spot_imgspot_imgspot_imgspot_img

২০২৫ সালের অভিযানের চাঞ্চল্যকর পরিসংখ্যান প্রকাশ করল এনবিআর

লেখকঃ কাজী গণিউর রহমান 

২০২৫ সালে পরিচালিত বিভিন্ন কাস্টমস অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণ, বৈদেশিক মুদ্রা এবং অবৈধ আমদানিকৃত পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কাস্টমস দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান।

তার দেওয়া তথ্য অনুযায়ী, বছরজুড়ে পরিচালিত অভিযানে মোট ১২ হাজার ৫৭৭ ভরি স্বর্ণ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬৩ কোটি টাকা। একই সময়ে কাস্টমস কর্মকর্তারা প্রায় ১৫০ কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধার করেন।

এছাড়া অবৈধ আমদানি ও শুল্ক ফাঁকি রোধে পরিচালিত অভিযানে ১৫ হাজার ২৪৬ লিটার মদ ও লিকার এবং প্রায় ২ লাখ ৯৩ হাজার ৯৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, কাস্টমস প্রশাসনকে আরও আধুনিক ও ব্যবসাবান্ধব করতে সরকার একদিকে যেমন প্রযুক্তিনির্ভর সংস্কার কার্যক্রম জোরদার করছে, অন্যদিকে চোরাচালান ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখছে।

তিনি আরও বলেন, আমদানি শুল্ক যৌক্তিক করার উদ্যোগের মাধ্যমে বৈধ বাণিজ্য উৎসাহিত করা এবং একই সঙ্গে অবৈধ আমদানি নিরুৎসাহিত করাই সরকারের লক্ষ্য। এ উদ্দেশ্যে শুল্ক কাঠামো পর্যালোচনা ও সংস্কারের কাজ চলমান রয়েছে।

কাস্টমস সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ২০২৫ সালের এসব জব্দের পরিসংখ্যান দেশের বন্দর ও সীমান্তে নজরদারি জোরদার হওয়ার পাশাপাশি রাজস্ব সুরক্ষায় কাস্টমস বিভাগের সক্ষমতা বৃদ্ধির প্রতিফলন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

শপনোতে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ১৫ জুলাই ২০২৬: দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি তাদের সহযোগী প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডে ৭০০ কোটি...

ব্যাংক খাতে বড় সংস্কারের পথে সরকার, খেলাপি ঋণ কমাতে আসছে নতুন আইন

ঢাকা: দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের খেলাপি ঋণ সংকট মোকাবিলায় একগুচ্ছ আইনি ও নীতিগত সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন কর্মপরিকল্পনার...

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

ঢাকা: ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকার। এবার ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন...

নতুন উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ, চালু হলো ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল

ঢাকা: নতুন উদ্যোক্তাদের অর্থায়নে প্রবেশাধিকার সহজ করতে একাধিক নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচির মাধ্যমে জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ...