spot_imgspot_imgspot_imgspot_img

স্মার্টফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তাঃ কীভাবে কাজ করে, কেন গুরুত্বপূর্ণ?

লেখকঃ ফারহানা হুসাইন 

সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টানা কয়েকটি ভূমিকম্প মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরী করেছে। ভূমিকম্পবিদদের ধারণা—যেকোনো সময় ৮-মাত্রার শক্তিশালী ভূমিকম্প এ অঞ্চলে আঘাত হানতে পারে। ফলে ক্ষয়ক্ষতি কমাতে পূর্ব প্রস্তুতির গুরুত্ব এখন আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। এর মধ্যে একটি হতে পারে গুগলের Earthquake Alert System। তবে অনেকেই এখনো জানেন না যে তাদের ব্যবহৃত সাধারণ অ্যান্ড্রয়েড ফোনই ভূমিকম্পের আগাম সতর্কতা দিতে পারে, যা জরুরি মুহূর্তে জীবন বাঁচাতে বড় ভূমিকা রাখতে পারে।

গুগলের ভূমিকম্প সতর্কতা—আসলে কী?

গুগল অ্যান্ড্রয়েড ফোনের অভ্যন্তরীণ সেন্সর—বিশেষ করে accelerometer—কে ব্যবহার করে ভূমিকম্পের কম্পন শনাক্ত করে। যখন কোনো ডিভাইস স্থিতিশীল অবস্থায় থাকে এবং চার্জ সংযুক্ত থাকে, তখন এটি ছোট একটি সিসমোগ্রাফের মতো কাজ করে, যা ভিতরে থাকা accelerometer ব্যবহার করে ভূমিকম্পের সূচনা শনাক্ত করতে সক্ষম। যদি কোনো অঞ্চলে একসঙ্গে অনেক ফোন অস্বাভাবিক কম্পন অনুভব করে, গুগলের সার্ভার সেটিকে সম্ভাব্য ভূমিকম্প বলে চিহ্নিত করে এবং দ্রুত আশেপাশের ব্যবহারকারীদের কাছে সতর্কবার্তা পাঠায়। এই সতর্কবার্তা সর্বোচ্চ ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে পাঠানো সম্ভব।

কীভাবে চালু করবেন ?

আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই সিস্টেমটি চালু করতে—

১. Settings খুলুন।

২. Safety & Emergency / Location / Security— এই অপশনটি সিলেক্ট করুন (ফোনেভেদে ভিন্ন হতে পারে )

৩. Earthquake alerts অপশনটি খুঁজে সেটি অন করে দিন। 

তবে সর্বোচ্চ ফলাফল পেতে কিছু শর্ত মানতে হবে—

১. ফোনের লোকেশন অন রাখতে হবে যেন গুগল আপনার ফোন কোন অঞ্চলে রয়েছে সেটি শনাক্ত করতে পারে এবং সেই এলাকার ভিত্তিতে সতর্কবার্তা পাঠাতে পারে।

২. ফোনে ওয়াই-ফাই অথবা সেলুলার ডেটা সংযোগ থাকতে হবে। 

৩. ফোনকে ‘সিসমোগ্রাফ’ হিসেবে ব্যবহার করতে এটিকে স্থিতিশীল অবস্থায় এবং চার্জারের সাথে কানেক্ট রাখতে হবে, তাহলে এটি যেকোনো কম্পন শনাক্ত করে গুগল সার্ভারে প্রেরণ করতে পারবে।

এটি কী ধরনের সতর্কবার্তা দেয়?

৪.৫ বা তার বেশি মাত্রার ভূমিকম্প শনাক্ত করতে পারলে গুগলের ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা দুই ধরণের বিজ্ঞপ্তি জারি করে —

১. সতর্ক থাকুন (“Be Aware” alert)

হালকা কম্পন (MMI 3 বা 4) অনুভূত হলে এই সতর্কবার্তা পাঠানো হয়।  এক্ষেত্রে একটি নোটিফিকেশন পাঠানো হবে যেটি ট্যাপ করলে ভূমিকম্প নিয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হবে। 

২. পদক্ষেপ নিন (“Take Action” alert)

মাঝারি বা তীব্র কম্পন (MMI 5 বা তার বেশি) শনাক্ত করতে পারলে গুগল এই সতর্কবার্তা পাঠায়। এক্ষেত্রে মোবাইলের সকল সেটিংস কে উপেক্ষা করে জোরে অ্যালার্ম বাজানো হয় এবং স্ক্রিনে বড় সতর্কবার্তা প্রদর্শন করে। 

সতর্কবার্তা পাওয়ার পর কী করবেন?

গুগলের নির্দেশনা অনুযায়ী,

  • দ্রুত হাত দিয়ে মাথা ঢেকে নিচে ঝুকে পড়ুন বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিন (Drop, Cover, Hold)
  • জানালা,ভারী জিনিস বা দেয়ালের পাশ থেকে সরে আসুন। 
  • লিফ্ট ব্যবহার করবেন না। 
  • সম্ভব হলে ফাঁকা স্থানে আশ্রয় নিন। 

অ্যান্ড্রয়েড ফোনে গুগলের এই আগাম সতর্কতা ভূমিকম্পের ভয়াবহতা এবং ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করে গুগল। যদিও এটি শতভাগ নির্ভুল নয়, তবুও কয়েক সেকেন্ডের আগাম সতর্কবার্তা মানুষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সাহায্য করবে। তাই আমাদের সকলের উচিত ফোনের ফিচারটি সক্রিয় রাখা এবং সর্বদা সতর্ক থাকা। 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

বাংলাদেশের ব্যাংক খাত শক্তিশালী করতে, বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলার সহায়তা

ঢাকা: বাংলাদেশের ব্যাংকিং খাতকে আরও স্থিতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে ৪৫ কোটি মার্কিন ডলার (৪৫০ মিলিয়ন ডলার) অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এই অর্থায়ন ফাইন্যান্সিয়াল...

প্রথমবারের মতো স্বল্পমেয়াদি শরিয়াহভিত্তিক বিনিয়োগ সুকুক চালু করল সরকার

ঢাকা: দেশের ইসলামী অর্থায়ন খাতে নতুন দিগন্ত উন্মোচন করে প্রথমবারের মতো স্বল্পমেয়াদি শরিয়াহভিত্তিক বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক (Short Term BGIS) চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ...

রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব: বাণিজ্যমন্ত্রী

ঢাকা: দেশের বার্ষিক রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী শেখ বশির উদ্দিন। মঙ্গলবার...

রাজধানীর প্রধান সড়ক থেকে অটোরিকশা সরানোর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই

ঢাকা: রাজধানীর যানজট ও ট্রাফিক শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে ঢাকার প্রধান সড়কগুলো থেকে ব্যাটারিচালিত অটোরিকশা সরিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে সরকার...