লেখকঃ আফরোজ মজহার
আমরা পৃথিবীতে এমন একটা সময় অতিক্রান্ত করছি যেখানে কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এর দৌরাত্ম প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান। ব্যক্তিগত বা পেশাগত জীবনে AI Tool আমাদের এগিয়ে নিয়ে কয়েক ধাপ, বেঁচে যায় অতিরিক্ত বুদ্ধিবৃত্তিক শ্রম বা সময়। ক্যরিয়ার এবং Artificial Intelligence দুটি শব্দ একসাথে বসলে ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরণের আলোচনা সৃষ্টি করে। তবে ইতিবাচক দিকে ফোকাস করলে লক্ষ্য করা যায় কিভাবে কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে ক্যারিয়ারকে আরো শক্তিশালী এবং ইম্প্যাক্টফুল করা সম্ভব। Freshworks Survey (2024) এর মতে, 98% কর্মী বলেন AI সময় বাঁচাচ্ছে এবং 38% মনে করেন AI ব্যবহারের কারণে তারা প্রমোশন পেয়েছে।
আজকের আলোচনায় তাই থাকছে কিভাবে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহারে ক্যারিয়ারের উন্নতি সাধন করা যায় এবং এর সম্ভাবনাময় সুযোগের বিস্তারিত আলোচনা
দক্ষতা এবং প্রোডাক্টিভিটি বৃদ্ধিতে AI
একজন ক্যারিয়ার সচেতন তরুনের কাছে স্কিল বা দক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই,একইসাথে আছে Career Productivity নিয়ে ভাবনা। একটা সময় ছিল যখন রিপোর্ট,সিভি বা ডেটা ভিজুয়ালাইজিং এর মতো ভারী ভারী কাজ অনেকটা সময় ও ইন্টারনেট ঘেটে করে সম্পন্ন করা হতো। তবে প্রযুক্তি নির্ভর সময়ে এসে সেই দুশ্চিন্তা আর নেই। AI এখন নিয়ে এসেছে কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত টুল সমূহ যার সাহায্যে একই সাথে স্কিল বৃদ্ধি এবং সময় অপচয় কমানো সম্ভবপর হয়ে উঠছে।
- Resume Tailoring – যেকোনো AI-driven tool একটি সাধারণ সিভি বা রেজ্যুমেকে প্রফেশনাল করে তুলতে পারে কিছু কাটছাঁট বা এডিটিং এর মাধ্যমে। এক্ষেত্রে ChatGPT দিয়ে সহজেই সিভি বা কভার লেটার তৈরী করা যায়।
- ডেটা ভিজুয়ালাইজেশন – বর্তমানে Data Visualisation অত্যন্ত প্রয়োজনীয় একটি দক্ষতা ; এক্ষেত্রে ai Powered Feature বহুল জনপ্রিয়। Canva Ai, Adobe Firefly, DALL·E ইত্যাদি সফটওয়ারের মাধ্যমে ডিজাইন ও কনটেন্ট ভিজুয়াল করা যায় নিঝুম ভাবে।
- টেক্সচুয়াল অ্যাসিস্ট্যান্স – যেকোনো অফিশিয়াল ডকুমেন্টেশন যেমন কপিরাইটিং,ইমেইল,টিম মেসেজ ইত্যাদি ভুল যাচাই ও সংশোধনে Ai Powered Software অত্যন্ত কার্যকরী। Grammarly ও Quillbot দিয়ে সহজেই গ্রামাটিক্যাল সম্পাদনা করা যায়।
Upwork Research Institute ও MIT/Stanford সার্ভে (2024) মতে, AI ব্যবহার করে কর্মীরা গড়ে 40% বেশি productivity সাধারণত রিপোর্ট করেন;যা নিঃসন্দেহে প্রশংসনীয়।
ক্যারিয়ার রোডম্যাপ তৈরিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
ধরুন আপনার প্রায় ১০০টি জব এর জন্য আবেদন করা শেষ হলো। কিন্তু ইন্টারভিউ কল এখনো শূন্য! এমন বাস্তবতা কিন্তু নতুন নয়। ঠিক এখানেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জাদু বিদ্যমান। সিভি পলিশিং বা এডিটিং থেকে প্রফেশনাল এপ্লিকেশন, সব কিছুই AI দিয়ে তৈরী করে ফেলা যায় ঝটপট।
১. LinkedIn Career Explorer : এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার প্রোফাইল বিশ্লেষণ করে স্কিল,আগ্রহ,অভিজ্ঞতা এর ভিত্তিতে উপযুক্ত সাজেশন দিয়ে থাকে। অফারটি প্রিমিয়াম ইউজারদের জন্য প্রযোজ্য।
২. Resume Scanner AI : আপনার সিভি এনালাইসিস করে দেখে কোন জায়গাগুলো উন্নয়ন প্রয়োজন এবং কোন স্কিল বেশি গুরুত্ব পাচ্ছে।
আরো পড়ুন : ডিজিটাল সিভি বানানো থেকে AI বটের ইন্টারভিউ—আপনি কতটা প্রস্তুত?
AI ভিত্তিক ক্যারিয়ার সম্ভাবনা
প্রতিনিয়ত কর্মক্ষেত্রে AI এর ব্যবহার বেড়েই চলেছে। যেকোনো কর্পোরেট চাকরিতে AI প্রফেশনালদের প্রাধান্য দেওয়া হচ্ছে অন্যদের থেকে একটু বেশি। কি কি AI ভিত্তিক ক্যারিয়ার অপরচুনিটি আছে তা দেখে নেওয়া যাক।
| প্রফেশন | কাজের ধরণ | স্কিল |
| AI ডেটা অ্যানালিস্ট | মেশিন লার্নিং ব্যবহারপূর্বক ডেটা ইনসাইট বের করেন | Python, R, SQLডেটা ভিজ্যুয়ালাইজেশন টুল (Power BI) |
| ডিজিটাল মার্কেটার | ai generated tool ব্যবহারের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত কাজ যেমন অ্যাড ক্যাম্পেইন,মার্কেট রিচ বাড়ানো ইত্যাদি পরিচালনা করা। | HubSpot AI, Mailchimp AI এবং বেসিক মেটা অ্যাড সম্পর্কে ধারণা |
| AI প্রোডাক্ট ম্যানেজার | AI-Generated প্রোডাক্টের পারফরমেন্স এবং ইউজার এক্সপেরিয়েন্স পরিচালনা করেন। | AI প্রোডাক্ট ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা এবং Agile/Scrum মেথডোলজি জানা |
| কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট | AI টুল ব্যবহার করে কনটেন্ট পরিকল্পনা, কনটেন্ট ব্র্যান্ডিং ও অপটিমাইজ করা। | SEO ও কীওয়ার্ড রিসার্চ (SurferSEO, Semrush) এবং সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স সম্পর্কে ধারণা |
ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এবং AI
ঘরে বসে ফ্রিল্যান্সিং করার কনসেপ্ট সবারই জানা। বর্তমানে Upwork বা Fiverr এর সাইটে দেখা যায় অধিকাংশ পোস্টেড জব AI ভিত্তিক। অর্থাৎ এই AI driven tool এখন আপনাকে একজন দক্ষ ফ্রিল্যান্সার করে তুলবে এবং সবার থেকে এক ধাপ এগিয়ে নিয়ে আসবে।
- কনটেন্ট রাইটিং ও কপিরাইটিং : Jasper বা Copy.ai ব্যবহার করে আর্টিকেল বা প্রোডাক্ট কপি লেখা
- গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিং : Canva AI, বা এডিটিং সংক্রান্ত ai tool দিয়ে থাম্বনেইল, লোগো,প্রমোশন ভিডিও তৈরি
- SEO ও ডিজিটাল মার্কেটিং : Semrush AI Assistant এর মতো টুল দিয়ে কীওয়ার্ড রিসার্চ, কনটেন্ট অপটিমাইজেশন ইত্যাদি পরিচালনা করা
- ট্রান্সক্রিপশন ও ভাষান্তর : Whisper AI এর মতো বেশ কিছু টুল দিয়ে ভিডিও/অডিও ট্রান্সক্রিপ্ট ও অনুবাদ
আরো পড়ুন : কোন স্কিল শিখলে ৩ মাসে ফ্রিল্যান্সিং শুরু করা যায়?
কর্মক্ষেত্রে যেভাবে পরিবর্তন আনছে AI
১. HR প্রক্রিয়ায় AI : AI টুল যেমন HireVue, Pymetrics ইত্যাদি কয়েকশো রিজিউম একসাথে মনিটর করে যোগ্য প্রার্থীদের তালিকা তৈরী করে ; আবার চ্যাটবট ব্যবহার করে সহজেই ইন্টারভিউ বোর্ডের প্রশ্ন সেট রেডি রাখা যায়। তাছাড়া এমপ্লয়ি পারফরমেন্স ট্র্যাকার টুল ব্যবহার করে কর্মক্ষেত্রে সার্বিক প্রোডাক্টিভিটি নিয়ন্ত্রণ করা সম্ভব।
২. পারফরম্যান্স বৃদ্ধিতে AI : Lattice, Leapsome ইত্যাদি টুল ব্যবহারে কর্মক্ষেত্রে নিজের তাৎক্ষণিক ভুল ডিটেক্ট এর মাধ্যমে কাজের মান উন্নয়ন করা সম্ভব। তাছাড়া কিছু ai tool কাজের প্যাটার্ন বা প্রোডাক্টিভিটি বিশ্লেষণে সহায়তা করে।
পরিশেষ
প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্তিম বুদ্ধিমত্তা এখন শুধুমাত্র একটি সহায়ক টুল নয় বরং যেকোনো ক্ষেত্রে উন্নতির শক্তিশালী হাতিয়ার। তেমনি নিজের ক্যারিয়ারকে আরো এগিয়ে নিয়ে যেতে যেকোনো ধাপেই প্রয়োজন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দক্ষতা বৃদ্ধি হতে স্কিল ডেভেলপমেন্ট কিংবা কর্মক্ষেত্রে নিজের প্রোডাক্টিভিটি নিশ্চিতকরণে তাই AI একটি সমাধানের নাম। সুতরাং এখনই নিজেকে সময়ের সাথে তাল মিলিয়ে প্রস্তুত করতে হবে AI Tool এর সাথে যা নিজের ক্যারিয়ারকে সবার থেকে কয়েক ধাপ এগিয়ে নিতে সহায়তা করবে।
প্রশ্ন ও উত্তর ( FAQ)
১. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবহার করে কিভাবে দক্ষতা ও উৎপাদনশীলতা (productivity) বাড়ানো সম্ভব?
AI-চালিত টুল ব্যবহার করে সিভি বা রেজ্যুমে তৈরি, ডেটা ভিজ্যুয়ালাইজেশন, এবং টেক্সচুয়াল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব ।
২. ক্যারিয়ার রোডম্যাপ তৈরিতে AI কিভাবে সাহায্য করে?
AI-ভিত্তিক টুল যেমন LinkedIn Career Explorer এবং Resume Scanner AI, প্রোফাইল বিশ্লেষণ করে উপযুক্ত চাকরির পরামর্শ এবং সিভি উন্নত করার সুযোগ দেয় ।
৩. ফ্রিল্যান্সিংয়ে AI-এর কী ধরনের সুযোগ আছে?
ফ্রিল্যান্সিংয়ে AI ব্যবহার করে কনটেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, SEO, এবং অনুবাদ সংক্রান্ত কাজ করা যায় ।
তথ্যসূত্র
- Freshworks Survey (2024). AI in the Workforce Survey Report. Retrieved from: https://www.freshworks.com
- Upwork Research Institute & MIT/Stanford (2024). AI Productivity and Workforce Trends. Retrieved from: https://www.upwork.com





