তাই চাকরি প্রত্যাশীদের উচিত বিভিন্ন কোর্স ও প্রশিক্ষণের মাধ্যমে হার্ড স্কিল ডেভেলপ করা এবং এক্সট্রা ক্যারিক্যুলার এক্টিভিটিজ এর মাধ্যমে সফট স্কিল আয়ত্ত করা।
প্রশ্নোত্তর বা FAQs
প্রশ্ন ১: সফট স্কিল কী এবং কেন এগুলো গুরুত্বপূর্ণ?
উত্তর: সফট স্কিল হলো ব্যক্তিত্ব, যোগাযোগ, টিমওয়ার্ক, নেতৃত্ব এবং সমস্যা সমাধানের মতো দক্ষতা। এগুলো কর্মক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন, টিমওয়ার্ক এবং ক্যারিয়ার গ্রোথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে, ক্যারিয়ারের দীর্ঘমেয়াদী সাফল্যের ৮৫% নির্ভর করে সফট স্কিলের ওপর।
প্রশ্ন ২: হার্ড স্কিলের কিছু উদাহরণ কী?
উত্তর: হার্ড স্কিল হলো পরিমাপযোগ্য ও শেখা যায় এমন টেকনিক্যাল দক্ষতা। উদাহরণস্বরূপ—কম্পিউটার প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন, অ্যাকাউন্টিং, ডেটা অ্যানালাইসিস, বিদেশি ভাষা শেখা ইত্যাদি। চাকরিতে প্রবেশের জন্য এগুলো অপরিহার্য।
প্রশ্ন ৩: চাকরির বাজারে সফট স্কিল বনাম হার্ড স্কিল—কোনটা বেশি গুরুত্বপূর্ণ?
উত্তর: দুটোই সমানভাবে প্রয়োজনীয়। হার্ড স্কিল আপনাকে চাকরির দরজা খুলে দেয়, কিন্তু সফট স্কিল আপনাকে কর্মক্ষেত্রে টিকে থাকতে এবং উন্নতি করতে সাহায্য করে। তাই ক্যারিয়ারে সফল হতে হলে সফট স্কিল ও হার্ড স্কিলের মধ্যে সুষম সমন্বয় জরুরি।
তথ্যসূত্র :
https://www.indeed.com/career-advice/resumes-cover-letters/hard-skills-vs-soft-skills



