spot_imgspot_imgspot_imgspot_img

বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ৭% সুদে এসএমই ঋণ দেবে ইউসিবি

spot_imgspot_imgspot_imgspot_img

ঢাকা: ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা চালু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় এ ঋণ সুবিধা প্রদান করা হবে।

এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংক ও ইউসিবির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিপত্রে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসপিডি) পরিচালক নওশাদ মুস্তফা এবং ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এই কর্মসূচির আওতায় এসএমই ক্লাস্টার গঠনকারী উদ্যোক্তারা সহজ শর্তে এবং সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন। কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পোশাক, চামড়া ও পাটজাত পণ্য, সাজসজ্জার উপকরণ, ক্ষুদ্র যন্ত্রপাতি, প্লাস্টিক, আসবাবপত্র, খেলনা, জুয়েলারি, প্রসাধনী, হস্তশিল্প, বৈদ্যুতিক যন্ত্রপাতিসহ বিভিন্ন খাতের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প উদ্যোক্তারা এ ঋণ সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার উপস্থিত ছিলেন। এছাড়া ইউসিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্ট্র্যাটেজি মো. রীদওয়ানুল হক, হেড অব এসএমই মোহাম্মদ সেলিম চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংক ও ইউসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইউসিবি জানায়, বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধার মাধ্যমে এই উদ্যোগ ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের সহজে অর্থায়ন নিশ্চিত করবে। একই সঙ্গে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের শিল্পখাতের টেকসই উন্নয়নে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

নভেম্বরেই আসছে Bangla QR এ ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানোর সুবিধা

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ১৩ আগস্ট ২০২৬: নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়াতে Bangla QR-এর মাধ্যমে ব্যক্তি-থেকে-ব্যক্তি (P2P) লেনদেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ...

তরুণ উদ্যোক্তাদের জন্য ১,০০০ কোটি টাকার জামানতবিহীন ঋণ দেওয়ার পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদকঢাকা, ১২ আগস্ট ২০২৬: দেশের তরুণ উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে সহায়তা দিতে ১,০০০ কোটি টাকার একটি বিশেষ ঋণ ও অনুদান কর্মসূচি চালুর...

প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিত্ব মারুফ সাত্তার আলী। এর আগে ২০২৫ সালের রোববার (৩ আগস্ট) ভার্চ্যুয়াল...

কালিয়াকৈর হাইটেক পার্কে ১৬৩.৬ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে এখন পর্যন্ত মোট ১৬৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে। এর মধ্যে বাস্তবে বিনিয়োগ হয়েছে প্রায়...