spot_imgspot_imgspot_imgspot_img

ড্রোন হামলায় দুবাইয়ের মার্কিন দূতাবাসে আগুন

দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের কাছে ড্রোন হামলায় আগুন লাগে; সৌদি আরব ও কুয়েতের মার্কিন দূতাবাসেও হামলার খবর পাওয়া গেছে, তবে কর্মীরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন মার্কো রুবিও।


গতকাল মঙ্গলবার রাতে দুবাইয়ে অবস্থিত মার্কিন কনস্যুলেটের কাছে ড্রোন হামলার ফলে আগুন লেগে যায়। যা ইরানের তরফ থেকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন কূটনৈতিক মিশনগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার তীব্রতা বৃদ্ধি করার সময় ঘটল।

বাসিন্দারা জানিয়েছেন, তারা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন এবং একজন বলেছেন যে তিনি তখন আগুন দেখতে পেয়েছেন। পুলিশ আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে এবং ক্ষয়ক্ষতি দেখার চেষ্টাকারী পথচারীদের সরিয়ে দিয়েছে।

দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে মার্কিন কনস্যুলেটের কাছে ড্রোন-সংক্রান্ত ঘটনায় লেগে যাওয়া আগুন সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

গতকাল মঙ্গলবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দু’টি ড্রোন হামলা চালানো হয়েছে। ফলে ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যাওয়ার পর কূটনৈতিক সূত্র জানিয়েছে, সোমবার কুয়েতে মার্কিন দূতাবাসে হামলা চালানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের অংশ হিসেবে গত শনিবার থেকে উপসাগরীয় অঞ্চলে ইরানের বোমাবর্ষণ চলছে, যার মধ্যে বিমানবন্দর এবং তেল স্থাপনাতেও আঘাত হেনেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুবাইয়ে ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে সমস্ত কর্মী নিরাপদে আছেন।

তিনি ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, দুর্ভাগ্যজনকভাবে একটি ড্রোন চ্যান্সেলারি ভবন-সংলগ্ন একটি পার্কিং লটে আঘাদ হেনেছে। এরপর সেখানে আগুন লেগে যায়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

বাংলাদেশের ব্যাংক খাত শক্তিশালী করতে, বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলার সহায়তা

ঢাকা: বাংলাদেশের ব্যাংকিং খাতকে আরও স্থিতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে ৪৫ কোটি মার্কিন ডলার (৪৫০ মিলিয়ন ডলার) অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এই অর্থায়ন ফাইন্যান্সিয়াল...

প্রথমবারের মতো স্বল্পমেয়াদি শরিয়াহভিত্তিক বিনিয়োগ সুকুক চালু করল সরকার

ঢাকা: দেশের ইসলামী অর্থায়ন খাতে নতুন দিগন্ত উন্মোচন করে প্রথমবারের মতো স্বল্পমেয়াদি শরিয়াহভিত্তিক বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক (Short Term BGIS) চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ...

রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব: বাণিজ্যমন্ত্রী

ঢাকা: দেশের বার্ষিক রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী শেখ বশির উদ্দিন। মঙ্গলবার...

রাজধানীর প্রধান সড়ক থেকে অটোরিকশা সরানোর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই

ঢাকা: রাজধানীর যানজট ও ট্রাফিক শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে ঢাকার প্রধান সড়কগুলো থেকে ব্যাটারিচালিত অটোরিকশা সরিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে সরকার...