spot_imgspot_imgspot_imgspot_img

রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব: বাণিজ্যমন্ত্রী

spot_imgspot_imgspot_imgspot_img

ঢাকা: দেশের বার্ষিক রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী শেখ বশির উদ্দিন।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর সিরডাপ মিলনায়তনে “বাংলাদেশের সম্ভাবনাময় বেসরকারি খাতগুলোর প্রতিযোগিতা সক্ষমতা মূল্যায়ন গবেষণা” শীর্ষক প্রতিবেদনের ভিত্তিতে আয়োজিত প্রকল্পের ডিপিপি উপস্থাপন ও পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের রপ্তানি খাতের সম্ভাবনা আরও বিস্তৃত। সঠিক নীতিনির্ধারণ, গবেষণাভিত্তিক উদ্যোগ, আন্তর্জাতিক সহযোগিতা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে দেশের রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব।

তিনি আরও বলেন, সম্ভাবনাময় বিভিন্ন খাতকে চিহ্নিত করে সেগুলোর প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি ব্যবহারের সম্প্রসারণ এবং বাজার বৈচিত্র্যকরণের মাধ্যমে রপ্তানি প্রবৃদ্ধির নতুন সুযোগ তৈরি করা যেতে পারে।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, নীতিনির্ধারক, গবেষক এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনায় বাংলাদেশের উদীয়মান শিল্পখাত, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের কৌশল নিয়ে মতবিনিময় করা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, তৈরি পোশাক খাতের পাশাপাশি কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়া, তথ্যপ্রযুক্তি, ওষুধ, জাহাজ নির্মাণ এবং অন্যান্য সম্ভাবনাময় খাতের বিকাশ ঘটাতে পারলে দেশের রপ্তানি আয়ের ভিত্তি আরও শক্তিশালী হবে।

বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক লক্ষ্য অর্জনে রপ্তানি বহুমুখীকরণ ও বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধিকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বক্তারা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

নভেম্বরেই আসছে Bangla QR এ ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানোর সুবিধা

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ১৩ আগস্ট ২০২৬: নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়াতে Bangla QR-এর মাধ্যমে ব্যক্তি-থেকে-ব্যক্তি (P2P) লেনদেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ...

তরুণ উদ্যোক্তাদের জন্য ১,০০০ কোটি টাকার জামানতবিহীন ঋণ দেওয়ার পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদকঢাকা, ১২ আগস্ট ২০২৬: দেশের তরুণ উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে সহায়তা দিতে ১,০০০ কোটি টাকার একটি বিশেষ ঋণ ও অনুদান কর্মসূচি চালুর...

প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিত্ব মারুফ সাত্তার আলী। এর আগে ২০২৫ সালের রোববার (৩ আগস্ট) ভার্চ্যুয়াল...

কালিয়াকৈর হাইটেক পার্কে ১৬৩.৬ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে এখন পর্যন্ত মোট ১৬৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে। এর মধ্যে বাস্তবে বিনিয়োগ হয়েছে প্রায়...