যে কেউ ব্যবসা শুরু করতে চায়, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে “মার্কেট রিসার্চ” বা মার্কেট রিসার্চ। অনেক সময় আমরা ভেবে নিই – প্রোডাক্ট ভালো, মান ভালো, দামও ঠিকঠাক – তাহলে তো ব্যবসা চলবেই! কিন্তু বাস্তবতা আলাদা। আপনি যেটা ভালো ভাবছেন, সেটা ক্রেতা আদৌ চায় কি না, সেটাই তো প্রথম জানতে হবে।
আজকের এই গাইডে আমরা দেখবো — মার্কেট রিসার্চ কীভাবে করবেন, কোন কোন বিষয় নজরে নিতে হবে, এবং কীভাবে আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নিতে পারেন।
মার্কেট রিসার্চ কী এবং কেন প্রয়োজন?
মার্কেট রিসার্চ মানে হলো আপনার সম্ভাব্য কাস্টমার, প্রতিযোগী, প্রোডাক্টের চাহিদা, এবং বাজারের ট্রেন্ড (trend) সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়া।
কেন করবেন?
- প্রোডাক্ট/সার্ভিসের চাহিদা আছে কি না, তা বোঝা যাবে
- প্রতিযোগী কে কে আছে এবং তারা কীভাবে কাজ করছে
- গ্রাহকের প্রবণতা ও ব্যয়ক্ষমতা বোঝা যাবে
- আপনার টার্গেট মার্কেট কোথায়, সেটা নির্ধারণ করা সহজ হবে
মার্কেট রিসার্চ এর ধাপসমূহ
১. টার্গেট অডিয়েন্স নির্ধারণ
প্রথমে আপনাকে বুঝতে হবে আপনি কাদের জন্য প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করছেন।
প্রশ্ন করুন:
- তাদের বয়স কত?
- তারা কোথায় থাকে?
- কী ধরনের সমস্যার সমাধান আপনি দিচ্ছেন?
২. কম্পিটিটর এনালাইসিস করুন
আপনার কম্পিটিটরা কীভাবে কাজ করছে সেটা জানা জরুরি।
- তারা কোন প্রোডাক্ট দিচ্ছে?
- দাম কেমন?
- তারা কোথায় মার্কেটিং করছে (Facebook, Google, etc)?
- ক্রেতাদের ফিডব্যাক কেমন?
এই রিসার্চআপনাকে ইউনিক প্রোডাক্ট বানাতে সাহায্য করবে।
৩. বাজারের চাহিদা ও ট্রেন্ড বুঝুন
Google Trends, Facebook Audience Insights, YouTube Search, এবং local survey ব্যবহার করে আপনি জানতে পারবেন কোন প্রোডাক্ট বা সার্ভিস এখন বেশি ডিমান্ডিং।
৪. প্রাইসিং স্ট্র্যাটেজি যাচাই
বাজারে দাম কেমন চলছে, গ্রাহক কত টাকা খরচ করতে প্রস্তুত — এসব বিষয় যাচাই-বাছাই করে সঠিক প্রাইস নির্ধারণ করুন।
৫. ফিডব্যাক সংগ্রহ করুন
আপনার সম্ভাব্য কাস্টমারদের কাছ থেকে ছোট ছোট ফর্মে বা চ্যাটে মতামত নিন — তারা কী চাইছে, কীভাবে চাইছে।
উদাহরণ: যদি আপনি ঘরে তৈরি হ্যান্ডক্রাফট পণ্য বিক্রি করতে চান
- দেখুন Facebook বা Etsy-তে এরকম পণ্যের ডিমান্ড কেমন।
- প্রতিযোগীদের ফলো করুন – তারা কী দিচ্ছে, কেমন দামে দিচ্ছে।
- Local buyers কী বলে – তারা কী কিনতে আগ্রহী?
- কীভাবে তারা জানছে ওই প্রোডাক্টের কথা?
বোনাস টিপস:
- Google Keyword Planner দিয়ে কিওয়ার্ড সার্চ করে বোঝার চেষ্টা করুন, মানুষ আসলে কী লিখে সার্চ করে।
- Facebook groups বা comments থেকে পাবেন রিয়েল টাইম রিভিউ।
- Offline survey বা বন্ধুবান্ধবের মতামত নিন – কাজে দেবে।
শেষ কথা
একটা সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার জন্য বাজার বিশ্লেষণ কোনো অপশন নয় — এটা একটা অপরিহার্য ধাপ। আপনি যত ভালোভাবে বাজার বুঝতে পারবেন, তত ভালোভাবে আপনার ব্যবসা দাঁড় করাতে পারবেন।
আরো পড়ুনঃ
- মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরির ধাপ
- ছোট ব্যবসায় লাভের কৌশল





