spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

বাজেটের আগে ৯ম পে স্কেল বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরুর আগেই ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটি জানিয়েছে, আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে জাতীয় প্রেসক্লাবে একটি বড় পরিসরের কর্মসূচি আয়োজন করা হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

বার্তায় বলা হয়, দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পুনর্নির্ধারণ না হওয়ায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের কর্মচারীরা সবচেয়ে বেশি চাপে রয়েছেন। বর্তমান বাস্তবতায় স্বল্প বেতনে সংসার পরিচালনা প্রায় অসম্ভব হয়ে উঠেছে বলে দাবি করা হয়।

সংগঠনটির অভিযোগ, গত ১১ বছরে নতুন কোনো পে স্কেল কার্যকর হয়নি, যদিও এই সময়ের মধ্যে দুটি পে স্কেল বাস্তবায়নের কথা ছিল। এদিকে, বেতন বৃদ্ধি ছাড়াই বাজারে দ্রব্যমূল্য বেড়েই চলেছে—যা কর্মচারীদের জীবনমানকে আরও সংকুচিত করেছে।

এছাড়া, বিভিন্ন সময়ে সরকার পরিবর্তন হলেও সরকারি কর্মচারীদের স্বার্থে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে বলেও উল্লেখ করা হয়। সংগঠনটির মতে, আসন্ন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রেখে ৯ম পে স্কেল বাস্তবায়ন না হলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও তীব্র হতে পারে।

তাই দ্রুত সচিব পর্যায়ের সুপারিশ চূড়ান্ত করে জমা দেওয়া, তিনটি টাইম স্কেল পুনর্বহাল এবং শতভাগ পেনশন সুবিধা বজায় রেখে গেজেট আকারে প্রকাশের দাবি জানানো হয়েছে। পাশাপাশি বিষয়টিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article

চট্টগ্রাম বন্দরে প্রথম বেসরকারি কনটেইনার টার্মিনাল নির্মাণে যাচ্ছে MGH Group

দেশের বন্দর খাতে নতুন এক মাইলফলক স্থাপন করতে যাচ্ছে বহুজাতিক প্রতিষ্ঠান MGH Group। প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীর তীরে দেশের প্রথম বেসরকারি...

করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব

মূল্যস্ফীতির চাপের মধ্যে সীমিত আয়ের করদাতাদের স্বস্তি দিতে ব্যক্তিগত করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকায় উন্নীত করার সুপারিশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি...

গুরুতর অসুস্থ গ্রাহকদের আমানত ফেরত দেবে সরকার: অর্থমন্ত্রী

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের গুরুতর অসুস্থ গ্রাহকদের জমাকৃত অর্থ ফেরতের বিষয়টি সরকার অগ্রাধিকার দিয়ে বিবেচনা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (২১...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতি বছর ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে একটি পরিপত্র জারি করে দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত...