spot_imgspot_imgspot_imgspot_img

আগামী অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য, প্রবৃদ্ধির টার্গেট ১৫%

spot_imgspot_imgspot_imgspot_img

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক

ঢাকা, ২৬ জুলাই ২০২৬: ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৩.৪ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫.২ বিলিয়ন ডলার এবং সেবা রপ্তানি থেকে ৮.২ বিলিয়ন ডলার অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উভয় খাতেই ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের আশা করছে সরকার।

রোববার রাজধানীর বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ লক্ষ্যমাত্রা ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ

সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারের নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশের রপ্তানি খাত ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। ব্যবসাবান্ধব পরিবেশ, বিনিয়োগ সহজীকরণ এবং সরকারি সেবার প্রক্রিয়া আরও সরল করার মাধ্যমে রপ্তানি খাতে গতি আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, দক্ষিণ কোরিয়াসংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি আরও কয়েকটি দেশের সঙ্গে চলতি বছরের মধ্যেই চুক্তি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের (EU) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শিগগিরই শুরু হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

রপ্তানি বহুমুখীকরণের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে দেশের মোট রপ্তানির প্রায় ৮৫ শতাংশই তৈরি পোশাক খাতনির্ভর। এই নির্ভরতা কমাতে সরকার চামড়া ও চামড়াজাত পণ্য, ফুটওয়্যার, জাহাজ নির্মাণ, শিপ রিসাইক্লিং, লাইট ইঞ্জিনিয়ারিং এবং তথ্যপ্রযুক্তি খাতকে অগ্রাধিকার দিচ্ছে। এসব খাতের বিকাশে শিগগিরই পৃথক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

যুক্তরাষ্ট্রের শুল্কনীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের ওপর কার্যকর শুল্ক কাঠামোয় বাস্তবিক অর্থে নতুন কোনো পরিবর্তন হয়নি। পূর্বের ১০ শতাংশ শুল্ক বর্তমান কাঠামোতেও বহাল থাকায় রপ্তানিতে অতিরিক্ত নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা নেই।

জ্বালানি সরবরাহের বিষয়ে মন্ত্রী বলেন, গ্যাসের সীমিত সরবরাহের কারণে শিল্প খাতের উৎপাদন সক্ষমতার পুরোটা কাজে লাগানো যাচ্ছে না। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার অতিরিক্ত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (FSRU) স্থাপনের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, নীতিগত স্থিতিশীলতা, ব্যবসাবান্ধব সংস্কার, নতুন মুক্ত বাণিজ্য চুক্তি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতি ক্রেতাদের আস্থা বৃদ্ধির মাধ্যমে আগামী অর্থবছরের রপ্তানি লক্ষ্য অর্জন সম্ভব হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

নভেম্বরেই আসছে Bangla QR এ ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানোর সুবিধা

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ১৩ আগস্ট ২০২৬: নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়াতে Bangla QR-এর মাধ্যমে ব্যক্তি-থেকে-ব্যক্তি (P2P) লেনদেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ...

তরুণ উদ্যোক্তাদের জন্য ১,০০০ কোটি টাকার জামানতবিহীন ঋণ দেওয়ার পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদকঢাকা, ১২ আগস্ট ২০২৬: দেশের তরুণ উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে সহায়তা দিতে ১,০০০ কোটি টাকার একটি বিশেষ ঋণ ও অনুদান কর্মসূচি চালুর...

প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিত্ব মারুফ সাত্তার আলী। এর আগে ২০২৫ সালের রোববার (৩ আগস্ট) ভার্চ্যুয়াল...

কালিয়াকৈর হাইটেক পার্কে ১৬৩.৬ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে এখন পর্যন্ত মোট ১৬৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে। এর মধ্যে বাস্তবে বিনিয়োগ হয়েছে প্রায়...