spot_imgspot_imgspot_imgspot_img

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩২ বছর নির্ধারণ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে অধ্যাদেশের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সব ক্যাডারে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর হবে। একইসাথে বিসিএসের আওতার বাইরে থাকা সব সরকারি চাকরির ক্ষেত্রেও এই বয়সসীমা প্রযোজ্য হবে।

এই সিদ্ধান্ত বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভায় নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, এবং পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্বশাসিত সংস্থাগুলোর সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য নিয়োগ বিধিমালা অনুযায়ী এই নিয়ম কার্যকর হবে, তবে প্রতিরক্ষা কর্মবিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগ নীতিমালা আগের মতো বহাল থাকবে।

এছাড়াও, উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা এবং সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা পুনর্গঠনের মাধ্যমে কোনো প্রার্থী সর্বাধিক তিনবার বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩০ বছর, মুক্তিযোদ্ধার সন্তান কোটার জন্য ৩২ বছর। নতুন সিদ্ধান্তে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়সের বিশেষ কোনো সুবিধা রাখা হয়নি।

চাকরিপ্রার্থীদের দাবি ছিল যে, সেশনজট, করোনাসহ বিভিন্ন কারণে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো উচিত। কয়েক বছর ধরে এই দাবিতে আন্দোলনও করেছেন চাকরিপ্রার্থীরা।

আরো পড়ুন : ফ্রি অনলাইন ডাক্তার সেবা

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

বাংলাদেশ–মিয়ানমার–চীন অর্থনৈতিক করিডোরঃ বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন দিগন্ত, নাকি নতুন চ্যালেঞ্জ?

লেখকঃ মুসাররাত খান চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে নিয়ে একটি অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব নতুন করে আলোচনায় এসেছে। প্রস্তাবটি বাস্তবায়িত...

বাংলাদেশের ব্যাংক খাত শক্তিশালী করতে, বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলার সহায়তা

ঢাকা: বাংলাদেশের ব্যাংকিং খাতকে আরও স্থিতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে ৪৫ কোটি মার্কিন ডলার (৪৫০ মিলিয়ন ডলার) অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এই অর্থায়ন ফাইন্যান্সিয়াল...

প্রথমবারের মতো স্বল্পমেয়াদি শরিয়াহভিত্তিক বিনিয়োগ সুকুক চালু করল সরকার

ঢাকা: দেশের ইসলামী অর্থায়ন খাতে নতুন দিগন্ত উন্মোচন করে প্রথমবারের মতো স্বল্পমেয়াদি শরিয়াহভিত্তিক বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক (Short Term BGIS) চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ...

রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব: বাণিজ্যমন্ত্রী

ঢাকা: দেশের বার্ষিক রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী শেখ বশির উদ্দিন। মঙ্গলবার...