spot_imgspot_imgspot_imgspot_img

প্রযুক্তি কীভাবে গড়ে তুলছে গ্রামীণ বাংলাদেশে নতুন উদ্যোক্তা?

লেখকঃ মুসাররাত খান 

এক সময় গ্রাম মানেই ছিল কৃষি নির্ভর জীবন, আর গ্রামের মানুষেরা জীবিকার জন্য শহরের দিকে ছুটতো। কিন্তু প্রযুক্তি নির্ভর হওয়ার পরে সে চিত্র বদলে গেছে।এখন গ্রামাঞ্চলের মানুষ শুধুমাত্র কৃষি কাজ বা ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তথ্যপ্রযুক্তির সাহায্যে তারা হয়ে উঠছে গ্রামাঞ্চলের সফল উদ্যোক্তা।

কারা প্রযুক্তি নির্ভর উদ্যোক্তা?

প্রযুক্তি নির্ভর গ্রামাঞ্চলের উদ্যোক্তা বলতে এমন ব্যবসায়ীদের কে বোঝানো হয় যারা গ্রামে স্থানীয় সমস্যাগুলোকে প্রযুক্তি সাহায্যে সমাধান করে নতুন ধরনের ব্যবসা গড়ে তুলতে পারে। প্রযুক্তি নির্ভর উদ্যোক্তারা হলেন সেইসব স্বপ্নদ্রষ্টা, যারা স্থানীয় সম্পদ সমস্যা এবং সম্ভাবনা গুলোকে প্রযুক্তির সাহায্যে নতুন ধরনের ব্যবসায় গড়ে তুলেছে।

এ ধরনের গ্রামাঞ্চলের উদ্যোক্তারা সাধারণত কৃষি পণ্য প্রক্রিয়াকরণ,শিল্প, শিক্ষা, স্বাস্থ্য সেবা, ছোট ছোট ব্যবসাকে ডিজিটালে রূপান্তর,হস্তশিল্প ইত্যাদি ক্ষেত্রে কাজ করেন।

আরোও পড়ুনঃবাংলাদেশের গ্রামে ই-কমার্স ব্যবসা শুরু করবেন কীভাবে? সম্ভাবনা ও চ্যালেঞ্জ 

প্রযুক্তি যেভাবে গ্রামীণ উদ্যোক্তাদের বদলে দিচ্ছেঃ

পরিবর্তনের ধরণপ্রযুক্তির ভূমিকাউদাহরণ
ই-কমার্স ও অনলাইন বিক্রয়গ্রামীণ পণ্য সরাসরি বড় বাজারে পৌঁছানোর সুযোগ দেয়Daraz, AjkerDeal, Evaly
মোবাইল ব্যাংকিংনগদ লেনদেনের ঝুঁকি কমিয়ে সহজ ও দ্রুত পেমেন্ট নিশ্চিত করেBkash, Nagad, Rocket
ডিজিটাল মার্কেটিংসামাজিক মাধ্যমে কম খরচে পণ্য প্রচার ও ব্র্যান্ডিং সহজ করেFacebook Ads, YouTube, Instagram
অনলাইন প্রশিক্ষণউদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে দূরবর্তী প্রশিক্ষণ সুযোগ দেয়YouTube Tutorial, ওয়েবিনার, অনলাইন কোর্স

উদাহরণস্বরূপ;একজন গ্রামীণ হস্তশিল্প উদ্যোক্তা ফেসবুক পেজ,ই-কমার্স সাইট এবং মোবাইলের ব্যবহার করে দেশের যেকোনো প্রান্তে তার পণ্য বিক্রি করতে পারেন।

সফলতার কিছু উজ্জ্বল দৃষ্টান্তঃ

প্রযুক্তির নির্ভর গ্রামাঞ্চলে উদ্যোক্তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের মেধা ও সৃজনশীলতার পরিচয় দিচ্ছেন এবং সফল উদ্যোক্তা হয়ে উঠছেন।

. কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও অনলাইনে বিক্রিঃ একজন গ্রামীণ উদ্যোক্তা কৃষকদের কাছ থেকে বিভিন্ন ধরনের ফলমূল যেমনঃ আম, টমেটো, তেঁতুল, বরই বা অন্যান্য মৌসুমী ফলমূল কিনে ছোট কারখানায় সেগুলোকে আচার, জ্যাম, জেলি কিংবা স্বাস্থ্যকর ড্রাই ফ্রুটস এ রূপান্তরিত করছেন। তারা বিভিন্ন ধরনের অনলাইন ওয়েবসাইট যেমন ফেইসবুক পেজ, নিজস্ব ওয়েবসাইট বা বড় শহরে খুচরা দোকানে সেসব পণ্য বিক্রি করছেন।

. হস্তশিল্পের আধুনিকীকরণ ও ডিজিটাল মার্কেটিং এর ব্যবস্থাঃ এদেশের গ্রামের নারীদের হাতে তৈরি পোশাক,নকশী কাঁথা,বাঁশ ও বেতের কাজ,মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র সুন্দর ভাবে প্যাকেজিং করে ছবি ও ভিডিও পোস্ট করে তা অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করছেন।

৩. শিক্ষা ও স্বাস্থ্য সেবাঃ গ্রামাঞ্চলে শিক্ষার্থীরা যাতে ভালো মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ পায়,সেজন্য কিছু কিছু উদ্যোক্তারা ইন্টারনেটের মাধ্যমে তাদের জন্য অনলাইন টিউটরিং বা দূরশিক্ষণের ব্যবস্থা তৈরি করছেন। একইভাবে গ্রামের মানুষের জন্য অনলাইন চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যসেবার সুযোগও তৈরি করছেন। 

৪. পর্যটন ও ইকো-ট্যুরিজমঃ প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে গ্রামীণ এলাকা গুলোতে এখন ইকো-ট্যুরিজমের দারুন সম্ভাবনা তৈরি হয়েছে। উদ্যোক্তারা তাদের গ্রামকে কেন্দ্র করে লোকাল ট্যুর,নৌকা ভ্রমণ,হোম-স্টে প্যাকেজ তৈরি করছেন এবং তারা তা সোশ্যাল মিডিয়া বা অনলাইন বুকিং প্ল্যাটফর্ম এর মাধ্যমে পর্যটকদের আকৃষ্ট করছে।

প্রযুক্তি নির্ভর উদ্যোক্তারা শুধু নিজেদের জন্য নয়,বরং পুরো গ্রামের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরোও পড়ুনঃ চাকরির পাশাপাশি ছোট ব্যবসা — ৫টি লাভজনক ব্যবসার আইডিয়া ২০২৫ 

চ্যালেঞ্জঃ

যদিও প্রযুক্তি অনেক সুযোগ-সুবিধা তৈরি করছে তবুও কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে-

• ইন্টারনেট সংযোগের গুণগত মান ও খরচ সমস্যার ফলে মূলধন সংকটে পড়ছেন উদ্যোক্তারা।

• ডিজিটাল দক্ষতার অভাবে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহারে সমস্যায় পড়ছেন।

• অনলাইনে বিভিন্ন ধরনের প্রতারণা ও নিরাপত্তার ঝুঁকিরও সম্মুখীন হচ্ছেন ।

• দুর্বল ইন্টারনেট সংযোগের ফলে পণ্য বাজারজাতকরণ ও ডেলিভারি সমস্যায় ভুগছেন উদ্যোক্তারা। 

সমাধানের উপায়ঃ

ঋণ ও অনুদানের ব্যবস্থাঃ সহজ শর্তে ব্যাংক ঋণ ও সরকারি অনুদান প্রদান।

ডিজিটাল প্রশিক্ষণ কর্মসূচিঃ গ্রামে বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা। 

ডিজিটাল নিরাপত্তা সচেতনতাঃ অনলাইন প্রতারণা মূলক জ্ঞান ও প্রতিরোধে উদ্যোক্তাদের সচেতন করা।

ইন্টারনেট অবকাঠামো উন্নয়নঃ গ্রামীন এলাকায় শক্তিশালী নেটওয়ার্ক ব্যবস্থা নিশ্চিত করা। 

ভবিষ্যৎ সম্ভাবনাঃ

গ্রামীণ উদ্যোক্তারা যদি প্রযুক্তির সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তবে তারা তাদের নিজস্ব পণ্য আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারবেন। বিভিন্ন ধরনের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন। এছাড়াও গ্রামীণ ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

পরিশেষে বলা যায়, প্রযুক্তি নির্ভর গ্রামাঞ্চলে উদ্যোক্তারা কেবল নিজের ভাগ্য বদলাচ্ছেন না,বরং চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তারা বাংলাদেশের অর্থনীতি উন্নয়ন,কর্মসংস্থান ও সামাজিক পরিবর্তনের এক নতুন দিগন্ত উন্মোচন করছেন। সরকারের পৃষ্ঠপোষকতা,সঠিক দিক নির্দেশনা,প্রশিক্ষণ এবং উন্নত অবকাঠামো পেলে গ্রামীণ উদ্যোক্তারা ভবিষ্যতে দেশে অর্থনৈতিক চালিকাশক্তি হয়ে উঠতে পারবে।

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ

১. গ্রামে প্রযুক্তি নির্ভর ব্যবসা শুরু করতে কি প্রয়োজন?

উত্তরঃ ভালো ইন্টারনেট সংযোগ,প্রযুক্তি ব্যবহারে দক্ষতা,ডিজিটাল প্লাটফর্ম। 

২. ইকো-ট্যুরিজম কি?

উত্তরঃ ইকো-ট্যুরিজম হল ভ্রমণ যা শিক্ষা,সংরক্ষণ এবং স্থানীয় সম্প্রদায়কে সাহায্য করার উপর দৃষ্টি নিবদ্ধ করে।

৩. ডিজিটাল মার্কেটিং কি?

উত্তরঃ ডিজিটাল মার্কেটিং বা বিপণন হল বিপণনের একটি উপাদান যা ইন্টারনেট এবং অনলাইন ভিত্তিক ডিজিটাল প্রযুক্তি যেমন ডেস্কটপ কম্পিউটার,মোবাইল ফোন, অন্যান্য ডিজিটাল মিডিয়া এবং প্ল্যাটফর্মগুলি পণ্য ও পরিষেবার প্রচারের জন্য ব্যবহার করে।

৪. প্রযুক্তি ব্যবহারের সুবিধা গুলো কি কি?

উত্তরঃ বাজার সম্প্রসারণ,খরচ কমানো,দ্রুত লেনদেন,পণ্যের প্রচার সহজ করা।

তথ্যসূত্রঃ

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article

উদ্যোক্তা হওয়ার আগে যেসব বিষয় জানা জরুরি

লেখক: আরেফিন রানা পিয়াস বর্তমান সময়ে উদ্যোক্তা হওয়া শুধু একটি পেশা নয়, বরং এটি নিজের স্বপ্ন পূরণ, নতুন কিছু সৃষ্টি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার...

বাংলাদেশের ফ্রিল্যান্সিং মার্কেটের সম্ভাবনা

লেখকঃ মালিহা মেহেজাবিন ফ্রিল্যান্সিং কী? ফ্রিল্যান্সিং হলো এমন একটি কাজের পদ্ধতি যেখানে একজন ব্যক্তি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে স্থায়ী চাকরি না করে স্বাধীনভাবে বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ...

ব্যবসায় ঝুঁকি কমানোর কার্যকর কৌশল, সফল উদ্যোক্তারা যেভাবে ঝুঁকি মোকাবিলা করেন

লিখেছেনঃ মীম আক্তার বর্তমান ব্যবসায়িক বিশ্বে ঝুঁকি ছাড়া সফলতা কল্পনা করা কঠিন। প্রচলিত একটি প্রবাদ রয়েছে— “No Risk, No Gain”। অর্থাৎ, ঝুঁকি না নিলে বড়...

স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ব্যবসার সাতটি কার্যকরী কৌশল 

লিখেছেনঃ আনজুম নাহার নিসা  দেশের ব্যবসায়িক অঙ্গনে প্রতিবছর অসংখ্য স্টার্টআপ দেখতে পাওয়া যায়। তবে তার একটি বড় অংশ খুব কম সময়ের মধ্যেই ধসে যায়। এর...