spot_imgspot_imgspot_imgspot_img

ছেঁড়া ও অযোগ্য নোট নিয়ে গ্রাহক হয়রানি বন্ধে কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ১২ এপ্রিল ২০২৬: দেশের সকল তফসিলি ব্যাংককে ছেঁড়া, ক্ষতিগ্রস্ত ও ময়লা নোট গ্রহণ এবং বিনিময়ে নিয়মিত সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাধারণ মানুষের স্বাভাবিক নগদ লেনদেন বজায় রাখতে ব্যাংকের প্রতিটি শাখাকে বাধ্যতামূলকভাবে ছেঁড়া, মলিন ও অযোগ্য নোট গ্রহণ ও পরিবর্তনের ব্যবস্থা চালু রাখতে হবে। বিশেষ করে ছোট মূল্যমানের নোট—১, ২, ৫, ১০, ২০ ও ৫০ টাকা—পরিষ্কার ও ব্যবহারযোগ্য অবস্থায় সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের ক্লিন নোট পলিসি যথাযথভাবে বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী, অযোগ্য ও ক্ষতিগ্রস্ত নোট গ্রাহকদের কাছ থেকে গ্রহণ করে দ্রুত তা পরিবর্তন করতে হবে, যাতে জনসাধারণ কোনো ভোগান্তির শিকার না হয়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, কোনো ব্যাংক শাখা যদি এ ধরনের সেবা প্রদানে ব্যর্থ হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে দায়ভার নিতে হবে। এ নির্দেশনা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্দেশনাটি দ্রুত কার্যকর করতে সংশ্লিষ্ট সকল ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

লন্ডনে সাইবার হামলা ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারসহ দুজনের সাড়ে ৫ বছরের কারাদণ্ড

ঢাকা, ১৭ জুলাই ২০২৬: লন্ডনের গণপরিবহন সংস্থা ট্রান্সপোর্ট ফর লন্ডন (TfL)-এর ওপর সংঘটিত বড় ধরনের সাইবার হামলার ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকার থালহা জুবায়ের এবং তার...

১০ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বিএসআরএম, ২৫ হাজার কর্মসংস্থানের লক্ষ্য

ঢাকা, ১৫ জুলাই ২০২৬: দেশের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম (BSRM) প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে বাংলাদেশের প্রথম ইন্টিগ্রেটেড হট-রোলড ফ্ল্যাট স্টিল উৎপাদন...

স্বপ্ন ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

দ্য ডেইলি কর্পোরেট ডেস্ক ঢাকা, ১৫ জুলাই ২০২৬: দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি তাদের সহযোগী প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডে ৭০০ কোটি...

ব্যাংক খাতে বড় সংস্কারের পথে সরকার, খেলাপি ঋণ কমাতে আসছে নতুন আইন

ঢাকা: দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের খেলাপি ঋণ সংকট মোকাবিলায় একগুচ্ছ আইনি ও নীতিগত সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন কর্মপরিকল্পনার...