spot_imgspot_imgspot_imgspot_img

শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

spot_imgspot_imgspot_imgspot_img

শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে মো. সানাউল্লাহ সাহিদ এবং ভাইস চেয়ারম্যান হিসেবে খন্দকার শাকিব আহমেদ নির্বাচিত হয়েছেন।

ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৪তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মো. সানাউল্লাহ সাহিদ নির্বাহী কমিটির চেয়ারম্যান

নবনির্বাচিত চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ বাণিজ্যে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জনের পর ব্যবসা-বাণিজ্যে যুক্ত হন। তিনি শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসির একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার এবং ব্যাংকটির সহযোগী প্রতিষ্ঠান শাহ্‌জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি স্যামসাং ব্র্যান্ডের ইলেকট্রনিকস পণ্যের বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান। পাশাপাশি তিনি ইলেকট্রা কনজ্যুমার ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইলেকট্রা মোবাইল লিমিটেড, ইলেকট্রা হোল্ডিং লিমিটেড এবং ইলেকট্রা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক হিসেবে যুক্ত রয়েছেন।

খন্দকার শাকিব আহমেদ ভাইস চেয়ারম্যান

নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও পরিচালক।

তিনি ওউন দ্য ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেড, ওউন দ্য ওয়ার্ল্ড হজ অ্যান্ড ওমরাহ লিমিটেড এবং ইনটেক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি আকুয়া কনসালট্যান্টস অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের পরিচালক এবং শাহ্‌জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের স্পনসর। তিনি মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লিমিটেডের শেয়ারহোল্ডার এবং ইনোভিউ আইটির অংশীদার।

তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ব্যবসা ও শিল্পখাতে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে তুরস্কের স্যাঙ্কো গ্রুপ

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক তুরস্কের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী স্যাঙ্কো গ্রুপ (Sanko Group) বাংলাদেশে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে একটি...

এসএসসি ফল প্রকাশ এর তারিখ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো....

বাংলাদেশে পুষ্টি গবেষণায় নতুন অধ্যায়, একসঙ্গে কাজ করবে নেসলে ও বিসিএসআইআর

নেসলে বাংলাদেশ পিএলসি ২৩ জুলাই ২০২৬ তারিখে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত FICCI এফডিআই সম্মেলন ২০২৬ – এ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা...

‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই এর ফ্রিডম ব্র্যান্ড।

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ২৬ জুলাই ২০২৬: এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেস এর ফিমেল হাইজিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ আয়োজিত “স্কুটি নাকি গোল্ড?” ক্যাম্পেইনে এখন পর্যন্ত বিজয়ীদের হাতে...