spot_imgspot_imgspot_imgspot_img

ন্যাশনাল ব্যাংককে ১,০০০ কোটি টাকা ঋণ দিল বাংলাদেশ ব্যাংক

লেখকঃ নিশি আক্তার 

ঢাকা ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ঈদুল ফিতরকে সামনে রেখে গ্রাহকদের বাড়তি নগদ চাহিদা পূরণে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতি পর্যবেক্ষণ জোরদার করেছে। এর অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক ন্যাশনাল ব্যাংক পিএলসি–কে ১১.৫ শতাংশ সুদে,০০০ কোটি টাকার জরুরি ঋণ (লিকুইডিটি সাপোর্ট) প্রদান করেছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ঈদের আগে বাজারে নগদ অর্থের চাহিদা বেড়ে যায়। বেতন-বোনাস পরিশোধ, কেনাকাটা ও গ্রাহকদের নগদ উত্তোলন বৃদ্ধির কারণে ব্যাংকগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে গ্রাহকসেবা স্বাভাবিক রাখতে এবং ব্যাংকিং কার্যক্রমে স্থিতিশীলতা বজায় রাখতে এ সহায়তা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই অর্থ নির্দিষ্ট সময়ের জন্য স্বল্পমেয়াদি ঋণ হিসেবে প্রদান করা হয়েছে এবং নির্ধারিত সুদসহ তা পরিশোধ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের এ ধরনের সহায়তা সাধারণত সাময়িক তারল্য ঘাটতি মোকাবিলায় দেওয়া হয়, যাতে আমানতকারীগ্রাহকদের লেনদেনে কোনো বিঘ্ন না ঘটে।

ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদ উপলক্ষে নগদ চাহিদা স্বাভাবিক অবস্থায় ফিরলে তারল্য চাপও কমে আসবে।

তথ্যসূএ: বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্র

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

বাংলাদেশের ব্যাংক খাত শক্তিশালী করতে, বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলার সহায়তা

ঢাকা: বাংলাদেশের ব্যাংকিং খাতকে আরও স্থিতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে ৪৫ কোটি মার্কিন ডলার (৪৫০ মিলিয়ন ডলার) অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এই অর্থায়ন ফাইন্যান্সিয়াল...

প্রথমবারের মতো স্বল্পমেয়াদি শরিয়াহভিত্তিক বিনিয়োগ সুকুক চালু করল সরকার

ঢাকা: দেশের ইসলামী অর্থায়ন খাতে নতুন দিগন্ত উন্মোচন করে প্রথমবারের মতো স্বল্পমেয়াদি শরিয়াহভিত্তিক বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক (Short Term BGIS) চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ...

রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব: বাণিজ্যমন্ত্রী

ঢাকা: দেশের বার্ষিক রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী শেখ বশির উদ্দিন। মঙ্গলবার...

রাজধানীর প্রধান সড়ক থেকে অটোরিকশা সরানোর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই

ঢাকা: রাজধানীর যানজট ও ট্রাফিক শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে ঢাকার প্রধান সড়কগুলো থেকে ব্যাটারিচালিত অটোরিকশা সরিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে সরকার...